Sponsor

অ্যান্ড্রয়েড ইমেজ প্রসেসিংঃ ইমেজ ফিল্টার

0
3

ট্রান্সফারেন্ট অনেক ইমেজ পাওয়া যায়। ওয়াটার মার্ক তো আমরা প্রায় সময়ই দি, বা ওয়াটার মার্ক যুক্ত অনেক ইমেজ দেখি, তাই না? আমরা একটি অ্যাপ তৈরি করব, যেটা দিয়ে একটি ইমেজের উপর ইমেজ ফিল্টার বা ওয়াটার মার্ক ব্যবহার করে নতুন একটি ইমেজ তৈরি করব। যেমন ইনপুট হিসেবে বিল গেটস এর একটি ইমেজ নিলাম এবং ফিল্টার হিসেবে নিলাম ডায়াগোনাল একটি  ট্রান্সফারেন্ট ইমেজ। যা ইমেজ ফিল্টার হিসেবে আমরা ব্যবহার করব। যে কোন ট্রান্সফারেন্ট ইমেজ ফিল্টারই আমরা ব্যবহার করতে পারি। গুগলে সার্চ করলে অনেক পাবো।  bill

diagonal

আটপুট পাবো আমরা নিচের মতঃ

image filter

 

প্রথমে আমরা একটি এন্ড্রয়েড প্রজেক্ট তৈরি করে নি। এক্টিভিটিতে একটা ইমেজ ভিউ যুক্ত করি। ইমেজ ভিউর মিনিমাম হাইট এবং ওয়াইড ঠিক করে দি। যেমন 300dp বা ইচ্ছে মত। নিচের মত করেঃ
ImageView Android
অথবা activity_main.xml এর কোড গুলো নিচের কোড দিয়ে রিপ্লেস করে দি। এবং Drawable ফোল্ডারে ফিল্টার ইমেজ এবং যে ইমেজে ফিল্টার দিতে চাই, তা রাখি। উপরের ইমেজ গুলো ডাউনলোড করেও কাজ করা যাবে।

<RelativeLayout xmlns:android="http://schemas.android.com/apk/res/android"
    xmlns:tools="http://schemas.android.com/tools" android:layout_width="match_parent"
    android:layout_height="match_parent" android:paddingLeft="@dimen/activity_horizontal_margin"
    android:paddingRight="@dimen/activity_horizontal_margin"
    android:paddingTop="@dimen/activity_vertical_margin"
    android:paddingBottom="@dimen/activity_vertical_margin" tools:context=".MainActivity">

    <ImageView
        android:layout_width="match_parent"
        android:layout_height="match_parent"
        android:id="@+id/myImageView"
        android:layout_centerVertical="true"
        android:layout_centerHorizontal="true"
        android:minHeight="300dp"
        android:minWidth="300dp" />
</RelativeLayout>

জাভাতে যে কোড গুলো লিখতে হবে, তার সব গুলো। আমি এর পরে কোন কোডের কি কাজ, তা লিখছিঃ

import android.graphics.drawable.Drawable;
import android.graphics.drawable.LayerDrawable;
import android.support.v4.content.ContextCompat;
import android.support.v7.app.ActionBarActivity;
import android.os.Bundle;
import android.widget.ImageView;

public class MainActivity extends ActionBarActivity {

    ImageView myImageView;

    @Override
    protected void onCreate(Bundle savedInstanceState) {
        super.onCreate(savedInstanceState);
        setContentView(R.layout.activity_main);

        myImageView = (ImageView) findViewById(R.id.myImageView);

        Drawable [] layers = new Drawable[2];

        layers[0] = ContextCompat.getDrawable(this, R.drawable.bill);
        layers[1] = ContextCompat.getDrawable(this, R.drawable.diagonal);
        LayerDrawable layerDrawable = new LayerDrawable(layers);

        myImageView.setImageDrawable(layerDrawable);

    }

}

অনেক সিম্পল কোড। ফটোশপ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে বলি, লেয়ারের মত। দুইটা লেয়ার। আমরা শুধু এক সাথ করব। তারপর আউটপুট দিব। Drawable নামে একটা অ্যারে নিয়েছি। যার মধ্যে আমাদের ইমেজ এবং ফিল্টার নিয়েছি ContextCompat.getDrawable(this, R.drawable.bill); এবং ContextCompat.getDrawable(this, R.drawable.diagonal); । শেষে LayerDrawable(layers) দিয়ে দুইটি ইমেজ একসাথ করেছি। এবং পরে আমাদের ইমেজটি xml এ ইমেজ ভিউতে দেখিয়েছি। শেষ! সিম্পল!

 

এ রকম আরেকটি টিউটোরিয়ালঃ

 


                  
Zoeken
Categorieën
Read More
Tech
Redmi A4 5G: বিশ্বে প্রথম Snapdragon 4s Gen 2 প্রসেসরসহ আসছে ২০ নভেম্বর | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:49:57 0 13
Hacking Course
গুগল ওয়ালেটে নতুন ৩ ফিচার, যা কেনাকাটা আরও সহজ করবে - Banglatech24.com
অনলাইনে কেনাকাটা, বিল পরিশোধ বা আন্তর্জাতিক টাকা পাঠানো, সবকিছুই এখন অনেকের দৈনন্দিন জীবনের অংশ...
By Nettumi 2026-09-25 09:37:48 0 33
Tech
ফ্রি মুক্ত এবং বহনযোগ্য আর্কাইভ - পীজিপ | Techtunes | টেকটিউনস
টিউন্টারভিউ: অরিল্ড ক্লকারহগ, প্রতিষ্ঠাতা, সামহোয়্যার ইন লিমিটেড টিউন্টারভিউ হোস্ট : আরিফ নিজামী
By Nettumi 2026-09-26 11:51:17 0 31
Nulled
CryptoCom v2.0 Nulled - Crypto Based Ecommerce Shopping Platform Script
CryptoCom v2.0 Nulled – Crypto Based Ecommerce Shopping Platform Script Free Download....
By Nettumi 2026-09-17 18:39:10 0 45
Tech
ডাউনলোড করে নিন ২০১৮ সালের প্লে স্টোরে থাকা সেরা একটি ফটো ইডিটর, যা আপনার ছবিকে দিবে নতুন মাত্রা | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-26 11:49:52 0 13
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com