Patrocinado

একদিন তো মরেই যাবো

0
3

একদিন তো মরেই যাবো চিন্তা করলে আইনেস্টাইন, স্টিভেন হকিং বা স্টিভ জবসের মত লোক গুলোকে আমরা পেতাম না। তারাও তো মরেই গিয়েছে। মরে গিয়েও বেঁচে রয়েছে। বেঁচে থাকবে। আমরা একদিন তো মরেই যাবো চিন্তা করতে করতে মরে যাবো। পঁচে যাবো। তারা তখনো বেঁচে থাকবে।

পৃথিবীতে অমর না হতে চাইলেও সুন্দর ভাবে বেঁচে থাকার জন্যই আমাদের নিজের অপছন্দের অনেক কাজই করতে হয়। খুব ভোরে ক্লাস করতে কার ইচ্ছে করে? কারো না। এরপরও করতে হয়। এই ছোট্ট স্যাক্রিফাইস গুলোই পরবর্তীতে আমাদের সুন্দর ভাবে বেঁচে থাকতে সাহায্য করে।

প্রতিদিন এলার্মের ডাক শুনে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে জ্যামের মধ্যে ঝিমিয়ে ঝিমিয়ে অফিসে যেতেও কত কষ্ট। প্রতিদিনই তো মনে হয়, অফিস না করলেই কি হয় না? কিন্তু মাস শেষের ঐ টাকাটার যে ভীষণ দরকার। কত কিছুই নির্ভর করে ঐ টাকাটার উপর। মরে যাবো চিন্তা করে বসে থাকলে অফিস ও করা হবে না। মাস শেষের টাকাটাও পাওয়া হবে না। একটু একটু করে টাকা জমানোও হবে না। নিজের সুন্দর কোন ইচ্ছেও পূরণ হবে না।

প্রতিটা ব্যবসাতেই কত বড় রিক্স নিতে হয়। নিজের সব কিছু বাজি রেখে প্রতিটা সিদ্ধান্ত নিতে হয়। এত চিন্তা মাথায় নিয়ে কি হবে, একদিন তো মরেই যাবো চিন্তা করলে আজকের প্রাণ কোম্পানির মত মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশ থেকে হয়তো হতো না। বিড়ির পুরিয়া থেকে এত বিশাল আকিজ গ্রুপটাও তৈরি হতো না।

কত পাগল হলে নতুন কিছুর পেছনে মানুষ গুলো নিজের জীবন দিয়ে দেয়। নতুন কিছু আবিষ্কারের পেছনে সময় দিতে গিয়ে পৃথিবীর বাকি সব কিছুর মায়া ত্যাগ করে। ওরাও তো চিৎ হয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে চিন্তা করতে পারত, এত কিছু করে কি হবে, একদিন তো মরেই যাবো। অন্য মেয়েরা যেখানে স্নো পাউডার নিয়ে মুখ ঘসা মাঝা করত সেখানে মাদাম কুরি তেজস্ক্রি পদার্থ নিয়ে গবেষনা করত। সেও তো ভাবতে পারত কি হবে এত কিছু করে, একদিন তো মরেই যাবো। চিন্তা করেনি। আর ঐ রকম চিন্তা না করার কারণেই বেঁচে গিয়েছে। মরে গিয়েও বেঁচে রয়েছে এই পৃথিবীর বুকে। বেঁচে থাকবে।

একদিন তো মরেই যাবেন। যাওয়ার আগে পৃথিবীর বুকে নিজের পায়ের ছাপ রেখে যেতে ইচ্ছে করে না? একটুও না? একদিন তো মরেই যাবো। মরে যাওয়ার আগেই যেন মরে না যাই। মরে যাওয়ার আগে বেঁচে থাকি।

Pesquisar
Categorias
Leia Mais
Hacking Course
লিনাক্স মিন্ট XFCE: লাইটওয়েট একটি লিনাক্স ডিস্ট্রো যা চালাতে 1 GB র‌্যামই যথেষ্ট
আসসালামু আলাইকুম। নবাগতদের জন্য ভালো অপশন হিসেবে যে লিনাক্স অপারেটিং সিস্টেমটি সবচেয়ে বেশি...
Por Nettumi 2026-09-25 16:58:58 0 40
Tech
ইমেইল পাঠানোর সময় যেসব ভুল এড়িয়ে চলা দরকার - Banglatech24.com
প্রতিদিন আমরা অসংখ্য তথ্য নিয়ে কাজ করে থাকি। ইমেইল পাঠানোর সময় ভুল হয়ে থাকা অস্বাভাবিক কোনো...
Por Nettumi 2026-09-25 10:15:37 0 39
Nulled
Imager - Minimal Image Hosting Script v1.1 Nulled PHP Script FREE
Imager – Minimal Image Hosting Script v1.0 Nulled PHP Script, Imager is a PHP Script for...
Por Nettumi 2026-09-18 04:04:59 0 35
Hacking Course
ইউএসবি টাইপ সি সম্পর্কিত যে তথ্য আপনার জানা দরকার - Banglatech24.com
আইফোন সহ বর্তমান সময়ের সকল স্মার্টফোনই চার্জিং অথবা ডাটা ট্রান্সফার করার জন্য ইউএসবি সি পোর্ট...
Por Nettumi 2026-09-25 09:44:38 0 39
Tech
Volley তে সিম্পল রিকোয়েস্ট
Volley দিয়ে সিম্পল একটা রিকোয়েস্ট কিভাবে করা যায় তা দেখব। Volley ব্যবহার করার জন্য আমাদের...
Por Nettumi 2026-09-30 18:41:47 0 2
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com