Sponsor

HTML শিখুন HTML5 সহ [পর্ব-10] Intro to HTML5

0
2

বিসমিল্লাহহির রাহমানের রাহীম।

অনেক দিন পর আবারও HTML নিয়ে ফিরে আসলাম। মাঝখানে পরীক্ষা থাকার জন্যে অনেক দিন কোন টুইট করা হয় নি।

এর আগে HTML নিয়ে অনেক কিছু লেখা হয়েছে কিন্তু HTML5 নিয়ে লেখা হয় নি। কারন HTML5  হচ্ছে HTML এরই নতুন ভার্শন। HTML এর সব কিছুই HTML5 এর মধ্যে রয়েছে। তাই আগে HTML সম্পর্কে জানলে HTML5 সম্পর্কে জানতে শুবিদে হবে। এ জন্যই আগে HTML নিয়ে এত গুলো টুইট করা হয়েছিল। যারা আগের গুলো মিস করছেন বা এত দিন আমি কোন টুইট না করার জন্য সব ভুলে গেছেন তারা একটু প্রথম থেকে ঘুরে আসতে পারেন।

এখন তাহলে একটু HTML5 সম্পর্কে জানিঃ

HTML5 কি?

  • প্রথমেই বলতে হয় এটি এখনো HTML ই রয়েছে। যা ১৯৯০ সালে তৈরি হয় এবং এর পর সবছেয়ে স্টান্ডার্ড ভার্সন হচ্ছে HTML4 যা ১৯৯৭ সালে রিলিজ হয়।
  • এটি HTML এর আরেকটি প্রজন্ম (Genesis) যা HTML এর উন্নত ভার্সন এবং এখনও HTML5 ডেভলপিং এর মধ্যে রয়েছে।

HTML5 কেন?

  • নতুন ও আকর্ষনীয় ওয়েব ডেভলপিং এর জন্য।
  • ওয়েব এপলিকেশন গুলো তৈরি করার জন্য
  • সবছেয়ে বড় কথা হল HTML5 এর মূল লক্ষ্য বা উদ্দ্যেশ্য হচ্ছে মাল্টিমিডিয়া সাপোর্টসহ একটি স্টান্ডার্ড ল্যাঙ্গুয়েজ সরবরাহ করা যা সহজেই মানুষ এবং আমাদের কম্পিউটার এবং ইলেক্ট্রিক ডিভাইস গুলো  সনাক্ত করতে পারবে কোন সমস্যা ছাড়া।

নতুন কি কি রয়েছে HTML5 এ?

নতুন Element :

একশ এর ও উপরে অনেক গুলো নতুন HTML Element যেমন, article, aside, audio, canvas, command, datalist, details, embed, figcaption, figure, footer,

নতুন Attribute :

অনেক গুলো নতুন  Attribute Ping, async, custom attr. etc.

নতুন Events:

ondrag, ondragstart, ondragend, ondrop  নতুন API সহ আরো অনেক কিছু।

HTM5, HTML থেকে ও সিম্পল,

যেমন HTML5 এর doctype Declaration নিচের মত করে লেখা হয়ঃ

<!DOCTYPE HTML>

যেখানে HTML এর doctype Declaration করা হয় নিচের মত করে!!!

<!DOCTYPE HTML PUBLIC "-//W3C//DTD HTML 4.01 Transitional//EN"
"http://www.w3.org/TR/html4/loose.dtd">

এবার বলুন কোনটা সহজ?

Sectioning Elements সমূহ:

  • <header>
  • <nav>
  • <section>
  • <aside>
  • <article>
  • <footer>

দেখুন কত সহজেই পুরো ওয়েব পেইজকে সাজানো যায় HTML5 দ্বারা।

অনেক দিন পর টুইট করছি, সামনের টুইটে HTML5 নিয়ে বিস্তারিত লিখব ইনশাহ আল্লাহ। সেই অপেক্ষায়।

সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Căutare
Categorii
Citeste mai mult
Tech
[সবাই দেখবেন]একটি অসাধারণ সুযোগ নতুন Latoken এ রেজিস্ট্রার করে ২৫ ডলার২২৫০ টাকা ইনকাম করার কোন ঝামেলা ছাড়া মাত্র ৩ মিনিটে [১০০ ট্রাস্ট] | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-26 11:49:24 0 20
Tech
নার্কো টেস্ট কী? নার্কো টেস্ট কেন করা হয়? কীভাবে করা হয়? | Techtunes | টেকটিউনস
অনলাইনেই ইউনিকোডে বাংলা লিখুন এবং রূপান্তর করুন এস এম মেহেদী আকরাম
By Nettumi 2026-09-25 04:01:50 0 22
Hacking Course
গুগল জেমিনি এআই ব্যবহার করে মক্কার ক্লক টাওয়ারের সামনে নিজের প্রোফাইল ছবি তৈরি করুন!
বর্তমান সময়ে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া অনেক সহজ করে দিয়েছে।...
By Nettumi 2026-09-21 05:41:11 0 36
Hacking Course
স্টক এন্ড্রয়েড কি? এর সুবিধা ও অসুবিধা জানুন - Banglatech24.com
স্মার্টফোন ব্যবহারকারীরা মূলত যে এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন সেই এন্ড্রয়েডের বিভিন্ন রকম ভার্শন...
By Nettumi 2026-09-25 09:41:14 0 23
Nulled
Amping v1.0 - Camp Organizer HTML Template Free
Amping v1.0 – Camp Organizer HTML Template Free Download. Amping is Camp Organizer HTML...
By Nettumi 2026-09-18 03:42:37 0 59
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com