Gesponsert

R প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

0
4

R বা আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, গ্রাফ রিপ্রেজেন্টেশন এবং রিপোর্টিং এর জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মূলত ডেটা সাইন্সে ডেটা এনালাইসিস এর জন্য আর ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। ডেটা নিয়ে কাজ করাই ডেটা সাইন্স এর কাজ। বিগ ডেটা এখন খুব জনপ্রিয় একটা টার্ম। যেখানে ডেটা অনেক বেশি, অনেক অনেক বেশি, সেগুলোকেই বিগ ডেটা বলে। আর ডেটা এনালাইসিস যারা করে, তাদেরকে বলে ডেটা সাইন্টিস্ট। ডেটা সাইন্স সম্পর্কে জানতে এখানে দেখতে পারেন।

 

এখন দেখব কিভাবে আর ল্যাঙ্গুয়েজ ইন্সটল করা যায় এবং ব্যবহার করা যায়। r-project.org এ গিয়ে ডাউনলোড সেকশন এ গিয়ে উইন্ডোজ, লিনাক্স বা ম্যাকের জন্য ডাউনলোড করা যাবে। ডাউনলোড শেষে ইন্সটল।

 

ইন্সটল হলে কমান্ড লাইন অথবা টার্মিনালে গিয়ে R টাইপ করলে আমরা আর প্রোগ্রামিং শুরু করতে পারব। যেমন সিম্পল Hello World প্রিন্ট করার জন্য টার্মিনাল বা কমান্ড লাইনে লিখবঃ


print ("Hello World!")

তাহলে আমরা সাথে সাথে আউটপুট পাবো। আমরা চাইলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মত একটা ফাইলে আর এর কোড লিখে তা রান করতে পারি।

R প্রোগ্রামিং ফাইলের এক্সটেনশন হচ্ছে .R। আমরা একটা ফাইল তৈরি করব।এবং একটা নাম দিব, যেমন hello.R। যে কোন টেক্সট এডিটরে তা ওপেন করব। এবং ভেতরে উপরের  কোড লিখব। রান করার জন্য কমান্ড লাইন বা টার্মিনালে গিইয়ে লিখব:


RScript hello.r

তাহলে উপরের ফাইলটি রান হবে এবং কনসোলে রেসাল্ট দেখাবে। প্রোগ্রাম রান করার জন্য rscript, Rscript যে কোন কিওয়ার্ডই কাজ করবে।

আর প্রোগ্রাম লেখার জন্য সুন্দর একটা IDE রয়েছে। নাম RStudio. RStudio ডাউনলোড করেও আর প্রজেক্টে কাজ করা যাবে।

 

আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন খুবি জনপ্রিয়। শিখার উপযুক্ত সময়। শেখার জন্য অনলাইনে প্রচুর রিসোর্স রয়েছে।

Suche
Kategorien
Mehr lesen
Hacking Course
QR কোড দিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার করুন সহজেই
বর্তমান বিশ্বে হোয়াটসঅ্যাপ এর জনপ্রিয়তা সম্পর্কে সবাই অবগত আছে। বন্ধু বান্ধব,পরিবার,অফিসের কলিগ...
Von Nettumi 2026-09-25 09:47:18 0 43
Tech
যেভাবে আপনার অ্যান্ড্রোয়েড ফোনকে অবিকল Apple iOS এর মতো করবেন! | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
Von Nettumi 2026-09-26 11:48:54 0 29
Hacking Course
হোয়াটসঅ্যাপে এলো কাঙ্ক্ষিত নতুন ফিচার - Banglatech24.com
হোয়াটসঅ্যাপে সম্প্রতি নতুন আপডেট এর মাধ্যমে অনেক নতুন ফিচার এসেছে। বাংলাটেক এর নিয়মিত পাঠকগণ...
Von Nettumi 2026-09-25 09:59:37 0 41
Tech
সাইবার সুরক্ষা শব্দটা কি প্রহসন আপনার কাছে? যদি না হয়, তবে সুরক্ষিত থাকবেন কিভাবে? সাথে একটি অ্যান্টি-ভাইরাস এর গল্প | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
Von Nettumi 2026-09-25 03:48:55 0 37
Nulled
Gowala v2.0 - Dairy Farm & Eco Products HTML Template Free
Gowala v2.0 – Dairy Farm & Eco Products HTML Template Free Download. Gowala is an...
Von Nettumi 2026-09-18 03:54:47 0 23
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com