Спонсоры

অ্যান্ড্রয়েড ফ্র্যাগমেন্ট - Android Fragment - XML

0
7

ফ্র্যাগমেন্ট ব্যবহার করার আগে আমাদের ফ্র্যাগমেন্ট তৈরি করতে হবে। ফ্র্যাগমেন্ট তৈরি করতে আমাদের একটা XML লেআউট ফাইল লাগবে। এবং একটি জাভা ক্লাস তৈরি করতে হবে। এর পরের কাজ হচ্ছে ফ্র্যাগমেন্টের ব্যবহার। আমরা দুই ভাবে ফ্র্যাগমেন্ট ব্যবহার করতে পারি। একটি হচ্ছে XML থেকে। আরেকটি হচ্ছে Java কোড থেকে। এখন দেখব কিভাবে xml থেকে ফ্র্যাগমেন্ট ব্যবহার করা যায়। ফ্র্যাগমেন্ট ব্যবহার করার জন্য প্রথমে আমরা একটি লেআউট ফাইল তৈরি করে নি। যেমন fragment.xml

 

<?xml version="1.0" encoding="utf-8"?>
<RelativeLayout xmlns:android="http://schemas.android.com/apk/res/android"
    android:layout_width="match_parent"
    android:layout_height="match_parent"
    android:paddingBottom="@dimen/activity_vertical_margin"
    android:paddingLeft="@dimen/activity_horizontal_margin"
    android:paddingRight="@dimen/activity_horizontal_margin"
    android:paddingTop="@dimen/activity_vertical_margin"
 >

    <TextView
        android:layout_width="wrap_content"
        android:layout_height="wrap_content"
        android:text="Hello from Fragment" />
</RelativeLayout>

আমাদের ফ্র্যাগমেন্ট লেআউটে একটি টেক্সট ভিউ রয়েছে। আর যার মধ্যে লেখা রয়েছে Hello from fragment. যখন আমরা আমাদের এই ফ্র্যাগমেন্ট লেআউটটি লোড করব, তখন আমাদের এই লেখাটি দেখাবে।

এরপর আমরা একটা জাভা ক্লাস তৈরি করব। যেমন MyFragment.java

 

import android.app.Fragment;
import android.os.Bundle;
import android.support.annotation.Nullable;
import android.view.LayoutInflater;
import android.view.View;
import android.view.ViewGroup;
 
public class MyFragment extends Fragment {


    @Nullable
    @Override
    public View onCreateView(LayoutInflater inflater, ViewGroup container, Bundle savedInstanceState) {
       View view = inflater.inflate(R.layout.fragment, container, false);
        return view;
    }
}

 

এই ক্লাস থেকে আমরা ফ্র্যাগমেন্ট ব্যবহার করব। তাই আমাদের Fragment ক্লাসকে extend করতে হবে। এরপরের কাজ হচ্ছে OnCreateView ওভাররাইড করা। এখানে তিনটে প্যারামিটার পাস করতে হয়। একটা হচ্ছে লেআউট। আমাদের ফ্র্যাগমেন্ট লেআউট। এরপর হচ্ছে container হচ্ছে ভিউগ্রুপ। যেটা আমাদের লেআউট কন্টেইন করবে। এবং শেষে SaveInstanceState Bundle।

 

আমাদের ফ্র্যাগমেন্ট তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা এটি ব্যবহার করতে পারি। আমরা xml থেকে ব্যবহার করব। তার জন্য আমাদের activity_main.xml বা মেইন লেআউট ফাইলে আমাদের ফ্র্যাগমেন্ট যুক্ত করে দিবঃ

 

<?xml version="1.0" encoding="utf-8"?>
<RelativeLayout xmlns:android="http://schemas.android.com/apk/res/android"
    xmlns:tools="http://schemas.android.com/tools"
    android:layout_width="match_parent"
    android:layout_height="match_parent"
    android:paddingBottom="@dimen/activity_vertical_margin"
    android:paddingLeft="@dimen/activity_horizontal_margin"
    android:paddingRight="@dimen/activity_horizontal_margin"
    android:paddingTop="@dimen/activity_vertical_margin"
    tools:context="me.jakir.fragmentfromxml.MainActivity">

    <fragment
        android:id="@+id/fragment"
        android:layout_width="match_parent"
        android:layout_height="match_parent"
        tools:layout="@layout/fragment"
        android:name="me.jakir.fragmentfromxml.MyFragment"/>

</RelativeLayout>

 

এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের লেআউট ফাইলটি লোড হচ্ছে।

Поиск
Категории
Больше
Tech
ইউটিউবে আয় করার নতুন ফিচারগুলো জেনে নিন - Banglatech24.com
প্রত্যেক প্ল্যাটফর্ম কনটেন্ট ক্রিয়েটরদের নিজের দিকে আকৃষ্ট করতে একাধিক মনিটাইজেশনের অপশন প্রদান...
От Nettumi 2026-09-25 10:16:50 0 29
Hacking Course
যেকোনো স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগ দেবে এই নতুন ডিভাইস!
স্যামসাং ও অ্যাপল এর মত কোম্পানিগুলোর বদৌলতে এই বছর টেক ইন্ডাস্ট্রিতে বড় একটি ট্রেন্ড হতে যাচ্ছে...
От Nettumi 2026-09-25 09:52:33 0 31
Nulled
AI দিয়ে যদি কাজ অনেক দ্রুত শেষ হয়, তবে কি কর্মীদের বাড়তি Time Off পাওয়া উচিত? Meta CTO-র কঠোর বার্তা ও কর্পোরেট Reality! | Techtunes | টেকটিউনস
অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং এর মাধ্যমে আয় করুন ঘরে বসেই darklord
От Nettumi 2026-09-21 05:18:06 0 49
Nulled
ডিজিটাল মার্কেটিং-এর সব কাজের জন্য বেস্ট টুলস ২০২৬ 📈💻 | Techtunes | টেকটিউনস
আমার ল্যাপটপই যখন আমার অফিস তমাল আনোয়ার
От Nettumi 2026-09-21 05:32:02 0 36
News
নিজের জন্মদিনের মজার স্ট্যাটাস দেখুন - Banglaph
আজ আপনার জন্মদিন? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। কারণ, এই পোস্টটিতে নিজের জন্মদিনের মজার...
От Nettumi 2026-10-02 22:56:08 0 2
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com