Gesponsert

অ্যালগরিদমঃ মার্জ সর্ট ও সি প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্টেশন

0
3

মার্জ সর্ট হচ্ছে Divide and Conquer অ্যালগরিদম। বিভিন্ন ধরণের অ্যালগরিদমিক প্যারাডাইম রয়েছে, যেমন Greedy, Dynamic Programming ইত্যাদি। Divide and Conquer হচ্ছে একটা প্যারাডাইম। এটি একটি সমস্যাকে সমাধান করতে নিচের ধাপ গুলো অনুসরণ করেঃ

 

  1. Divide: সমস্যাটাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলে।
  2. Conquer: ভাগ করার পর ছোট ছোট অংশ গুলোকে সমাধান করে। সাধারণত রিকার্শন ব্যবহার করে।
  3. Combine: ছোট ছোট সমাধান গুলোকে আবার একত্র করে মূল সমাধান রিটার্ণ করে।

 

এর আগে বাবল সর্ট এবং ইনসার্শন সর্ট সম্পর্কে জেনেছি আমরা। দুইটাই বলতে গেলে অনেক সহজ। কিন্তু তাদের টাইমকমপ্লেক্সিটি অনেক বেশি O(n2)। মার্জ সর্ট একটু কঠিন কিন্তু টাইম কমপ্লেক্সিটি কম O(n Log n)। মার্জ সর্ট সম্পর্কে জানার আগে জানতে হবে কিভাবে রিকার্শন কাজ করে।

 

মার্জ সর্টের তিনটা প্রধান অংশ। একটা হচ্ছে আমরা যে লিস্টটাকে সর্ট করব, তাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলা। এরপর ঐ ছোট ছোট অংশ গুলোতে সাজানো। এবং সাজানো অংশ গুলোকে আবার একত্র করা। Divide, Conquer, Combine।

 

মার্জ সর্ট সম্পর্কে লেখার আগে কিভাবে দুইটা সর্টেড বা সাজানো লিস্টকে মার্জ করা হয়, তা সম্পর্কে জেনে নেই। নিচের দুইটা লিস্ট দেখি। একটা ডান পাশে, একটা বাম পাশে। প্রতিটাতে ৩টি করে সংখ্যা রয়েছে। আমরা যদে লক্ষ্য করি, তাহলে দেখব লিস্ট দুইটাই সর্টেড অবস্থায় রয়েছে। এখন এই দুইটা সর্টেড লিস্টকে আমরা মার্জ করব।

 

 

2 4 8 1 5 7

 

মার্জ করা মানে হচ্ছে দুইটা লিস্টকে একত্র করে একটা লিস্টে যোগ করব। মার্জ এমব ভাবে করতে হবে, যেন আমাদের ফাইনাল লিস্টটি সর্টেড অবস্থায় থাকে।

 

এখন যেহেতু দুইটা লিস্টই সর্টেড অবস্থায় রয়েছে, আমরা নতুন লিস্ট তৈরি করার সময়  লিস্ট দুইটির প্রথম দুইটি সংখ্যার মধ্যে তুলনা করব। এরপর যেটা ছোট হবে, ঐটাই আমাদের নতুন লিস্টের প্রথমে রাখব।

 

এখন 2 এবং 1 এর মধ্যে 1 ছোট। তাই আমরা 1 কে আমাদের নতুন লিস্টের প্রথমে রাখব।

 

2 4 8 5 7

 

 

New List
1

 

এরপর আবার আমাদের দুইটি লিস্টের প্রথম দুইটা সংখ্যার মধ্যে তুলনা করব। এখানে রয়েছে 2 এবং 5। এদের মধ্যে 2 ছোট। তাই আমরা আমাদের নতুন লিস্টে 2 রাখব।

 

 

4 8 5 7

 

 

New List
1 2

এপর আবার আমাদের দুইটি লিস্টের প্রথম দুইটি সংখ্যার মধ্যে তুলনা করে দেখব 4 ছোট, তাই 4 কে নতুন লিস্টে রাখব।

 

 

8 5 7

 

 

New List
1 2 4

 

এভাবে বাকি গুলো নতুন লিস্টে যুক্ত করার পর আমরা একটি সর্টেড লিস্ট পেয়ে যাবোঃ

New List
1 2 4 5 7 8

 

 

এভাবেই মার্জ কাজ করে। মার্জ সর্টের দুইটা প্রধান অংশ হচ্ছে যে লিস্টটাকে সর্ট করতে হবে, তাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলা। তখন প্রতিটা অংশে একটা করে মাত্র সংখ্যা থাকবে। এরপর পরবর্তীতে ঐ ছোট অংশ গুলোকে মার্জ করা। মার্জ সর্ট কিভাবে কাজ করে, তার ভিজুয়াল চিত্রঃ

সোর্সঃ Wikipedia
অ্যালগরিদমটা এভাবে লেখা যায়ঃ

procedure mergesort( var a as array )
   if ( n == 1 ) return a

   var l1 as array = a[0] ... a[n/2]
   var l2 as array = a[n/2+1] ... a[n]

   l1 = mergesort( l1 )
   l2 = mergesort( l2 )

   return merge( l1, l2 )
end procedure

procedure merge( var a as array, var b as array )

   var c as array

   while ( a and b have elements )
      if ( a[0] > b[0] )
         add b[0] to the end of c
         remove b[0] from b
      else
         add a[0] to the end of c
         remove a[0] from a
      end if
   end while
   
   while ( a has elements )
      add a[0] to the end of c
      remove a[0] from a
   end while
   
   while ( b has elements )
      add b[0] to the end of c
      remove b[0] from b
   end while
   
   return c
	
end procedure

সি প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্টেশনঃ

#include<stdlib.h>
#include<stdio.h>

void merge(int arr[], int l, int m, int r)
{
    int i, j, k;
    int n1 = m - l + 1;
    int n2 =  r - m;

    /* create temp arrays */
    int L[n1], R[n2];


    for (i = 0; i < n1; i++)
        L[i] = arr[l + i];
    for (j = 0; j < n2; j++)
        R[j] = arr[m + 1+ j];


    i = 0;
    j = 0;
    k = l;
    while (i < n1 && j < n2)
    {
        if (L[i] <= R[j])
        {
            arr[k] = L[i];
            i++;
        }
        else
        {
            arr[k] = R[j];
            j++;
        }
        k++;
    }


    while (i < n1)
    {
        arr[k] = L[i];
        i++;
        k++;
    }


    while (j < n2)
    {
        arr[k] = R[j];
        j++;
        k++;
    }
}


void mergeSort(int arr[], int low, int high)
{
    if (low < high)
    {

        int m = low+(high-low)/2;

        // Sort first and second halves
        mergeSort(arr, low, m);
        mergeSort(arr, m+1, high);

        merge(arr, low, m, high);
    }
}

int main()

{   int i;
    int arr[] = {2, 4, 8, 5, 1, 6};
    int arr_size = sizeof(arr)/sizeof(arr[0]);

    mergeSort(arr, 0, arr_size - 1);

    for (i=0; i < arr_size; i++)
        printf("%d ", arr[i]);

    return 0;
}

 

এই সম্পর্কিত আরো কিছু লেখাঃ

Suche
Kategorien
Mehr lesen
Tech
GitHub - firebase/firebase-ios-sdk: Firebase SDK for Apple App Development
WarningCocoaPods: New versions of the...
Von Nettumi 2026-09-30 19:08:13 0 0
Tech
আপনার কী Free VPN Chrome Extension ব্যবহার করা উচিত? জেনে রাখুন এখনই! | Techtunes | টেকটিউনস
মাহে রমজানের উপহার! Hatim 4 – কুরআন শোনা, পড়া এবং মুখস্থ করার জন্য দারুন এক... মুহাম্মদ...
Von Nettumi 2026-09-25 03:51:54 0 6
Nulled
Varient News and Magazine Script Nulled Free Download
Varient v3.0 Nulled – News and Magazine Script (Updated) Free Download. Varient is a...
Von Nettumi 2026-09-17 18:05:23 0 24
Tech
আপনার স্মার্টফোনটি কি লেটেস্ট Android 15 এর স্বাদ পাচ্ছে? নাকি পুরনোতেই আটকে আছেন? | Techtunes | টেকটিউনস
টেক্স বেইজড অনলাইন RPG : গেমিং ইন্ডাস্ট্রিতে নতুন ধারা জীয়নতরী
Von Nettumi 2026-09-25 03:41:14 0 25
Nulled
elephants dream একটি মুক্ত চলচ্চিত্র | Techtunes | টেকটিউনস
“THE BLACK-WEB” : মায়াজালে ঘেরা ইন্টারনেটের রহস্যময় অন্ধকার জগৎ EK
Von Nettumi 2026-09-21 05:28:33 0 20
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com