Sponsorluk

মা, মা, মা এবং বাবা - আরিফ আজাদ সম্পাদিত

0
21

বইটি মূলত মা এবং বাবাকে নিয়ে কিছু গল্পের সংকলন। সম্পাদনা করেছেন আরিফ আজাদ। পৃথিবীতে সবচেয়ে খাঁটি সম্পর্ক হচ্ছে মা এবং সন্তানের সম্পর্ক। মা বাবা আমাদের ছোট বেলায় কত আদর এবং ভালোবাসায় বড় করে, বড় হলে তা আমরা সবই ভুলে যাই। কত মা, বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। কত মা বাবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ছোট বেলায় উনারা যতটুকু আদর, ভালোবাসা আমাদের দেয়, তার কিছু অংশও যদি আমরা উনাদের দিতে পারতাম, তাহলে কোন মা বাবা বৃদ্ধা অবস্থায় কষ্ট পেতে হতো না।

সবাই হয়তো বলতে পারে আমার অবস্থা অন্য কারো মত না, আমার অবস্থা আলাদা। সত্যিকার অর্থে সবার অবস্থাই আলাদা, ছোট বেলায় যেমন আমরা সবাই অন্য সব সন্তানদের থেকে আলাদা ছিলাম, ঠিক তেমন আলাদা। এক একজনকে লালন পালন করতে এক এক রকম বুদ্ধি, টেকনিকের দরকার হয়। উনারা উনাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই আমাদের বড় করে তোলে। এরপর? আমরা সব ভুলে যাই।

মা, মা, মা এবং বাবামা, মা, মা এবং বাবা

মা বাবাদের বড় হতে হতে বুদ্ধি লোফ পেতে থাকে। জেনারেশন গ্যাপেরও ব্যপার আছে। আমাদের অনেক কিছুই উনারা বুঝতে পারে না, আমরাও উনাদের অনেক কিছু বুঝতে পারি না। এরপরও উনাদের উনাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আগলিয়ে রাখতে হবে। জানি, এই জিনিসটা অনেক অনেক কঠিন। কঠিন মনে হলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ যেন সকল কিছু আমাদের জন্য সহজ করে দিক। ‘রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।’ ‘হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন; যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’। আল্লাহর কাছে ধৈর্য চাইতে পারি। আল্লাহ আমাদের ধৈর্য দিক, ঠিক তেমন ধৈর্য, যেমন মা নিজের ভেতর ৯ মাস আগলিয়ে রেখেছেন। ঠিক তেমন ধৈর্য, রাত হোক বা দিন, একটু কান্না করলেই ব্যস্ত হয়ে উঠত আমাদের প্রয়োজনে।

এই বইটিতে মা এবং বাবাদের নিয়ে কিছু গল্প আছে। গল্প গুলো পড়লে মা বাবাদের কষ্ট একটু উপলব্ধি করা যাবে। এরপরও মনে হয়ছে উনাদের প্রচেষ্টা, কষ্ট, ত্যাগ এসব কিছুই গল্পে ফুটে উঠতে পারেনি। ফুটিয়ে তোলা সম্ভবও না। এরপরও কিছুটা উপলব্ধি করার জন্য বইটা পড়া যেতে পারে। অনলাইনে রকমারি বা ওয়াফি লাইফ থেকে কেনা যাবে।

Sponsorluk
Sponsorluk
Site içinde arama yapın
Kategoriler
Read More
Nulled
Bricks v1.8.3 Nulled – Visual Website Builder for WordPress Plugin
Bricks v1.8.3 Nulled – Visual Website Builder for WordPress Plugin Free Download. A...
By Nettumi 2026-09-18 03:24:33 0 162
Tech
নোমান আলি খানের সূরা আসর লেকচার
আমি পানিতে ডুবে যাচ্ছি। আমার কোন জ্ঞান নেই। যেহেতু জ্ঞান নেই, এর মানে আমার হাতে পর্যাপ্ত সময়ও...
By Nettumi 2026-09-30 18:40:09 0 21
Hacking Course
আইফোনের মত ডাইনামিক আইল্যান্ড এন্ড্রয়েডে চালু করার উপায়
অ্যাপল তাদের আইফোন ১৪ প্রো মডেলে ডায়নামিক আইল্যান্ড নামের ফিচার আনার পর থেকে অনেক অ্যান্ড্রয়েড...
By Nettumi 2026-09-25 09:52:27 0 46
Tech
কোথায় ও কীভাবে বিটকয়েন সেল করে ক্যাশ করবেন? | Techtunes | টেকটিউনস
বিশ্বের বাঘা বাঘা টেক কোম্পানি-র সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের গড় বেতন রনি সাটিয়ার
By Nettumi 2026-09-25 04:04:35 0 158
Tech
iOS ইনপুট আউটপুট অ্যাপ
সিম্পল একটা অ্যাপ বানাবো আজ। একটা টেক্সট ফিল্ড থাকবে। একটা বাটন থাকবে। আর থাকবে একটা লেভেল।...
By Nettumi 2026-09-30 18:43:54 0 18
Sponsorluk
Sponsorluk
Advertisement
Ad starting...
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com