Patrocinados

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটার�

0
22

ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার প্রয়োজনও। কাস্টমারের সঙ্গে যোগাযোগ, অর্ডারের খোঁজ নেওয়া, কাজের আপডেট কিংবা দিনের জরুরি সিদ্ধান্ত, অনেক কিছুই এখন নির্ভর করে একটি স্মার্টফোন সচল থাকার ওপর। সেখানে ব্যাটারি নিয়ে বাড়তি চিন্তা কাজের গতিকে সহজেই ব্যাহত করতে পারে।

ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা কিংবা ব্যস্ত পেশাজীবীদের দিনের একটি বড় অংশই কাটে ফোনের ওপর নির্ভর করে। কাজের মাঝপথে হুট করে ব্যাটারির লাল সংকেত ভেসে ওঠা মানেই গুরুত্বপূর্ণ মুহূর্তে ছন্দপতন। দিনে বারবার ফোন চার্জ দেওয়ার এই বিড়ম্বনা এড়িয়ে দিনভর কাজের সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ করে দিতেই ভিভো নিয়ে এসেছে ‘পাওয়ার লং, গ্রো অন’ কনসেপ্টের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।

ভিভো ওয়াই৩২-এর অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে এর শক্তিশালী ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। দিনের বেশিরভাগ সময় বাইরে থাকা কিংবা ব্যস্ততার মধ্যে কাজ করা ব্যবহারকারীদের জন্য ফোনটি এমনভাবে তৈরি হয়েছে, যাতে পূর্ণ চার্জ নিয়ে দিন শুরু করার পর বারবার চার্জার সঙ্গে রাখার প্রয়োজন না হয়। যোগাযোগ রাখা, গ্রাহকদের সঙ্গে কাজের সমন্বয় করা, পথনির্দেশনা ব্যবহার কিংবা যানজটে আটকে থাকা অবস্থায় ভিডিও দেখা, নানা দৈনন্দিন কাজে বড় সক্ষমতার এই ব্যাটারি ফোনকে দীর্ঘসময় সচল রাখতে সহায়তা করবে। এমনকি বাংলাদেশের ৪০ ডিগ্রি সেলসিয়াস গরমেও ফোনটি অতিরিক্ত গরম না হয়ে একদম স্মুথ অভিজ্ঞতা দিবে।

শুধু ব্যাটারি সক্ষমতাই নয়, ভিভো ওয়াই৩২-এর ডিজাইনেও রয়েছে আলাদা আকর্ষণ। নজরকাড়া টুইলাইট রেড রঙের নিখুঁত ফিনিশিং ফোনটিকে দিবে মার্জিত ও প্রিমিয়াম একটি লুক। প্রিমিয়াম মেটালিক ক্যামেরা ডিজাইনের সঙ্গে এতে থাকবে ইউনিক ডাইনামিক লাইট। যা, বিভিন্ন কোণ থেকে আলো প্রতিফলিত করে হ্যান্ডসেটটির ডিজাইনে যোগ করবে ভিন্ন মাত্রা। ফর্মাল কিংবা ক্যাজুয়াল, যেকোনো আউটফিটের সঙ্গেই এটি সহজেই মানিয়ে যাবে।

দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে ভিভো ওয়াই৩২ হয়ে উঠতে পারে দৈনন্দিন ব্যস্ত জীবনের নির্ভরযোগ্য সঙ্গী। কাজের গতি সচল রাখা থেকে শুরু করে সারাদিনের প্রয়োজন মেটানো, সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য তৈরি এই হ্যান্ডসেটটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে উন্মোচিত হতে যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Patrocinados
Buscar
Categorías
Read More
Nulled
বর্তমানে কোডিং শিখে যেভাবে অনলাইনে ইনকাম করা যাবে | Techtunes | টেকটিউনস
মহাকাশে প্রতিবেশী। আছে কী কেউ? আদনান
By Nettumi 2026-09-21 05:34:26 0 58
Nulled
Massive Cryptocurrency Widgets v3.3.1 - Crypto Plugin
Massive Cryptocurrency Widgets v3.3.1 – Crypto Plugin for WordPress Free Download. Ready...
By Nettumi 2026-09-17 18:14:42 0 64
Hacking Course
AI দিয়ে বানান Professional E-Commerce Website 😱 | No Coding Full Tutorial
বর্তমান সময়ে E-commerce Business অনেক জনপ্রিয়। কিন্তু একটি Professional Online Shopping Website...
By Nettumi 2026-09-25 16:47:09 0 48
Tech
মাএ ২৫০ টাকায় অবাক করার মত গ্যাজেট এই সাবমারছিবল পাম্পটি ব্যটারিতে চলে | Techtunes | টেকটিউনস
এনজাইম, হরমোন ও ভবিষ্যৎ চিকিৎসা জাকির হোসাইন
By Nettumi 2026-09-25 03:43:10 0 34
Status
280+ স্টাইলিশ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও ক্যাপশন। Birthday wish Bangla 2025
Spread the love জন্মদিনের শুভেচ্ছা জন্মদিন! আনন্দের, উৎসবের, নতুন ভাবে জীবনের আরেকটা অধ্যায়...
By Nettumi 2026-10-03 03:39:58 0 38
Patrocinados
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com