Patrocinados

প্রোগ্রামিং করি, স্বপ্ন দেখি - ২

0
7

পৃথিবীর অর্ধেকেরও বেশি টাকা অল্প কয়েকজন মানুষের হাতে। আরো ভালো ভাবে বলতে গেলে পুরো পৃথিবীর অর্ধেকেরও বেশি টাকার মালিক প্রোগ্রামাররা।

সবার প্রথমেই আছে বিল গেটস। Jeff Bezos, অ্যামাজনের CEO, মার্ক জুকারবার্গ, ল্যারি পেইজ, সেগ্রেই ব্রিন, স্টিভ বালমার,ইলন মাস্ক, সহ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যাক্তির মধ্যে অনেকেই হচ্ছে প্রোগ্রামার।

Alibababa, সবচেয়ে বড় রিটেইলার যাদের নিজস্ব কোন প্রোডাক্ট নেই। Uber, পৃথিবীর সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানি, যাদের কোন গাড়ি নেই। থাকার জায়গা বা হোটেল ভাড়া নেওয়ার জন্য AirBnb হচ্ছে সবচেয়ে বড় কোম্পানি, যাদের নিজস্ব কোন বাসা বা হোটেল নেই। এগুলো সবই বিলিয়ন ডলার কোম্পানি যে গুলো প্রোগ্রামিং কে কাজে লাগিয়ে একটা সমস্যার সমাধান করেছে। আর হয়ে উঠেছে সেরা একটা কোম্পানি। এরা শুধু মালিকের সাথে ব্যবহারকারীর একটা মাধ্যম তৈরি করে দিয়েছে। আর কিছু না। মধ্য অবস্থানে থেকে এরা একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন নিচ্ছে। এভাবেই বিলিয়নিয়ার। এমন অনেক গুলো কোম্পানি রয়েছে। যেগুলো প্রোগ্রামিং ব্যবহার করে পৃথিবীর মানুষের সমস্যা গুলো সমাধান বা কোন একটা সার্ভিস দিচ্ছে। হয়ে উঠেছে বিলিয়ন ডলার কোম্পানি।

হয়তো মনে হবে আমি এমন কি করতে পারি, সব কিছু তো সমাধান হয়েই গেছে। না। আসলে এখনো অনেক কিছুই সমাধান করার বাকি রয়ে গেছে। কম্পিউটার ব্যবহার করে মানুষের জীবনকে সহজ করার জগতে বলা যায় আমরা প্রবেশ করেছি মাত্র। এখনো অনেক দূর যাওয়া বাকি রয়েছে।

মেশিন লার্নিং মানুষের কাজে মাত্র সঠিক ভাবে ব্যবহার শুরু হয়েছে। এটাকে কাজে লাগালে মানুষের জীবন যাত্রা আরো অনেক সহজ হবে। সাইন্স ফিকশনে আমরা রোবট নিয়ে অনেক পড়েছি। অনেক স্বপ্ন দেখেছি। ঐ স্বপ্ন গুলো মাত্র বাস্তব হতে শুরু করেছে। এখনো অনেক কিছু করা বাকি। এ সবকে প্রোগ্রামাররাই সঠিক ভাবে কাজে লাগাতে পারে। এসবকে প্রোগ্রামাররাই সঠিক ভাবে কাজে লাগাবে।

প্রোগ্রামার হলে অনেকের ধারণা সারাদিন কোড লিখতে হয়। অনেকেই মনে করেঃ I am a programmer, I have no money or life. মিথ্যে ভাবে। সারাদিন কোড লিখতে হয় না। শুধু বুদ্ধি খাটাতে হয়। শুধু চাকা দ্বিতীয়বার আবিষ্কার না করলেই হয়। শুধু একই কোড বার বার না লিখলেই হয়। অনেক গুলো কোড লেখা রয়েছে। প্রথম থেকে না লিখে সেই কোড গুলোকে নিজের আইডিয়ার জন্য মডিফাই করে নিলেই হয়। অনেক গুলো API রয়েছে, সেগুলোকে সঠিক ব্যবহার করলেই হয়। দারুণ কিছু করা যায়।

বর্তমান এবং ভবিষ্যৎ, দুইটাই প্রোগ্রামারদের জন্য। Come, fly with us 😉
বাংলায় সি প্রোগ্রামিং: http://jakir.me/c/
বাংলায় পাইথন প্রোগ্রামিং: http://jakir.me/python/
বাংলায় সুইফট প্রোগ্রামিং: http://jakir.me/swift/

Buscar
Categorías
Read More
Tech
ক্লাউড স্টোরেজ এর জন্য কোনটা সবচেয়ে ভাল? google drive vs onedrive vs dropbox vs icloud | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-26 11:51:26 0 682
Tech
Cyber Risk কী? কীভাবে সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকবেন? | Techtunes | টেকটিউনস
[টেকটিউনস VIP] আজ ই-কমার্স কনসার্ট যোগ দিন আপনিও প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হচ্ছে...
By Nettumi 2026-09-25 04:03:57 0 43
Tech
সাইন্স ফিকশন - ব্যাক্ল হোল এর কবলে
সিয়াম তাদের সেস্পশীপে বসে তার বোন সিপুর জন্য অপেক্ষা করছে ।আজকের বিকালটা দুই ভাই বোন মিলে প্লুটো...
By Nettumi 2026-09-30 18:44:11 0 4
Tech
টি২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২১ সময়সূচী | টি ২০ বিশ্বকাপ সূচী | টি ২০ ফিকচার বা ফিক্সচার
গত বছর অস্ট্রেলিয়ায় আইসিসি টি২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট (পুরুষ) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।...
By Nettumi 2026-09-25 10:25:07 0 27
Status
200+ টিকটক বায়ো স্টাইলিশ বাংলা || tiktok bio stylish bangla 2025
আপনি কি টিকটক বায়ো স্টাইলিশ খুঁজতেছেন? কিন্তু কোনভাবেই আপনি আপনার মনের মত টিকটক বায়ো খুঁজে...
By Nettumi 2026-10-03 03:28:11 0 0
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com