Patrocinados

ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে ক্ষোভ, ৫ অক্টোবর চট্

0
3

অতিরিক্ত কমিশন ও বিভিন্ন ধরনের চার্জের কারণে ব্যবসায়িক ব্যয় বেড়ে যাওয়ার অভিযোগ তুলে ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডার সেবা বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতি।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ অক্টোবর ২০২৬ থেকে চট্টগ্রাম শহরের ছোট-বড় সব রেস্তোরাঁয় ফুডপান্ডার সেবা বন্ধ থাকবে।

রেস্তোরাঁ ব্যবসায়ীদের অভিযোগ, অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে ফুডপান্ডার সঙ্গে অংশীদারিত্ব ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ হলেও অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের কারণে পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে ভোক্তাদের খাবারের দামেও।

চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতি বলছে, ব্যবসায়ীদের স্বার্থ, ন্যায্য প্রতিযোগিতামূলক পরিবেশ এবং ভোক্তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই তারা ফুডপান্ডার বর্তমান কমিশন ও চার্জ কাঠামোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

সমিতির মতে, ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ও রেস্তোরাঁ ব্যবসার মধ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই সম্পর্কের জন্য উভয় পক্ষের স্বার্থের মধ্যে ভারসাম্য থাকা জরুরি। এ বিষয়ে ফুডপান্ডা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর সুযোগ রয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি।

রেস্তোরাঁ মালিক সমিতি আশা করছে, ব্যবসায়ীদের যৌক্তিক দাবি ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফুডপান্ডা তাদের কমিশন ও বিভিন্ন চার্জের কাঠামো পুনর্বিবেচনা করবে।

সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, ন্যায্য ও টেকসই ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে স্বাভাবিক ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা সম্ভব হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Patrocinados
Buscar
Categorías
Read More
Nulled
কিভাবে অ্যান্ড্রয়েড ফোন হ্যাক হয় | Techtunes | টেকটিউনস
তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি এস এম মেহেদী আকরাম
By Nettumi 2026-09-25 03:22:58 0 40
Nulled
Sancy - Responsive Magazine News Drupal 11 Theme - Nulled PHP Scripts
Sancy – Responsive Magazine News Drupal 11 Theme Free Download. Gavias Sancy is a Modern...
By Nettumi 2026-09-17 18:15:17 0 53
Status
মা নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা, বাণী, ও কিছু কথা
Spread the love মা নিয়ে স্ট্যাটাস ‘মা’ শুধু একটি শব্দ নয়, একটি অনুভূতি, একটি...
By Nettumi 2026-10-03 03:39:46 0 18
Nulled
Udos v1.0 - Multipurpose Responsive E-Newsletter Email Templates Free
Udos v1.0 – Multipurpose Responsive E-Newsletter Email Templates Free Download. Udos is...
By Nettumi 2026-09-18 03:56:48 0 108
Hacking Course
দুবাই এ ব্যবহৃত কিছু অবাক করা প্রযুক্তি - Banglatech24.com
দুবাইকে বলা হয় বিশ্বের সবথেকে বিলাসবহুল শহর। অত্যাধুনিক হোটেল, সুবিশাল শপিং মল থেকে শুরু করে চোখ...
By Nettumi 2026-09-25 09:53:47 0 52
Patrocinados
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com