Patrocinado

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্

0
2

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–চালিত ডেটা সেন্টারের চাহিদা বাড়ায় বিশ্ববাজারে মেমোরি ও স্টোরেজ চিপের দাম বেড়েছে। এর প্রভাব পড়ছে স্মার্টফোনের বাজারেও। এর মধ্যে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপোর পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ Find X10 সিরিজের ইউরোপীয় বাজারের সম্ভাব্য দাম ফাঁস হয়েছে। আগের প্রজন্মের তুলনায় নতুন ফোনগুলোর দাম সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ওই তথ্য থেকে জানা গেছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ইউরোপের বাজারে Oppo Find X10-এর ২৫৬ জিবি সংস্করণের দাম হতে পারে ১ হাজার ৩৯৯ ইউরো। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা। ৫১২ জিবি সংস্করণের সম্ভাব্য দাম ১ হাজার ৫৯৯ ইউরো, যা প্রায় ২ লাখ ১১ হাজার টাকা।

অন্যদিকে, Oppo Find X10 Pro Max-এর ৫১২ জিবি সংস্করণের সম্ভাব্য দাম ধরা হয়েছে ১ হাজার ৭৯৯ ইউরো। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ লাখ ৩৮ হাজার টাকা।

আগের মডেলের তুলনায় বড় মূল্যবৃদ্ধি

ফাঁস হওয়া দাম সত্যি হলে, আগের প্রজন্মের তুলনায় মূল্যবৃদ্ধি বেশ বড় হতে যাচ্ছে। ইউরোপের বাজারে ৫১২ জিবি স্টোরেজের Oppo Find X9 ৯৯৯ ইউরো এবং Find X9 Pro ১ হাজার ২৯৯ ইউরোতে বাজারে এসেছিল।

সে হিসাবে ৫১২ জিবি সংস্করণ বিবেচনায় নতুন Find X10-এর দাম আগের Find X9-এর তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি হতে পারে। একইভাবে Find X10 Pro Max-এর সম্ভাব্য দাম আগের Find X9 Pro-এর চেয়ে প্রায় ৩৮ শতাংশ বেশি।

যুক্তরাজ্যে শুরু হয়েছে প্রাক-নিবন্ধন

ইউরোপে নতুন সিরিজের আনুষ্ঠানিক মূল্য ও বিক্রির তারিখ এখনো ঘোষণা করেনি অপো। তবে যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটির অনলাইন স্টোরে ইতিমধ্যে ব্লাইন্ড প্রি-অর্ডার বা প্রাক-নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।

প্রাক-নিবন্ধনের জন্য ৪৯ পাউন্ড জমা দিতে হবে। এর বিনিময়ে ক্রেতারা সর্বোচ্চ ২০০ পাউন্ড পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ পাবেন। এর সঙ্গে পেশাদার ছবি তোলার জন্য Hasselblad Teleconverter Kit বিনা মূল্যে দেওয়ার কথাও জানানো হয়েছে।

এদিকে এআই ডেটা সেন্টারের সম্প্রসারণের কারণে মেমোরি ও স্টোরেজ চিপের চাহিদা বাড়ছে। ফলে স্মার্টফোন নির্মাতাদের উৎপাদন ব্যয়ও বাড়তে পারে। এ পরিস্থিতিতে অপোর নতুন ফ্ল্যাগশিপের সম্ভাব্য মূল্যবৃদ্ধি অন্যান্য ব্র্যান্ডের পরবর্তী প্রজন্মের উচ্চমূল্যের ফোনের বাজারেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ফাঁস হওয়া তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি অপো। ফলে Find X10 সিরিজের চূড়ান্ত দাম ঘোষণার পরই প্রকৃত মূল্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Patrocinado
Patrocinado
Pesquisar
Categorias
Leia Mais
Status
৫০০+ সেরা ভালোবাসার স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা ও ছন্দ
Spread the love ভালোবাসার স্ট্যাটাস প্রিয় মানুষের কাছে ভালবাসার বার্তা ছড়িয়ে দিতে চান? তাহলে...
Por Nettumi 2026-10-03 03:39:22 0 2
Tech
Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনি�
Share on FacebookShare on Twitter...
Por Nettumi 2026-09-30 19:21:44 0 29
Nulled
Universal Android WebView App v2.8 Nulled Source Code FREE
UniversalWeb v1.0.0 – Convert Website to a Flutter App | Webview App | Web To App...
Por Nettumi 2026-09-17 19:03:31 0 39
Tech
যেসব পদ্বতিতে মেইল, ফেইসবুক হ্যাকিং করতে যাবেন না!! হ্যাকিং সতর্কতা!!- প্রাথমিক পর্যায় | Techtunes | টেকটিউনস
!!বাঙ্গালী হইয়া জন্মাইছেন আবার নেটও নিছেন অথচ Paltalk ব্যবহার করেন নাই তা হইতে পারে না!! ফয়সল
Por Nettumi 2026-09-26 11:48:40 0 43
Tech
সেরা দশ থেকে বেছে নিন আপনারটি [পর্ব-০৭] :: ওয়েব সাইট তৈরীর জন্য সেরা সফটওয়্যার, আপনার ওয়েব সাইট আপনি না বানালে কে বানাবে? | Techtunes | টেকটিউনস
এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই হাসান যোবায়ের
Por Nettumi 2026-09-25 03:43:27 0 48
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com