Sponsor

বাচ্চা কাচ্চাদের জন্য প্রোগ্রামিং - Kano Code

0
2

বাচ্চাদের প্রোগ্রামিং শেখার জন্য দারুণ সব ল্যাঙ্গুয়েজ রয়েছে। এর আগে আরেকটা লেখা লিখেছিলামঃ বাচ্চা কাচ্চাদের জন্য প্রোগ্রামিংঃ Scratch। ঐটাও বাচ্চাদের জন্য দারুণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।  প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া  এবং প্রোগ্রামিং কিভাবে কাজ করে, এসব তারা সহজেই বুঝতে পারবে।

 

কয়েক দিন আগে মার্ক জাকারবাগ তার মেয়ের ছবি শেয়ার করছিল, ক্যাপশন ছিল  Kano is pretty awesome for teaching kids to code.  এই স্ক্রেচ বা ক্যানো, দুইটাই সিমিলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাচ্চাদের জন্য তৈরি। লেগো ব্লকের মত। একটার সাথে আরেকটা জোড়া দিয়ে দারুণ কিছু তৈরি করা যায়।

 

বাচ্চা কাচ্চারা খেলার চলে প্রোগ্রামিং এর লজিক গুলো সহজেই বুঝতে পারবে। দুই একবার ওদের কোথায় কি করতে হবে, মা বাবা একটু বুঝিয়ে দিলে বাকিটা তারাই খেলতে খেলতে শিখে নিতে পারবে।  ক্যানোতে প্র্যাকটিস করার জন্য শুরুতে https://kano.me/ ওয়েব সাইট ভিজিট করে Software > Code Using Blocks এ ক্লিক করতে হবে।

 

 

এরপর একটা একাউন্ট খুলে নিতে হবে। এরপর কোড লেখার এডিটরে নিয়ে যাবে। অথবা সরাসরি https://code.kano.me/  ভিজিট করেও কোড এডিটরে যেতে পারবেন।

 

 

এখানে বামে রয়েছে বিভিন্ন কোড ব্লক। এগুলো মাঝখানের এডিটরে Drag&Drop করে রাখা যাবে। লেগো ব্লকের মত একটার সাথে আরেকটা লাগিয়ে দেওয়া যাবে। লেগো ব্লক যেমন উল্টা পাল্টা জোড়া দিলে তেমন কিছু তৈরি হয় না, কিন্তু ঠিক মত লজিক্যালি জোড়া দিলে দারুণ কিছু তৈরি করা যায়। ঠিক তেমনি এখানেও দারুণ কিছু তৈরি করা যাবে, যদি জানা যায় কোনটার পর কোনটা ব্যবহার করতে হবে। আউটপুট দেখা যাবে ডান পাশে।

প্রথমবার টিউটোরিয়াল দেখাবে। এছাড়া Coding Basics থেকে যে কোন একটা উদাহরণ সিলেক্ট করলে ঐটা কিভাবে করতে হয়, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবে।

 

ক্যানো কোড এডিটর থেকে Challenges এ ক্লিক করলে কোড ব্যাসিক সহ আরো অনেক গুলো কোডিং উদাহরণ পাওয়া যাবে। যেমন Loops 1: Swiss Cheese ওপেন করে স্টেপ বাই স্টেপ সব কিছু করলে নিচের মত করে আউটপুট পাওয়া যাবে।

 

দারুণ সব এনিমেশন, আর্ট কিভাবে করা যায় তা একবার দেখিয়ে দিলে বাচ্চারাই নিজে নিজে বাকিটা করতে পারবে। এতে তাদের প্রোগ্রামিং লজিক বৃদ্ধি পাবে। প্রোগ্রামিং তারা সহজেই বুঝতে পারবে।

 

Zoeken
Categorieën
Read More
Nulled
LiveSmart Server Video v1.0 - JavaScript
LiveSmart Server Video v1.0 – JavaScript Free Download. LiveSmart Server Video is an...
By Nettumi 2026-09-17 19:03:36 0 61
Nulled
বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BSC Job Circular 2026
3/5 - (5 votes)বাংলাদেশ শিপিং কর্পোরেশন (BSC) কর্তৃপক্ষ হতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ...
By Nettumi 2026-09-18 09:28:06 0 23
Nulled
Next Hour v5.3 Nulled - Movie Tv Show & Video Subscription Portal CMS Web and Mobile App Source
Next Hour v5.3 Nulled – Movie Tv Show & Video Subscription Portal CMS Web and Mobile...
By Nettumi 2026-09-18 03:30:36 0 80
Hacking Course
অপো এ১৮ আসছে সাশ্রয়ী দামে স্মার্ট অভিজ্ঞতা নিয়ে - Banglatech24.com
অপো নিয়ে এসেছে তাদের এ-সিরিজ এর নতুন ফোন, অপো এ১৮। সম্প্রতি UAE তে এই ডিভাইসটি মুক্তি পেয়েছে,...
By Nettumi 2026-09-25 09:44:38 0 21
Hacking Course
Xiaomi Redmi Note 9 Price in Bangladesh 2023
Hello and welcome to our Xiaomi Redmi Note 9 price in Bangladesh and detailed specification...
By Nettumi 2026-09-25 09:56:06 0 9
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com