Patrocinados

ইসলামের নামে সাইবার বুলিং

0
4

“এক ব্যক্তি হযরত আবু বকর ( রাঃ ) কে গালমন্দ করছিল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছিলেন। হযরত আবু বকর ( রাঃ ) চুপ করে ছিলেন এবং তার চুপ করে থাকা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই ভাল লেগেছিল এবং তিনি মুচকি হাসছিলেন। উক্ত ব্যক্তি যখন অনেক বেশী গালমন্দ করতে লাগলে আবু বকর ( রাঃ ) তার কথার উত্তর দিলেন।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অসন্তুষ্ট হয়ে সেখান থেকে উঠে রওয়ানা দিলেন। হযরত আবু বকর ( রাঃ ) ও পিছনে পিছনে আসলেন এবং বললেন, “ইয়া রাসূলাল্লাহ! সে আমাকে গালমন্দ করছিল। আপনি বসে ছিলেন। যখন আমি তার কথার উত্তর দিলাম তখন আপনি অসন্তুষ্ট হলেন এবং উঠে আসলেন”।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন , “তুমি যখন চুপ ছিলে, তখন তোমার সাথে একজন ফেরেশতা ছিলেন। ফেরেশতাটি তােমার পক্ষ হতে জবাব দিচ্ছিলেন ।যখন তুমি তার কথার জবাব দিলে তখন মাঝখানে শয়তান এসে পড়লো ( এবং ফেরেশতা চলে গেলেন )। আর আমি শয়তানের সাথে বসতে পারি না” ।
– আর আমরা ইসলাম কায়েম করি গালি দিয়ে। ইসলামের দাওয়াত দেই গালি দিয়ে।

সাইবার বুলিং ভয়ংকর। ইসলামের নাম দিয়ে বুলিং করা আরো বেশি ভয়ংকর। যারা সাইবার বুলিং করে, তাদের সবাইরে ডিম থেরাপি দেওয়া দরকার। আর যারা ইসলামের নাম দিয়ে গালাগালি করে, তাদের দুইটা ডিম বেশি দিতে পারলে ভালো লাগত।

এরা ইসলাম ধর্মটাকে সার্কাজমে পরিণত করে ফেলে। এদের কাজ কর্ম দেখে মানুষ ইসলাম নিয়ে সার্কাজম করে। কি যে ভয়ংকর কষ্ট লাগে তখন।

অমুসলিম বা বেশির ভাগ মুসলিম কোরআন পড়ে না, হাদিস পড়ে না। তারা দেখে যারা ইসলাম পালন করে, তাদের। এখন যদি আপনি ইসলামের নাম নিয়ে গালিগালাজ করেন, তাহলে সবাই ভাববে ইসলাম বুঝি এমন! কি ভয়ংকর ক্ষতিই না করছেন ইসলামের, একটু ভেবে দেখেছেন?

আল্লাহ আমাদের হেদায়েত দিক। সঠিক ভাবে ইসলাম পালন করার তাওফিক দিক, আমীন।

Buscar
Categorías
Read More
Nulled
টেলিটক বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Teletalk Bangladesh Job Circular 2026
2/5 - (1 vote)টেলিটক বাংলাদেশ লিমিটেড (টিবিএল) কর্তৃপক্ষ হতে টেলিটক বাংলাদেশ লিমিটেড নিয়োগ...
By Nettumi 2026-09-18 09:27:15 0 40
Nulled
Polaroid v1.0 - The Social Image Gallery PHP Script
Polaroid v1.0 – The Social Image Gallery PHP Script Free Download. Polaroid combines the...
By Nettumi 2026-09-18 03:47:39 0 38
Nulled
Vido v2.2 - Android YouTube Multi Channel App Source Code
Vido v2.2 – Android YouTube Multi Channel App Source Code Free Download. Multi Channel...
By Nettumi 2026-09-17 19:00:41 0 40
Hacking Course
আইফোন ১৫ সম্পর্কে যেসব তথ্য জানা যাচ্ছে - Banglatech24.com
প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অ্যাপল তাদের নতুন ফোনগুলোতে নিয়ে আসছে নতুন নতুন সব ফিচার। প্রতি...
By Nettumi 2026-09-25 09:47:24 0 33
Nulled
Casual 10 Games - Bundle 1 HTML5 Game Free Download
Casual 10 Games – Bundle 1 HTML5 Game Free Download. This HTML5 Games Bundle includes 10...
By Nettumi 2026-09-18 04:00:45 0 23
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com