Sponsor

সফলতার জন্য দরকার সঠিক বিষয় নির্বাচন

0
3

সফলতার যদিও কোন সংজ্ঞা নেই তারপরও অনেকেই জীবনে কি করবে বুঝতে পারে না। কোন বিষয় নিয়ে পড়ালেখা করবে বা কোন বিষয় নিয়ে কাজ করবে, এটা ঠিক না করতে পারলে তো কোন কিছু শুরুই করা যায় না। শুরুর আগে তাই বিষয়টা নির্বাচন করা দরকার।

বিষয় নির্বাচনের জন্য আমরা হয়তো আমাদের থেকে বড়দের কাছ থেকে পরামর্শ নেই। সমস্যা হত না যদি একজনের কাছ থেকে পরামর্শ নিতাম। আমরা পরামর্শ নেই যত জনকে পাওয়া যায়, তত জনের কাছ থেকে। আর এক জনের এক্সপার্টিজ এক এক বিষয়ে। তো যার কাছে পরামর্শ নেই, উনি যে বিষয় এক্সপার্ট সাধারণত উনি ঐ বিষয় নিয়েই পরামর্শ দেয়। এতে নিজে আরো বড় সড় ধাঁধার মধ্যে পড়ি। কার কথা রেখে কার কথা ধরব?! সবার কথাই তো ঠিক মনে হয়!

আরেকটা সমস্যা হচ্ছে আমরা বেশির ভাগ সময়ই গল্প করে কাটিয়ে দেই। ঐ ভাইয়াটা ঐ কাজটা করে কোটি কোটি টাকা আয় করছে এমন একটা টপিক্স নিয়ে শুরু হয় গল্প। এরপর ঐ ভাইয়ার অতীত, বর্তমান ভবিষ্যৎ নিয়ে গল্প চলতে থাকে। একদিন এভাবে কেটে যায়। পরের দিন অন্য ভাইয়া। এর পরের দিন অন্য কোন আপু এভাবেই চলতে থাকে। গল্প শুনতে ভালো লাগে। গল্প থেকে শেখার কিছু গ্রহণ করতে চাই না। ভুলে যাই ঐ ভাইয়া বা আপুটি হয়তো এরকম কে কি করেছে তা না খুঁজে নিজের পছন্দের কোন বিষয়তে সময় দিয়েছে। শিখতে চেষ্টা করেছে। শেখার পর তা কাজে লাগিয়েছে। এরপরই আমরা ঐ ভাইয়া বা আপুটিকে নিয়ে গল্প করার সুযোগ পেয়েছি।

একটা গ্রুপ আছে আমাদের এই গল্প শুনতে ভালো লাগাকে কাজে লাগিয়ে ব্যবসা করে নেয়। আমাদের গল্প শুনিয়ে বেড়ায়, আমরাও শুনতে থাকি। ফলাফল হিসেবে তারা লাভবান হয়, আমরা রয়ে যাই আগে যেখানে ছিলাম।

ভালো কিছু করতে হলে আপনাকে কোন না কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে। তা একদিনে সম্ভব না। কারো পরামর্শ নিয়েও সম্ভব না। কেউ চেষ্টা করে আপনার হয়ে আপনাকে এক্সপার্ট বানিয়ে দিবে, এমনও সম্ভব না। নিজেরটা নিজেকেই করতে হবে। আর তাই নিজের ভালো লাগা নিজেকেই খুঁজে নিতে হবে। পৃথিবীতে করার মত কত কিছুই তো আছে। এত কিছুর পরেও ভালো লাগার মত কিছু খুঁজে পাওয়া যায় না, তা আমার বিশ্বাস হয় না। যদি ভালো লাগার কিছু খুঁজে পাওয়া না যায়, তাহলে যেটা আপনার জন্য সহজ এমন একটা খুঁজে নিতে পারেন। এরপর ঐ বিষয়ে নিয়ে পড়ালেখা করতে থাকেন। কোন কারণে পরবর্তীতে খারাপ লাগলে তা পরিবর্তন করা যাবে। কোন কিছু না করে সময় গুলো নষ্ট করলে সেই সময় গুলো ফিরে পাওয়া যাবে না। কোন কিছু শেখার পেছনে সময় দিলে তা কোন না কোন ভাবে কাজে আসবেই। আজ না হোক কাল।

Căutare
Categorii
Citeste mai mult
Hacking Course
২০২৬ সালে Python কেন এত গুরুত্বপূর্ণ? | Future, Career & Real-Life Applications (সারা বিশ্বের প্রেক্ষিতে)
২০২৬ সালে Python কেন এত গুরুত্বপূর্ণ? | Future, Career & Real-Life Applications (গ্লোবাল...
By Nettumi 2026-09-25 16:47:01 0 35
Tech
অ্যান্ড্রয়েডে ইমেজ প্রসেসিংঃ ইমেজ ইনভার্ট
সিম্পল একটা ইমেজ প্রসেসিং টিউটোরিয়াল। অ্যান্ড্রয়েড Drawable ফোল্ডারে একটি ইমেজ রাখব। সে ইমেজটিকে...
By Nettumi 2026-09-30 18:42:04 0 2
Nulled
Bayanno v4.4 - Hospital Management System PHP Script Nulled
Bayanno v4.4 – Hospital Management System PHP Script Free Download. Bayanno is the Most...
By Nettumi 2026-09-18 03:22:05 0 31
Tech
এয়ারটেল ১ জিবি ইন্টারনেট অফার ২০২৬: কম টাকায় বেশি ডাটার সহজ উপায়
Sim Offer...
By Nettumi 2026-09-30 19:15:29 0 1
Nulled
Shader Gradient - ডিজাইন হবে কথা বলা! আপনার কল্পনার রঙে রাঙান যেকোনো প্রোজেক্ট | Techtunes | টেকটিউনস
“THE BLACK-WEB” : মায়াজালে ঘেরা ইন্টারনেটের রহস্যময় অন্ধকার জগৎ EK
By Nettumi 2026-09-21 05:29:46 0 36
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com