Commandité

গল্প - ফুল

0
4

শাহাবাগ মোড়ে সব রকম ফুল পাওয়া যায়। ফুলের দোকান গুলো দেখতে অনেক সুন্দর দেখায়। যতবার এই ফুলের দোকান গুলোর পাশ দিয়ে হেঁটে যাই, তত বারই মেঘার কথা মনে পড়ে। মিথ্যে কথা। মেঘার কথা সব সময়ই মনে পড়ে। মস্তিষ্কের একটি কোনা দখল করে আছে সে। যে অংশটি সব সময়ই মেঘাকে নিয়ে ভাবতে থাকে। সম্ভবত আমার ছোট্ট মস্তিষ্কের লিম্বিক সিস্টেম পুরোটাই মেঘার দখলে।

মেঘার সাথে দেখা হবে ধানমন্ডি লেকের পাড়ে। ইচ্ছে করে শাহাবাগের সব গুলো ফুল মেঘার সামনে হাজির করি। ফুলের বিছানা বানিয়ে দি তাকে। ইচ্ছে করলেই সব কিছু করা যায় না। অত টাকা আমার কাছে নেই। সব গুলো দোকান খুঁজে সবচেয়ে সুন্দর গোলাপটি খুঁজে বের করেছি। মেঘার জন্য। গোলাপ কেনার পর আর ধানমন্ডি যাওয়ার মত ভাড়া নেই পকেটে। তাই হেঁটেই রওনা দিলাম। বেকার ছেলেদের হাতে প্রচুর সময়, পায়ে অনেক শক্তি।

মেঘার সাথে দেখা হওয়ার পর জিজ্ঞেস করলাম কেমন আছো মেঘা? মেঘা বলল ভালো আছি। এরপর আমি কি বলব তা খুঁজে পাচ্ছি না। মেঘাকে বলার জন্য অনেক গুলো কথা মস্তিষ্কে খেলা করে। তারপর ও তার সামনে গেলে কথা বলার জন্য কিছুই খুঁজে পাই না।

মেঘাকে গোলাপটি এগিয়ে দিলাম। মেঘা বলল thank you. মেঘার কাছ থেকে thank you চাই না। অন্য কিছু চাই। কি সেটা? তা জানি না। আচ্ছা, মেঘা কি বুঝতে পেরেছে, তাকে আমি সবচেয়ে সুন্দর গোলাপটি দিয়েছি? হয়তো পারে নি। পারলে গোলাপটিকে আরেকটু ভালো ভাবে দেখত। গোলাপটির ঘ্রাণ নেওয়ার চেষ্টা করত। করে নি। মেঘা বলল আমি আসি, কাজ আছে বলে চলে যাচ্ছে। দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখছি। কিছুদূর যাওয়ার পর হাতের গোলাপটি লেকের পানিতে ফেলে চলে গেলো।

বেকার ছেলেদের হাতে প্রচুর সময়। লেকের পাড়ে বসে আমি পানিতে ভেসে থাকা গোলাপটিকে দেখছি। আর ভাবছি। কত শত ভাবনা। মেঘার কি পছন্দ? কি দিলে সে তা কিছুদূর হেঁটে গেলে ছুঁড়ে ফেলে দিবে না। ঐ বস্তুর সৌন্দর্য দেখতে পাবে। জানতে ইচ্ছে করে।

আচ্ছা মেঘা কি জানে, গোলাপটি যদি আমি তাকে না দিয়ে সে আমাকে দিত, গোলাপটি তখন পানিতে ভেসে না থেকে পৃথিবীর সবচেয়ে সুখী ছেলেটির হাতে থাকত। কোন দিন হয়তো সে জানবেও না। না জানাটাই হয়তো ভালো। থাকুক না, যেভাবে আছে সেভাবেই। আমরা যা কিছু দেখি, শুনি, সব কিছুই তো মস্তিষ্ক দিয়েই অনুভব করি। মস্তিষ্কের একটা অংশে শুধু মেঘারই বসবাস, যা বাস্তবতা থেকেও সুন্দর। পানিতে ভেসে থাকা গোলাপটি থেকেও সুন্দর।

Rechercher
Catégories
Lire la suite
Nulled
TeamHost v1.0 - Gaming Community HTML Template Free
TeamHost v1.0 – Gaming Community HTML Template Free Download. TeamHost is HTML Template...
Par Nettumi 2026-09-18 03:50:58 0 32
Hacking Course
ওয়েব ডেভেলপমেন্ট শেখার উপায় - Banglatech24.com
ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্ট খুব বড় একটি ক্ষেত্র। অনেক সফল ফ্রিল্যান্সার ওয়েব...
Par Nettumi 2026-09-25 09:52:27 0 26
Nulled
আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | RFL Group Job Circular 2026
3.5/5 - (10 votes)আরএফএল গ্রুপ (RFL Group) কর্তৃপক্ষ হতে আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (RFL...
Par Nettumi 2026-09-18 09:28:26 0 48
Tech
Termux দিয়ে নাম্বার হাইড করে যে কারো ফোনে ফ্রিতে হাজার হাজার মেসেজ দিয়ে তার ফোনের বারোটা বাজিয়ে দিন [With Proof] | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
Par Nettumi 2026-09-25 03:59:16 0 32
Hacking Course
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখার দারুণ কিছু উপায় - Banglatech24.com
বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং হলো ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করার সেরা একটি উপায়। তাই অনেকে আবার...
Par Nettumi 2026-09-25 09:44:12 0 29
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com