Sponsor

গুগল ইঞ্জিনিয়ার হিসেবে ইন্টারভিউর প্রস্তুতি

0
4

ইঞ্জিনিয়ার হিসেবে গুগল ইন্টারভিউ ফেইস করার জন্য John Washam নামক এক ভদ্রলোক ৮ মাস ধরে পড়ালেখা করছেন। উনি কম্পিউটার সাইন্সে পড়ালেখা করেন নি, ইকোনোমিক্স নিয়ে পড়ালেখা করেছেন। এবং এখন গুগল ইন্টারভিউ এর কিউতে রয়েছেন।
গুগলে ইন্টারভিউ দেওয়ার জন্য উনি যা যা শিখেছেন, যা যা ফলো করেছেন, তার সব গুলো রিসোর্স এর একটা লিস্ট করেছেন গিটহাবে Google Interview University।

কয়েক দিন আগে উনি উনার এই প্রিপারেশন সম্পর্কে মিডিয়ামে একটা আর্টিকেল লিখেছেন, যেখানে গুগলের বিভিন্ন সিনিয়র পোস্টের ইঞ্জিনিয়াররাও কমেন্ট করেছেন, উনাকে উৎসাহ দিয়েছেন।

গুগলে কাজের পরিবেশই আলাদা। ওরা বাচাই করে সেরাদেরই নিয়োগ দেয়। কোডিং জ্ঞান থেকে বেশি নজর দেয় কম্পিউটার সাইন্স এর বিভিন্ন জ্ঞানকে। কিভাবে মেমরি ম্যানেজমেন্ট হয়, কিভাবে একটা অপারেটিং সিস্টেম কাজ করে, বিভিন্ন অ্যালগিরদম সম্পর্কে ধারনা, কমন ডেটা স্ট্রাকচার গুলো নিজে ইমপ্লিমেন্ট করতে জানা ইত্যাদি। এ সম্পর্কে John এ বক্তব্য হচ্ছে, আমি যদি গুগলে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রিপারেশন নেই, আমি যে কোন টেক কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তত হয়ে যাবো। যেটা সত্যি।

এখানের রিসোর্স গুলো যদি কেউ কভার করে, সে যে কোন টেকনিক্যাল ইন্টারভিউ সহজেই ফেইস করতে পারবে। গুগলে জব হোক না হোক, এ লিস্টটা ফলো করলে অনেক কিছুই শেখা হবে, যা সারাজীবন কাজে লাগবে।

 

Sponsor
Sponsor
Zoeken
Categorieën
Read More
Tech
Call of duty, Naruto, Gta ইত্যাদি Pc game মোবাইলে খেলার দুটি ফ্রি ক্লাউড গেমিং অ্যাপস দেখে নিন | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:58:07 0 77
Nulled
Goomshop (Premium) Responsive Ecommerce Blogger Template FREE
Goomshop Responsive Ecommerce Blogger Template Premium Version Free Download. Goom Shop is the...
By Nettumi 2026-09-18 04:01:24 0 39
Status
[999+] Viral ফ্রি ফায়ার নাম স্টাইল ┃FF Name Style| Free Fire Name Style
Spread the loveআপনার ফ্রি ফায়ার নাম স্টাইল –এ বলে দেয় আপনি কেমন প্লেয়ার আপনার...
By Nettumi 2026-10-03 03:34:15 0 0
Nulled
পেজেশকিয়ানের বক্তব্যের মধ্যেই ব্রিফকেস হাতে বেরিয়ে গেলেন মার্কিন প্রতিনিধি
Login
By Nettumi 2026-09-23 17:23:35 0 41
Tech
এই অ্যান্ড্রয়েড অ্যাপগুলো আপনার ফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা দিবে
গুগল প্লে স্টোরে অগণিত অ্যাপ ও গেমস রয়েছে, যার মধ্যে প্রোডাক্টিভিটি টুলস থেকে শুরু করে ফোন...
By Nettumi 2026-09-25 10:05:14 0 42
Sponsor
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com