Gesponsert
পিএইচপি চেকবক্স প্রসেসিং
পিএইচপিতে ফরম প্রসেসিং এর সময় অনেক সময় আমাদের চেকবক্স প্রসেস করতে হতে পারে। তা আমরা খুব সহজেই করতে পারি। যেমন মার্কয়াপ লিখতে পারি এভাবেঃ
<form action="checkbox.php" method="post"> Do you read book? <input type="checkbox" name="book" value="Yes" /> <input type="submit" name="formSubmit" value="Submit" /> </form>
পিএইচপি অংশে এভাবে লিখতে পারিঃ
<?php if (isset($_POST['book']) && $_POST['book'] == 'Yes') { echo "Awesome! You love to read books."; } else { echo "It's good habit to read books."; } ?>
এখানে আমরা isset দিয়ে প্রথমে দেখে নিয়েছি কোন ভ্যালু পাস করা হয়েছে কিনা, এবং ঐ ভ্যালুটি Yes কিনা। তারপর যদি এ দুইটা কন্ডিশন সত্য হয়, তখন আমরা একটা মেসেজ প্রিন্ট করেছি। না হলে আরেকটা।
মাল্টিফল চেকবক্সও আমরা প্রসেস করতে পারি। সে জন্য আমরা ব্যবহার করব অ্যারে। মার্কয়াপ লিখব এভাবেঃ
<form action="checkbox.php" method="post"> Which books you read? <input type="checkbox" name="books[]" value="Harry Potter" />Harry Potter <input type="checkbox" name="books[]" value="Tin Goyenda" />Tin Goyenda <input type="checkbox" name="books[]" value="Masud Rana" />Masud Rana <input type="checkbox" name="books[]" value="Tintin" />Tintin <input type="checkbox" name="books[]" value="Foundation series" />Foundation series <input type="submit" name="formSubmit" value="Submit" /> </form>
পিএইচপি কোড লিখতে পারি আমরা এভাবেঃ
<?php
if (isset($_POST['books'])) {
$book_list = $_POST['books'];
}
if (empty($book_list)) {
echo ("You didn't read any books.");
} else {
$count = count($book_list);
echo ("You selected $count books: ");
for ($i = 0; $i < $count; $i++) { echo ($book_list[$i] . ", "); } } ?>
ডেটা গুলো আমরা একটা অ্যারেতে রেখে দিয়েছি। এরপর লুপ চালিয়ে ঐ ভ্যালু গুলো প্রিন্ট করেছি। এবার এই ভ্যালু গুলো আমরা চাইলে যে কোন যায়গায় ব্যবহার করতে পারি। ডেটাবেজেও স্টোর করতে পারি। পিএইচপি নিয়ে আরো কিছু লেখা পাওয়া যাবে এখানে।
Suche
Kategorien
- Nulled
- Tech
- Job
- Hacking Course
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Spiele
- Gardening
- Health
- Startseite
- Literature
- Music
- Networking
- Andere
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness
Mehr lesen
নকিয়া সি০২ আসছে কমদামে এন্ড্রয়েড অভিজ্ঞতা নিয়ে - Banglatech24.com
গ্লোবালি আরেকটি এন্ট্রি লেভেল এন্ড্রয়েড ফোন নিয়ে এলো নকিয়া। নকিয়া সি০২ নামে এই ডিভাইসটি...
Best Dedicated Development Team Providers 2026 | Intellectsoft
July 11, 2026...
ল্যাপটপের ব্যাটারি লাইফ: চার্জ বেশি সময় ধরে রাখার ১২টি নিরাপদ টিপস - Tech Tips Desk – বাংলা প্রযুক্তি সংবাদ, মোবাইল রিভিউ ও টিপস
ল্যাপটপ এখন শুধু অফিসের কাজের ডিভাইস নয়। পড়াশোনা, অনলাইন মিটিং, ফ্রিল্যান্সিং, ভিডিও দেখা,...
রিচার্ড ব্রান্সন প্রমাণ করে দিলেন মানুষ তার স্বপ্নের সমান বড়
ছোট বেলায় রিচার্ড ব্র্যান্সন আকাশের দিকে তাকিয়ে আকাশ জয়ের চিন্তা করেছিলেন। সত্যিই যে আকাশ জয়ে...
🌐 ইন্টারনেট আসলে কীভাবে কাজ করে? আপনার মেসেজ ১ সেকেন্ডে হাজার কিলোমিটার যায় কীভাবে!
আমরা প্রতিদিন Facebook ব্যবহার করি, YouTube দেখি, WhatsApp-এ মেসেজ পাঠাই। কিন্তু কখনো কি ভেবেছেন,...