Sponsorizzato

ইসলামের নামে সাইবার বুলিং

0
4

“এক ব্যক্তি হযরত আবু বকর ( রাঃ ) কে গালমন্দ করছিল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছিলেন। হযরত আবু বকর ( রাঃ ) চুপ করে ছিলেন এবং তার চুপ করে থাকা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই ভাল লেগেছিল এবং তিনি মুচকি হাসছিলেন। উক্ত ব্যক্তি যখন অনেক বেশী গালমন্দ করতে লাগলে আবু বকর ( রাঃ ) তার কথার উত্তর দিলেন।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অসন্তুষ্ট হয়ে সেখান থেকে উঠে রওয়ানা দিলেন। হযরত আবু বকর ( রাঃ ) ও পিছনে পিছনে আসলেন এবং বললেন, “ইয়া রাসূলাল্লাহ! সে আমাকে গালমন্দ করছিল। আপনি বসে ছিলেন। যখন আমি তার কথার উত্তর দিলাম তখন আপনি অসন্তুষ্ট হলেন এবং উঠে আসলেন”।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন , “তুমি যখন চুপ ছিলে, তখন তোমার সাথে একজন ফেরেশতা ছিলেন। ফেরেশতাটি তােমার পক্ষ হতে জবাব দিচ্ছিলেন ।যখন তুমি তার কথার জবাব দিলে তখন মাঝখানে শয়তান এসে পড়লো ( এবং ফেরেশতা চলে গেলেন )। আর আমি শয়তানের সাথে বসতে পারি না” ।
– আর আমরা ইসলাম কায়েম করি গালি দিয়ে। ইসলামের দাওয়াত দেই গালি দিয়ে।

সাইবার বুলিং ভয়ংকর। ইসলামের নাম দিয়ে বুলিং করা আরো বেশি ভয়ংকর। যারা সাইবার বুলিং করে, তাদের সবাইরে ডিম থেরাপি দেওয়া দরকার। আর যারা ইসলামের নাম দিয়ে গালাগালি করে, তাদের দুইটা ডিম বেশি দিতে পারলে ভালো লাগত।

এরা ইসলাম ধর্মটাকে সার্কাজমে পরিণত করে ফেলে। এদের কাজ কর্ম দেখে মানুষ ইসলাম নিয়ে সার্কাজম করে। কি যে ভয়ংকর কষ্ট লাগে তখন।

অমুসলিম বা বেশির ভাগ মুসলিম কোরআন পড়ে না, হাদিস পড়ে না। তারা দেখে যারা ইসলাম পালন করে, তাদের। এখন যদি আপনি ইসলামের নাম নিয়ে গালিগালাজ করেন, তাহলে সবাই ভাববে ইসলাম বুঝি এমন! কি ভয়ংকর ক্ষতিই না করছেন ইসলামের, একটু ভেবে দেখেছেন?

আল্লাহ আমাদের হেদায়েত দিক। সঠিক ভাবে ইসলাম পালন করার তাওফিক দিক, আমীন।

Cerca
Categorie
Leggi tutto
Tech
ডাটা এন্ট্রি কী? এবং কীভাবে ডাটা এন্ট্রি করে ইনকাম করা যায়? | Techtunes | টেকটিউনস
রক্ত রক্তের গ্রুপ আরএইচ ফ্যাক্টর ও সুস্থ সন্তান সবার পড়া উচিত ছাত্র ও শিক্ষক
By Nettumi 2026-09-25 04:02:10 0 45
Tech
অপো এফ২১ প্রো এলো আকর্ষণীয় ডিজাইন ও দারুণ স্ক্রিন নিয়ে - Banglatech24.com
বাংলাদেশে মুক্তি পেলো অপো’র নতুন মিড-রেঞ্জ মোবাইল, অপো এফ২১ প্রো। আপনি হয়তো ইতোমধ্যেই এই...
By Nettumi 2026-09-25 10:12:31 0 40
Hacking Course
বিদেশে বিকাশ ব্যবহার করতে যা আপনার জানা দরকার - Banglatech24.com
প্রবাসী বাংলাদেশিরা বিদেশে তাদের অর্জিত অর্থ দেশে পাঠানোর জন্য বিভিন্ন প্রকার উপায় অবলম্বন করে...
By Nettumi 2026-09-25 09:46:57 0 40
Nulled
OpenGraphxyz - সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলুন! 🚀 প্রিভিউ অপটিমাইজ করে আনুন কাঙ্ক্ষিত ভিজিটর! 🎯 | Techtunes | টেকটিউনস
Tuberadio একটি চমৎকার অনলাইন মিউজিক প্লেয়ার ইয়াসিন আরাফাত
By Nettumi 2026-09-21 05:32:25 0 43
Nulled
Gamio Arcade v1.1 - HTML5 Game Portal PHP Script
Gamio Arcade v1.1 – HTML5 Game Portal PHP Script Free Download. Gamio is the Ultimate...
By Nettumi 2026-09-17 18:39:09 0 42
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com