Προωθημένο

ন্যাশনাল হ্যাকাথন ২০১৬

0
5

৬ এবং ৭ এ এপ্রিল দুই দিন ব্যাপি, পুলিশ স্টাফ কনভেনশন হলে আয়োজিত হয়েছে ন্যাশনাল হ্যাকাথন ২০১৬। এটা একটানা ৩৬ ঘন্টার একটা প্রোগ্রাম।

ন্যাশনাল হ্যাকাথনে কি হয়েছে বলি। Sustainable Development Goal এর উদ্দেশ্যে এবার দশটি লক্ষ্য নির্বাচন করা হয়েছে। এ লক্ষ্য পূরণের জন্য সবাই নিজ টিম নিয়ে নিজ নিজ আইডিয়া নিয়ে কাজ করবে, একটানা ৩৬ ঘন্টা। আয়োজন করেছে আইসিটি মন্ত্রনালয়। দশটি ক্যাটেগরি হচ্ছেঃ

  1. Agricultural Productivity
  2. Newborns and Children
  3. Road Traffic Accidents
  4. Qualified Teachers in Education
  5. Violence Against Women
  6. Energy Efficiency
  7. Sustainable Tourism
  8. Environment in City
  9. Marine Resources
  10. Corruption

এ দশটি ক্যাটেগরিতে প্রায় ২০০ টিম অংশ গ্রহন করেছে। প্রতিটা ক্যাটেগরি থেকে ৩টি টিম পুরষ্কার পেয়েছে। চ্যাম্পিয়ন, প্রথম রানার্স আপ এবং দ্বিতীয় রানার্স আপ।

সেরা টিম নির্বাচনের জন্য কাজ করেছে মেন্টররা। সেরা টিম নির্বাচন ছাড়াও কোন টিমের কোন টেকনিক্যাল সমস্যা হলে তার সমস্যার সমাধান ও দিয়েছে মেন্টরা। আমি ছিলাম মেন্টর হিসেবে। তা ছাড়া সারাক্ষণ বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছে ভলেন্টিয়াররা। অর্গানাইজাররা তো ছিলোই।

এই হ্যাকাথনে টেকনিক্যাল কিছু সমস্যা হয়েছে। দুইটা সমস্যা গুরুতর। একটা হচ্ছে ইন্টারনেট। আরেকটা হচ্ছে খাদ্য। ইন্টারনেট প্রোভাইডার ছিল কিউবির। এটা তাদের ব্যর্থতা। আর খাবারের কথা বললে  হয়তো কেউ কেউ ঠিক মত খাবার পায় নি বা এমন কিছু। এত বড় ইভেন্ট প্রায় ২০০০ মানুষের সমস্যা ইন্ডিভিজুয়ালি দেখা বলতে গেলে অসম্ভব। তারপর ও ভলেন্টিয়াররা যতটুকু সম্ভব, চেষ্টা করেছে।

 

সমস্যা গুলোর পর ও আমি ন্যাশনাল হ্যাকাথনকে পজিটিবলি নিচ্ছি। আমি চাই এরকম ইভেন্ট আরো হোক। কারণ এখানে দুই দিন থেকে যা শেখা যায়, তা ইউনিভার্সিটিতে চার মাসের একটা কোর্স থেকে শেখা যাবে না। অনেক কিছু শেখার রয়েছে। কিভাবে টিম নিয়ে কাজ করতে হয়, তার আইডিয়া পাওয়া যাচ্ছে। কিভাবে নিজের আইডিয়া প্রেজেন্ট করতে হয়, তা জানা যাচ্ছে। কিভাবে একটা আইডিয়াকে বাস্তব রুপ দেওয়া যায়, তা জানা যাচ্ছে। নেটওয়ার্কিং এর সুযোগ হচ্ছে। নেটওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ। পড়ালেখা শেষে জব পাওয়ার সময় এগুলো খুবি গুরুও বহন করে। যে সারাজীবন শুধু পড়ালেখা করে গিয়েছে, তার CV থেকে যে পড়ালেখার পাশা পাশি ভিবিন্ন কম্পিটিশনে অংশ নিয়েছে, তার CV এর ভ্যালু অনেক বেশি।

 

হ্যাকাথনে ছোট ছোট কিছু ভুল হতে । এত বড় একটা পাবলিক ইভেন্টে এমন ভুল হতে পারে। ভুল হলেই যে খারাপ ভাবে নিতে হবে এমন না। ইভেন্ট গুলোর ভুল না খুঁজে বের করে আমরা সাজেশন দিতে পারি, কি করলে আরো ভালো একটা উপহার সবাইকে দেওয়া যায়। হ্যাকাথনের মত ইভেন্টের খুব খুব দরকার রয়েছে। এরকম একটা ইভেন্ট থেকে কত কিছু যে শেখার রয়েছে, তা অংশ গ্রহণ না করলে বোঝা যাবে না। ইভেন্ট থেকে আমি কি পেয়েছি? একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট। এই আর কিছু না। তারপর ও আমি চাই, হ্যাকাথন, গ্যামাথন, কন্টেস্ট, ওয়ার্কশপ, সেমিনারের মত ইভেন্ট হোক। আরো বেশি বেশি, তরুণ প্রজন্মের স্বার্থে।

 

কিছু সমস্যার পরও যখন পুরষ্কার যেতা যায়, তখন সব কষ্ট  ভুলে থাকা যায়। পুরষ্কার পাওয়ার পর সবার আনন্দ ছিল দেখার মত। আমার নিজের কাছেও ভালো লাগছিল। সব গুলো টিম হয়তো পুরষ্কার পায় নি, তাদের জন্য আরো সুযোগ আছে। সামনে আরো ভালো প্রজেক্ট নিয়ে কাজ করার। এত বড় ইভেন্টে এসে নিজেকে ইভেলুয়্যেট করার একটা সুযোগ হয়েছে। নিজের অজানা বিষয় গুলো জানার সুযোগ হয়েছে। এ বিষয় গুলো কাজে লাগালে সামনে অনেক পুরষ্কার অপেক্ষা করছে। সবার জন্য শুভ কামনা।

Αναζήτηση
Κατηγορίες
Διαβάζω περισσότερα
Nulled
Iori v1.11.0 Nulled - Business Website for Company, Agency, Startup with AI Writer Tool & Shopping Cart PHP Script
Iori v1.11.0 Nulled – Business Website for Company, Agency, Startup with AI Writer Tool...
από Nettumi 2026-09-17 18:16:07 0 46
Nulled
Subscribe to Download v1.2.9 - An Advanced Subscription Plugin for WordPress Free
Subscribe to Download v1.2.9 – An Advanced Subscription Plugin for WordPress Free...
από Nettumi 2026-09-17 18:30:50 0 139
Tech
অনলাইনে বাসের টিকেট কাটার ৫ টি বিশ্বস্ত ওয়েবসাইট | Techtunes | টেকটিউনস
একজন হ্যাকার হামজা বেনডেল্লাজের গল্প সৈকত রায়ান
από Nettumi 2026-09-25 03:59:37 0 39
Tech
ফায়ারবেজ রিয়েলটাইম ডেটাবেজ
ফায়ারবেজ রিয়েলটাইম ডেটাবেজ মোবাইল অ্যাপের জন্য খুবি দারুণ একটা সার্ভিস। আপনার একটা অ্যাপ মিলিয়ন...
από Nettumi 2026-09-30 18:41:52 0 1
Tech
বিজি লাইফকে ইজি কর‍তে অসাধারণ ৫ টি অ্যাপ | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
από Nettumi 2026-09-26 11:48:18 0 13
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com