Commandité

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখন

0
2

বাড়িতে মোবাইল সংযোগ বা নেটওয়ার্ক কেমন? ওয়াইফাই কেমন চলছে? গতি কেমন? এসব প্রশ্নের উত্তর অনেকেই জানতে চান। একটি বিশেষ পদ্ধতিতে এসব প্রশ্নের উত্তর জানা সম্ভব।

অনেকের বাড়িতেই মোবাইল ফোনের সংযোগের গতি বা ওয়াইফাইয়ের গতি নিয়ে সমস্যা হয়। অনেক সময়ে এর কারণে ইন্টারনেটের সমস্যাও হয়। সে ক্ষেত্রে অনেকেই জানতে চান, বাড়িতে মোবাইল সংযোগ কেমন রয়েছে? এর জন্য ডিজিটাল কানেক্টিভিটি রেটিং (ডিসিআর) প্ল্যাটফর্ম এবং একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করেছে ভারতের ট্রাই (TRAI)।

নতুন ব্যবস্থার মাধ্যমে কোনো নির্দিষ্ট জায়গার ডিজিটাল সংযোগ কেমন, তা নিয়ে তথ্য পাওয়া যাবে। অর্থাৎ, আপনার বাড়িতে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটের গতি কেমন, সে সম্পর্কে জানা যায়।

ট্রাইয়ের ডিজিটাল কানেক্টিভিটি রেটিং প্ল্যাটফর্ম ও অ্যাপ এই ক্ষেত্রে কাজে আসতে পারে। কোনো রেটেড প্রপার্টির তথ্য প্ল্যাটফর্মে থাকলে তার নাম, সার্টিফিকেট আইডি বা লোকেশন দিলে ইন্টারনেটের গতি কেমন, তা খুঁজে পাওয়া যাবে। সেখানে আপনার বাড়ির ডিজিটাল সংযোগ সংক্রান্ত রেটিং ও ডিজিটালি সই করা সার্টিফিকেটও দেখা যাবে। সার্টিফিকেটের কিউআর কোড স্ক্যান করেও তার সত্যতা যাচাই করা যাবে।

বাড়িতে ওয়াইফাইয়ের গতি কেমন, তা জানতে এমবিপিএস গতি মাপতে হয়। তাই বাড়িতে গিয়ে ওয়াই-ফাইয়ের গতি জানতে সংশ্লিষ্ট ব্রডব্যান্ড সংযোগের গতি পরীক্ষা করা যেতে পারে।

অর্থাৎ, নতুন বাড়ি নেওয়ার আগে ডিসিআর-এ প্রপার্টির সংযোগের তথ্য যাচাই করুন। আর সম্ভব হলে বাড়ির ভিতরে মোবাইল নেটওয়ার্ক ও ওয়াই-ফাইয়ের গতি নিজে পরীক্ষা করে নিন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Commandité
Commandité
Rechercher
Catégories
Lire la suite
Nulled
ফেসবুক আনলক কোড কী? আর ফেসবুক লক হলে কেমনে তারাতাড়ি একাউন্টে ঢুকবেন—তার উপায় এখানে | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
Par Nettumi 2026-09-21 05:33:41 0 41
Nulled
Kwike v1.4 - Dating Website PHP Script Nulled FREE
Kwike – Dating Website Php Script Nulled Free Download, Kwike is the Readymade Package of...
Par Nettumi 2026-09-18 04:04:54 0 37
Hacking Course
কীভাবে Google Play Points অ্যাকাউন্ট খুলবেন সম্পূর্ণ ফ্রিতে? কোনো ডলার লাগবে না 2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে...
Par Nettumi 2026-09-25 16:44:54 0 33
Hacking Course
ফ্রিল্যান্স ব্লগিং থেকে টাকা আয় করতে যা জানা উচিত - Banglatech24.com
বাসা থেকে কাজ করার মাধ্যমে খালি সময় গুলো ভালোভাবে ব্যবহার করে অতিরিক্ত অর্থ উপার্জনের ক্ষেত্রে...
Par Nettumi 2026-09-25 09:45:18 0 27
Nulled
Mini OTT v2.0 - Live TV, Streaming, Movie, Radio App Source
Mini OTT v2.0 – Live TV, Streaming, Movie, Radio App Source Code Free Download. Live TV...
Par Nettumi 2026-09-17 19:03:22 0 80
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com