Спонсоры

সিম্পল ওয়েব ভিউ অ্যাপ - একটা ওয়েব সাইট অ্যান্ড্রয়েড অ্যাপ আকারে লোড করা

0
4

ভয়াবহ রকম সোজা একটা টিউটোরিয়া। একটা URL/Website এন্ড্রয়েড অ্যাপে লোড করব আমরা। যেমন কোন ওয়েব সাইটের জন্য একটা অ্যাপ দরকার, আর ঐ ওয়েবসাইটটা রেস্পন্সিভ। তাহলে আমাদের অনেক গুলো জাভা কোড লিখে সাইট থেকে ডেটা ফেচ করে দেখানোর থেকে পুরো ওয়েবসাইটটাই লোড করে দিলেই তো হয়ে যায়। আর আমরা দেখব তা কিভাবে করে।

 

প্রথমে একটা এন্ড্রয়েড অ্যাপ তৈরি করে নিব। ধরি My Webview তৈরি করার পর আমাদের Main Activity xml ফাইলে নিচের কোড গুলো লিখবঃ

 


<?xml version="1.0" encoding="utf-8"?>
 <LinearLayout
 xmlns:android="http://schemas.android.com/apk/res/android"
 android:id="@+id/main"
 android:layout_width="fill_parent"
 android:layout_height="fill_parent"
 android:orientation="vertical">
 <WebView
 android:id="@+id/myWebView"
 android:layout_width="fill_parent"
 android:layout_height="fill_parent" />
 </LinearLayout>

 

আমরা করছি কি, একটা লিনিয়ার লেয়াউট তৈরি করেছি। আর তার ভেতরে ওয়েব ভিউ তৈরি করেছি একটা। ওয়েব ভিউ এর id দিয়েছি myWebView, যে কোন কিছুই দিতে পারি। এটা দিয়ে জাভা থেকে আমরা একটা ওয়েব সাইট লোড করব।

 

MainActivity.java ফাইলের ক্লাসের ভেতরে সব কোড রিমুভ করে দিব। আর নিচের কোড গুলো যুক্ত করবঃ

 


private WebView webView; 
 public void onCreate(Bundle savedInstanceState) {
 super.onCreate(savedInstanceState);
 setContentView(R.layout.activity_main); 
 webView = (WebView) findViewById(R.id.myWebView);
 webView.loadUrl("http://jakir.me");
 webView.setWebViewClient(new WebViewClient());

}

যে ইম্পোর্ট গুলো লাগবে, সে গুলো হচ্ছেঃ


import android.app.Activity;
import android.os.Bundle;
import android.webkit.WebView;
import android.webkit.WebViewClient;

সম্পুর্ণ MainActivity.java ফাইল:


package me.jakir.webview;

import android.app.Activity;
import android.os.Bundle;
import android.webkit.WebView;
import android.webkit.WebViewClient;

public class MainActivity extends Activity {

private WebView webView;
public void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
webView = (WebView) findViewById(R.id.myWebView);
webView.loadUrl("http://jakir.me");
webView.setWebViewClient(new WebViewClient());

}
}

webView.loadUrl(“http://jakir.me”); এখানে আমরা বলে দিয়েছি কোন সাইটটা লোড করবে। http://jakir.me পরিবর্তন করে যে কোন ওয়েব সাইটের লিঙ্ক দিয়ে দেওয়া যাবে।

আমাদের অ্যাপটা যেহেতু একটা ওয়েব সাইট দেখাবে, সেহেতু আমাদের ইন্টারনেট লাগবে। আর তা আমাদের Android Manifest এ বলে দিতে হবে। তার জন্য নিচের পারমিশনটা যুক্ত করবঃ

 


<uses-permission android:name="android.permission.INTERNET"/>

 

সম্পুর্ণ AndroidManifest.xml এর কোডঃ


<?xml version="1.0" encoding="utf-8"?>
<manifest xmlns:android="http://schemas.android.com/apk/res/android"
package="me.jakir.webview"
android:versionCode="1"
android:versionName="1.0" >

<uses-sdk
android:minSdkVersion="8"
android:targetSdkVersion="21" />
<uses-permission android:name="android.permission.INTERNET"/>
<application
android:allowBackup="true"
android:icon="@drawable/ic_launcher"
android:label="@string/app_name"
android:theme="@style/AppTheme" >
<activity
android:name=".MainActivity"
android:label="@string/app_name" >
<intent-filter>
<action android:name="android.intent.action.MAIN" />

<category android:name="android.intent.category.LAUNCHER" />
</intent-filter>
</activity>
</application>

</manifest>

এবার অ্যাপটা বিল্ড করে রান করালে আমাদের অ্যাপে যে ওয়েব সাইটটা দেখাতে চাচ্ছি, তা দেখাবে। সম্পুর্ণ কোড পাওয়া যাবে গিটহাবে।

Поиск
Категории
Больше
Nulled
JobSearch v2.1.4 - WP Job Board WordPress Plugin Free
JobSearch v2.1.4 – WP Job Board WordPress Plugin Free Download. WP Job Search brings you...
От Nettumi 2026-09-18 03:47:36 0 53
Tech
GitHub - firebase/firebase-ios-sdk: Firebase SDK for Apple App Development
WarningCocoaPods: New versions of the...
От Nettumi 2026-09-30 19:08:13 0 5
Nulled
Crptiam - Cryptocurrency Landing Page HTML Template Free
Crptiam – Cryptocurrency Landing Page HTML Template Free Download. Multiple Navigation...
От Nettumi 2026-09-18 03:46:51 0 54
Nulled
Trackigniter v6.1 - Fleet Management System with Live GPS Tracking PHP Script
Trackigniter v6.1 – Fleet Management System with Live GPS Tracking PHP Script Free...
От Nettumi 2026-09-17 19:02:32 0 35
Hacking Course
শাওমি রেডমি ১৫ এলো সাধ্যের মধ্যে বিশাল ব্যাটারি ও পারফরম্যান্স নিয়ে - Banglatech24.com
স্মার্টফোন বাজারে সবসময়ই প্রতিযোগিতা থাকে কে সবচেয়ে ভালো ফিচার ও দাম মিলিয়ে ব্যবহারকারীর মন...
От Nettumi 2026-09-25 09:37:30 0 40
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com