Sponsorizzato

স্কিল গ্যাপ

0
2

ইন্ড্রাস্ট্রিতে যে স্কিল দরকার আর আমরা যে স্কিল অর্জন করছি, তার মধ্যে একটা দূরত্ব কাজ করছে। সাধারণত আমরা ইউনিভার্সিটিতে ৪-৫ বছর পর একটা ডিগ্রি নিয়ে বের হই। এ চার-পাঁচ বছরে পৃথিবী অনেক দূর এগিয়ে যায়। আমরা বলা যায় কিছু আউটডেটেড স্কিল নিয়ে বের হই।

এটা আমাদের দেশেরই সমস্যা না। সারা বিশ্বেরই সমস্যা। সো এ সমস্যা সমাধানের জন্য আমরা কি করতে পারি? আমরা নিজেকে নিয়মিতি আপডেটেড রাখতে পারি। যে যে স্কিল গুলো দরকার, সে গুলো শিখে নিতে পারি।

আজ যে সব স্কিলের ডিমান্ড সবচেয়ে বেশি, কয়েক বছর পর ঐ সব স্কিলের ডিমান্ড কমে যাবে। নিজেকে ভ্যালুয়েবল করে তুলতে হলে যে সব স্কিলের ডিমান্ড বাড়ছে, সেগুলো শিখে নিতে হবে। এখন হয়তো আপনি জিজ্ঞেস করতে পারে কি কি স্কিল গুলোর ডিমান্ড বাড়ছে? এটা নির্ভর করে আপনার ব্যাকগ্রাউন্ড এর উপর। আমি কম্পিউটার সাইন্স নিয়ে পড়ছি, আমি শুধু এসব নিয়েই জানতে পারব। আপনি যে বিষয় নিয়ে পড়েছেন, আপনার কাজের ক্ষেত্রে নতুন কি কি বিষয় আসছে, এগুলো আপনাকে নিজেকেই জানতে হবে। কিছু টিপস আমি দিতে পারি। যেমন আপনি যদি জব করেন, হয়তো দেখবেন আপনার থেকে কম বয়সী কারো বেতন অনেক বেশি। কারণ? সে এমন কিছু জানে যা আপনি জানেন না। সে এমন কি জানে, তা জানার চেষ্টা করুন। আপনার কাজের ক্ষেত্র রিলেটেড ব্লগ, নিউজ ইত্যাদি পড়তে পারেন। আইডিয়া পাবেন।

হয়তো দেখে থাকবেন রেগুলার জবহোল্ডার থেকে ফ্রিল্যান্সাররা বেশি আয় করে থাকে। এর একটা কারণ হচ্ছে তারা দ্রুত নতুন স্কিল শিখে নেয়। আর আপনি রেগুলার জব করেও ভালো করতে পারবেন যদি আপনার কাজের ক্ষেত্র রিলেটেড নতুন নতুন বিষয় শিখে নিতে পারেন। আর ইন্টারেন্টের কল্যাণে যে কোন কিছুই শেখা অনেক সহজ, তাই না? না শিখতে পারলে নিজেরই ব্যর্থতা।

Cerca
Categorie
Leggi tutto
Hacking Course
[ক্রিপ্টো ট্রেডিং- ১০]: স্টেকিং, লঞ্চপুল এবং প্যাসিভ ইনকাম
স্টেকিং, লঞ্চপুল এবং প্যাসিভ ইনকাম চার্টের দিকে তাকিয়ে ট্রেড করার বাইরেও ক্রিপ্টোতে ইনকাম করার...
By Nettumi 2026-09-25 16:49:10 0 4
Tech
অর্ধ বা অসম্পুর্ণ চেষ্টা
অর্ধ বা অসম্পুর্ণ চেষ্টা হচ্ছে ‘একটু করে দেখি’ টাইপ চেষ্টা। ‘আমাকে করতেই...
By Nettumi 2026-09-30 18:41:29 0 1
Tech
পৃথিবীর সবচেয়ে কুখ্যাত এবং জঘন্য ১০ হ্যাকারের গল্প | Techtunes | টেকটিউনস
মাহে রমজানের উপহার! Hatim 4 – কুরআন শোনা, পড়া এবং মুখস্থ করার জন্য দারুন এক... মুহাম্মদ...
By Nettumi 2026-09-25 03:56:38 0 29
Tech
৫জি কি? ৫জি এর সুবিধা কি? বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক কবে চালু হবে?
দুনিয়ার প্রতিটি জিনিসের মতই মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তিরও বিবর্তন ঘটছে। এদের মধ্যে বর্তমানে...
By Nettumi 2026-09-25 10:24:20 0 4
Nulled
মেধা কি পারিবারিক? এটা কি পূর্বপুরুষ থেকে উত্তরপুরুষে বর্তায়? | Techtunes | টেকটিউনস
তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি এস এম মেহেদী আকরাম
By Nettumi 2026-09-25 03:19:01 0 28
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com