Sponsorluk

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে বড় কানেক্ট

0
1

কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে নিজেদের নতুন পরিকল্পনা ও কাজের অগ্রগতি তুলে ধরেছে অনার বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। আয়োজনে স্মার্টফোনের পাশাপাশি বড় পরিসরে একটি কানেক্টেড ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দেশের বাজারে প্রথমবারের মতো রোবট ফোন প্রদর্শন করা হয় এই অনুষ্ঠানে। একইসাথে প্রকাশ করা হয় অনার-এর নতুন ব্র্যান্ড লোগো।

অনুষ্ঠানে অনারের নতুন স্লোগান ‘ডেয়ার টু বি’র পেছনের গল্প তুলে ধরা হয়। প্রযুক্তিকে আরও মানুষের চাহিদা উপযোগী করে গড়ে তোলা এবং দৈনন্দিন জীবনে এর ব্যবহারকে আরও সহজ করা এ স্লোগানের মূলকথা।

অনুষ্ঠানে আরও জানানো হয়, দেশের বাজারে অনার ম্যাজিক৯ প্রো পাওয়া যাবে আগামী কয়েক মাসের মধ্যেই। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর বিশ্ববাজারে উন্মোচিত এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি প্রসিদ্ধ সিনেমা ক্যামেরা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যারির সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের আলোচিত চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি ও সিনেমাটোগ্রাফার সুমন সরকার। অনুষ্ঠানে তারা অ্যারি প্রযুক্তি নিয়ে একটি সেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অনার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জিটিএম পরিচালক লিও পেই বলেন, “বাংলাদেশে অনার স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করেছিল, তবে ফোন এখন আমাদের বিস্তৃত স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমের একটি অংশমাত্র। আমাদের ফোন, ট্যাবলেট, পরিধানযোগ্য ডিভাইস, ল্যাপটপ ও টিভিগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে এগুলো একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহারকারীর প্রয়োজন বুঝে কাজ করতে পারে।”

অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “বাংলাদেশের মানুষ এমন ধরণের প্রযুক্তি চায়, যা তাঁদের দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে যায়। ধীরে ধীরে অভ্যস্থ হতে হয় এমন প্রযুক্তি নয়। রোবট ফোন অনারের বৃহৎ ইকোসিস্টেমের একটি অংশমাত্র। সামনে আরও বেশ কিছু সামনে আনা হবে।”

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “অনার বর্তমানে বাংলাদেশে স্থানীয়ভাবে ডিভাইস উৎপাদন করছে, এবং আমাদের উৎপাদন মান বিশ্বের সেরা কারখানাগুলোর সমমানের। আমরা ধাপে ধাপে অনারের অন্যান্য ডিভাইসও বাংলাদেশের বাজারে নিয়ে আসব।”

“১৯৯৮ সাল থেকে আমরা পার্টনারদের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে আসছি এবং এ পর্যন্ত লক্ষ লক্ষ ডিভাইস গ্রাহকদের কাছে পৌঁছে দিয়েছি। আমরা গ্রাহকদের পরামর্শ ও সমালোচনাকে গুরুত্ব দিই এবং প্রয়োজন অনুযায়ী নিজেদের পরিবর্তন করে এগিয়ে যেতে চাই,” তিনি যোগ করেন।

অনারের রোবট ফোন হাতে নিয়ে চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি বলেন, “আমার কাছে মনে হয়েছে, এটা দিয়ে আমি একটা এক্সপেরিমেন্টাল শর্ট ফিল্ম বানাতে পারব। ফিল্ম ক্যামেরা অনেক বড় হওয়ায় অনেক শট আমরা প্রয়োজন অনুযায়ী নিতে পারি না। গাড়ির ভেতরে শট নেওয়া থেকে শুরু করে আরও অনেক কঠিন পরিস্থিতি তৈরি হয়। এই ক্যামেরার একটা সুবিধা আমার কাছে মনে হয়েছে, যেকোনো জায়গায় এটি রেখে আমরা শুট করতে পারব। ক্যামেরার মুভমেন্টও বেশ ইন্টারেস্টিং। কেউ দৌড়ালে, সিনেমাটোগ্রাফারকে আর তার সঙ্গে দৌড়াতে হবে না, ক্যামেরা নিজে থেকেই তা ক্যাপচার করে নেবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন।

অতিথিদের জন্য অনুষ্ঠানে ছিল একটি বিশেষ এক্সপেরিয়েন্স জোন। সেখানে অতিথিরা অনারের বিভিন্ন ইকোসিস্টেম পণ্য ব্যবহার করে দেখার সুযোগ পান। রোবট ফোনের পাশাপাশি প্রদর্শন করা হয় অনারের নতুন ফোল্ডেবল স্মার্টফোন ম্যাজিক ভি৬। প্রদর্শনীতে আরও ছিল অনারের বিভিন্ন স্মার্টফোন, ট্যাবলেট, ইয়ারবাড, হেডফোন ও স্মার্টওয়াচ।

প্রদর্শনীতে অনারের নতুন ল্যাপটপ ও টিভিগুলো কাছ থেকে দেখার সুযোগ পান অতিথিরা। দেশে এ দুই ক্যাটাগরিতে বড় পরিসরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে অনার। ল্যাপটপের ক্ষেত্রে একাধিক সিরিজের পণ্যের পাশাপাশি টিভির পরিসরে থাকবে আধুনিক ডিসপ্লে প্রযুক্তিসহ ৩২ থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন মডেল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Site içinde arama yapın
Kategoriler
Read More
Hacking Course
SEO মারা যাচ্ছে: AI Engine Optimisation (AEO) যুগে কীভাবে টিকে থাকবেন
সংকট: আপনার প্রথম স্থান র‍্যাঙ্কিং এখন মূল্যহীন গত ছয় মাসে আপনার ক্লায়েন্ট একই প্রশ্ন...
By Nettumi 2026-09-21 05:40:43 0 35
Nulled
Business Technology Consulting | Intellectsoft
Updated:...
By Nettumi 2026-09-21 04:43:18 0 34
Hacking Course
উইন্ডোজ ১২ সম্পর্কে যা জানা যাচ্ছে (ফিচার, সম্ভাব্য রিলিজ ডেট)
বিভিন্ন রিপোর্ট মতে মাইক্রোসফট ইতিমধ্যে তাদের উইন্ডোজের পরবর্তী মেজর ভার্সন নিয়ে কাজ করা শুরু...
By Nettumi 2026-09-25 09:47:30 0 13
Tech
Windows 10 এর পাঁচটি দারুণ ট্রিক্স যা আপনার আগেই জানা দরকার ছিল | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 04:00:09 0 27
Hacking Course
🔥 Telegram InsideAds — ছোট চ্যানেল দিয়েই মাসে $1000 পর্যন্ত ইনকাম! (100% Real Proof + Step-by-Step Guide) (TWA)
🔥 Inside Ads — Telegram Publisher Guide (TrickBD Style) 🔥 ছোট টেলিগ্রাম চ্যানেলও এখন...
By Nettumi 2026-09-25 16:58:07 0 24
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com