Patrocinados

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্�

0
570

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাড়াতে নতুন প্রণোদনার ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআরভিত্তিক লেনদেনের বিপরীতে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে মোট ৬ টাকা প্রণোদনা দেয়া হবে। এর মধ্যে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান (লেনদেন সম্পন্নকারী প্রতিষ্ঠান) পাবে ০.১০ শতাংশ বা সর্বোচ্চ ২ টাকা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান (গ্রাহকের হিসাব বা কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান) পাবে ০.২০ শতাংশ বা সর্বোচ্চ ৪ টাকা। এ টাকা সরাসরি গ্রাহক বা বিক্রেতা পাবেন না।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর কোডভিত্তিক এনপিএসবি লেনদেনের বিপরীতে মাসিক ভিত্তিতে প্রণোদনা দেয়া হবে। ২ হাজার টাকার লেনদেনে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান পাবে ২ টাকা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ৪ টাকা। একইভাবে ১ হাজার টাকার লেনদেনে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান পাবে ১ টাকা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ২ টাকা।

বাংলাদেশ ব্যাংকের এই প্রণোদনার আওতায় থাকছে ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে অনবোর্ড করা ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারী মার্চেন্ট পয়েন্ট। পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য সব মার্চেন্ট পয়েন্টে সম্পন্ন হওয়া বাংলা কিউআর কোডভিত্তিক এনপিএসবি লেনদেনও এ সুবিধার আওতায় আসবে।

এর আগে গত ১০ আগস্ট জারি করা পিএসডি-২ সার্কুলার লেটারের অনুচ্ছেদ ২-এ বাংলা কিউআর লেনদেনের জন্য প্রণোদনার বিধান করা হয়েছিল। নতুন সার্কুলারের মাধ্যমে ওই অনুচ্ছেদটি প্রতিস্থাপন করে প্রণোদনার আওতা বাড়ানো হয়েছে। ফলে এখন ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারীদের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্ট পয়েন্টেও বাংলা কিউআরভিত্তিক লেনদেনের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Buscar
Categorías
Read More
Hacking Course
ISP ব্যবসার জন্য Billing App বানান | Customer Bill, Income-Expense হিসাব এক অ্যাপেই!
**আসসালামু আলাইকুম।** আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের টিউটোরিয়াল বিশেষ...
By Nettumi 2026-09-25 16:15:31 0 26
Nulled
Chat GTP - ChattyAI - Android Source Code
Chat GTP – ChattyAI – Android Source Code Free Download. ChattyAI is a Powerful...
By Nettumi 2026-09-17 19:00:58 0 43
Nulled
Mentor LMS v5.5.0 - Learning Management System
Mentor LMS is a powerful Learning Management System built with Laravel and React, designed for...
By Nettumi 2026-10-02 18:10:19 0 0
Hacking Course
বিকাশের খরচ কমানোর উপায় (সবার জানা উচিত) - Banglatech24.com
বিকাশ আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট,...
By Nettumi 2026-09-25 09:44:12 0 25
Nulled
Dhaka’s Metro Rail: Essential Transport, Escalating Costs
The interactive...
By Nettumi 2026-09-23 17:24:48 0 59
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com