Sponsored

অ্যান্ড্রয়েডে সার্কুলার প্রগ্রেস ও অন্যান্য

0
17

একটা অ্যাপে প্রগ্রেসের সাথে কতটুকু প্রগ্রেস হচ্ছে, তা দেখানোর দরকার ছিল। অ্যান্ড্রয়েডের ডিফল্ট প্রগ্রেসে তা না করার কারণে গুগলে সার্চ দিতেই কয়েকটা সুন্দর লাইব্রেরী পেয়ে গেলাম। যেগুলোতে এনিমেশনও দেওয়া যায়। যেমন যারা CleanMaster ব্যবহার করেছেন, তারা দেখে থাকবেন ঐখানের প্রগ্রেসবারটা দেখতে অনেকটা অন্যরকম। যাকে বলে ArcProgress। এরকম প্রগ্রেস আপনার অ্যাপে যুক্ত করতে চাইলে ব্যবহার করতে পারেন  CircleProgress লাইব্রেরীটা। যা দিয়ে CircleProgress, DonutProgress, ArcProgress এ তিন ধরণের প্রগ্রেস দেখাতে পারবেন। নিচের ছবিটিতে কিছু উদাহরণ দেওয়া হয়েছেঃ

CircleProgress

 

আরেকটা লাইব্রেরী হচ্ছে CircleView । এটি ব্যবহার করে প্রগ্রেসবার অনেক বেশি কাস্টোমাইজ করা যাবে। ব্যহার করা যাবে কালার গ্রেডিয়েন্টও।

লিনিয়ার প্রগ্রেসবারের মধ্যে ভালো লেগেছে NumberProgressBar লাইব্রেরীটা। যা দিয়ে নিচের মত করে এনিমেটেড লিনিয়ার প্রগ্রেসবার দেখাতে পারবেন।

NumberProgressBar

 

এগুলোর ব্যবহার অনেক সহজ। লাইব্রেরীর পেইজে বিস্তারিত লেখা রয়েছে। 🙂

 

কেউ যদি নিজে নিজে করতে চান, তাহলেও পারবেন। আমি একটু হিন্টস দিচ্ছিঃ

XML/View:

    <ProgressBar
        android:id="@+id/progressBar"
        style="?android:attr/progressBarStyleHorizontal"
        android:layout_width="150dp"
        android:layout_height="150dp"
        android:max="500"
        android:progress="0"
        android:progressDrawable="@drawable/circular" />
    <TextView
        android:id="@+id/myTextProgress"
        android:layout_height="wrap_content"
        android:layout_width="wrap_content"
        android:text="Hello!"
        android:padding="50dp"
        android:layout_alignLeft="@id/progressBar"
        android:layout_alignRight="@id/progressBar"
        android:layout_alignTop="@id/progressBar"        
        android:layout_alignBottom="@id/progressBar"
        android:background="@android:color/transparent" />

Drawable ফোল্ডারে নিচের Shape টি যুক্ত করুন। Drawable ফোল্ডারের উপর ক্লিক করে New > Drawable resource file সিলেক্ট করে ফাইলের একটি নাম দিন। এবং নিচের কোডটি যুক্ত করুনঃ

<shape android:useLevel="true"
    android:innerRadiusRatio="2.3"
    android:shape="ring"
    android:thickness="3.8sp"
    xmlns:android="http://schemas.android.com/apk/res/android">
    <solid android:color="#00b7ff" />
</shape>

Java:

ProgressBar progressBar = (ProgressBar)  findViewById(R.id.progressBar);
        ObjectAnimator animation = ObjectAnimator.ofInt (progressBar, "progress", 0, 500); // see this max value coming back here, we animale towards that value
        animation.setDuration (5000); //in milliseconds
        animation.setInterpolator (new DecelerateInterpolator());
        animation.start ();

যা নিচের মত আউটপুট দিবে। এরপর নিজের মত করে মডিফাই করে নিতে পারবেন।

আপনি চাইলে আপনার করা কোন কোড আমাদের সাথে শেয়ার করতে পারেন 🙂

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Job
২৩টি পদে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DME Job Circular 2026
3.8/5 - (12 votes)☰ মোট পদের ক্যাটাগরি০৪👥 মোট শূন্যপদ২৩ জন🎓 যোগ্যতাএইচএসসি বা স্নাতক...
By Nettumi 2026-09-24 18:41:17 0 52
Hacking Course
পাসকোড ছাড়াই আইফোন আনলক করার উপায় - Banglatech24.com
ধরুন আপনি সম্প্রতি আইফোন এর পাসকোড পরিবর্তন করেছেন, কিন্তু এখন আর উক্ত পাসকোড মনে করতে পারছেন না।...
By Nettumi 2026-09-25 10:02:49 0 37
Nulled
MoFlix v2.0 - Ultimate PHP Script For Movie & TV Shows Nulled Free
MoFlix – Ultimate PHP Script For Movie & TV Shows By Wicombit on Codecanyon. MoFlix is...
By Nettumi 2026-09-18 03:50:49 0 47
Tech
ফেসবুকের যুগে ব্লগ
ব্লগ এবং ফেসবুক ফেসবুক একটা সেন্ট্রালাইজড সোশাল মিডিয়া হলেও মানুষকে সেন্ট্রালাইজড করে নাই, উল্টো...
By Nettumi 2026-09-30 18:40:11 0 20
Tech
ফেসবুকে বন্ধু খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর উপায় - Banglatech24.com
ফেসবুক প্রতিষ্ঠার পেছনে মুল উদ্দেশ্য ছিলো বন্ধুদের সাথে যোগাযোগের পাশাপাশি নতুন বন্ধু খোঁজার একটি...
By Nettumi 2026-09-25 10:12:31 0 41
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com