Sponsorizzato

হতাশা থেকে মুক্তি

0
5

ক্লাসের সবাই পড়ালেখায় ভালো, আমি কিছুই পারছি না বা আমি পিছিয়ে পড়ছি এমন অনেকেই ভাবে। আর ভেবে ভেবে হতাশায় ভুগে।

আমরা একটা মানুষের বাহিরের দিক দেখে মনে করি সে আমার থেকে অনেক অনেক এগিয়ে রয়েছে, আর আমি বুঝি পিছিয়ে পড়ছি। এভাবে ভাবার কারণে সত্যিকার অর্থেই পিছিয়ে পড়ছি। এভাবে না ভেবে যদি নিজের সর্বোচ্চ চেষ্টা করা যায়, তাহলে যে কোন কিছুই নিজের আয়ত্ত্বে আনা যায়। যে কোন কিছু! শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হয়। পিছিয়ে পড়লে উঠে দাঁড়াতে হয়। বার বার চেষ্টা করতে হয়।

ক্লাসের সেরা ছাত্র বা ছাত্রী থেকে পিছিয়ে পড়া একজনের দূরত্ব খুব একটা বেশি না। যারা ভালো করে, তারা প্রতিদিন প্র্যাকটিস করে। প্রতিদিন একটু একটু করে পড়ার চেষ্টা করে। কেউই সব কিছু জেনে পৃথিবীতে আসে নাই। সবাইকে জানতে হয়। কেউ যদি আপনার থেকে বেশি জানে, এর কারণ সে আপনার থেকে বেশি পড়েছে। কেউ যদি গণিতে ভালো, সে গণিত একটু বেশি প্র্যাকটিস করেছে। কেউ যদি ইংরেজীতে ভালো, সে হয়তো ভালো একজন শিক্ষক পেয়েছে এবং নিজে চেষ্টা করেছে। কেউ যদি প্রোগ্রামিং এ খুব ভালো, সে হয়তো রাত জেগে কালো স্ক্রিনের দিকে তাকিয়ে কি সব হিবিজিবি লিখে কাটিয়েছে। কেউই সব কিছু শিখে পৃথিবীতে আসে নাই। মনে হয় না আসবেও। সবাইকেই শিখতে হয়।

এখানে একটা পয়েন্ট! ভালো লাগা। কারো কারো হয়তো একটা বিষয় খুব ভালো লাগে। তাই হয়তো ঐটাতে সময় দেয়। কিন্তু আপনার যদি কোন কিছু ভালো না লাগে? কোন কিছু ভালো লাগতে হলে তার পেছনে কিছু সময় দিতে হয়। আপনি হয়তো ঐ সময়টুকুও দিতে পারেন নি।

ক্লাসের সবাই এগিয়ে যাচ্ছে ঐ দিকে নজর না দিয়ে নিজের দিকে তাকান। একটু একটু করে এগুলে অনেক দূর যাওয়া যাবে। যদি সবাই এগিয়ে যাচ্ছে চিন্তা করে বসে থাকেন, তাহলে এক জায়গায় আটকে থাকবেন।
আমি বিশ্বাস করি কারো যদি পর্যাপ্ত আগ্রহ থাকে, সে যে কোন কিছুতেই ভালো করতে পারে। আমি যদি ‘ঐটা’ করতাম তাহলে হয়তো আজ আমি আরো ভালো করতাম.. এরকম চিন্তা বাদ দিয়ে আপনি একজন যে অবস্থায় আছেন, সে অবস্থার উন্নতি করার চেষ্টা করুন। একটু একটু করে। বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করুন। যে কোন কিছু। জাস্ট বসে থেকে অন্যদের লাইফ ইভেন্টে লাইক না দিয়ে নিজেকে একটু একটু করে ইম্প্রুভ করার চেষ্টা করুন। iA একটু একটু করেই একদিন চারপাশের সবাইকে ছড়িয়ে যেতে পারবেন।

Cerca
Categorie
Leggi tutto
Nulled
Domain Manager for Perfex CRM v1.0.1 - Manage and Track Your Domains Efficiently - Addon
Domain Manager for Perfex CRM v1.0.1 – Manage and Track Your Domains Efficiently –...
By Nettumi 2026-09-17 18:16:09 0 52
Tech
মুড়ি তৈরির কারখানার প্ল্যান | Techtunes | টেকটিউনস
আসুন জানি ডাইনোসরের শুরু থেকে শেষ পর্যন্ত জানা ও অজানা কিছু তথ্য MITHU
By Nettumi 2026-09-25 04:02:24 0 41
Nulled
oneCart eCommerce Software v1.0.1 - Online Store Solution - Nulled PHP Scripts
oneCart eCommerce Software – Online Store Solution By Ahkmunna on Codecanyon Premium PHP...
By Nettumi 2026-09-18 04:05:33 0 38
Hacking Course
ভিভো Y100 আসছে দারুণ ডিজাইন, শক্তিশালী ক্যামেরা ও ৫জি নিয়ে - Banglatech24.com
ইন্দোনেশিয়াতে ভিভো ওয়াই১০০ ৫ জি নামে নতুন একটি ফোন নিয়ে এসেছে ভিভো যা বেশ ফিচার-প্যাকড। রীতিমত...
By Nettumi 2026-09-25 09:40:18 0 25
Tech
SwiftUI অ্যাপে ইউটিউব ভিডিও
ওয়েব ভিউ ব্যবহার করে আমরা সহজে SwiftUI অ্যাপে ইউটিউব ভিডিও প্লে করতে পারি। import SwiftUI...
By Nettumi 2026-09-30 18:39:49 0 1
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com