পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | RDA Rangpur Job Circular 2026

0
5
5/5 - (1 vote)

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর (RDA Rangpur) কর্তৃপক্ষ হতে পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (RDA Rangpur Job Circular 2026) অফিসিয়াল ওয়েবসাইটে ২২ জুন ২০২৬ ইং প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ২৭টি ক্যাটাগরি পদে ৫৭ জন যোগ্য নারী-পুরুষকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীদেরকে অনলাইনে rdarangpur.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি ও স্বাক্ষরের ছবি আপলোড করে আবেদন ফরম পূরণ করতে হবে।

অনলাইন আবেদন শুরু: ২৫ জুন ২০২৬, সকাল ১০:০০টা।

অনলাইন আবেদন শেষ: ২৫ জুলাই ২০২৬, বিকাল ৫:০০টা।


এ পোস্টে আপনি এক নজরে পাবেন:

  • পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত তথ্য
  • পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির টেবিল আকারে সারাংশ
  • আবেদন করার নিয়ম, ফি জমা, পরীক্ষা, ভাইভা
  • কী কী ডকুমেন্ট লাগবে, কনফিউশন হলে কী করবেন
  • অফিসিয়াল যোগাযোগের ঠিকানা ও সাপোর্ট

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত তথ্য

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর খবরটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট–এ, প্রকাশের তারিখ ২২ জুন ২০২৬ ইং। আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র অনলাইনে, নির্ধারিত পোর্টাল rdarangpur.teletalk.com.bd এর মাধ্যমে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মোট ২৭টি ক্যাটাগরিতে ৫৭টি শূন্যপদে প্রার্থী নেওয়া হবে। সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে পদভেদে ১৮-৩২ বছর এবং বিশেষ পদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত, যেখানে বয়স গণনার তারিখ ধরা হয়েছে ০১ জুন ২০২৬। প্রতিটি আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে পদভেদে ৫৬/- টাকা থেকে ২২৩/- টাকা পর্যন্ত, যা Teletalk SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ (টেবিলে এক নজরে)

বিষয়তথ্য
নিয়োগকারী সংস্থাপল্লী উন্নয়ন একাডেমি রংপুর (RDA Rangpur)
নিয়োগ বিজ্ঞপ্তির নামRDA Rangpur Job Circular 2026
নিয়োগের ধরনসরকারি (অস্থায়ী)
জব ক্যাটাগরি২৭টি ক্যাটাগরি
মোট শূন্যপদ৫৭টি
বেতন স্কেল৮,২৫০ – ৭১,২০০/- (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
লিঙ্গনারী ও পুরুষ উভয়ই
নাগরিকত্ববাংলাদেশী
অভিজ্ঞতাপদ অনুযায়ী প্রযোজ্য
প্রকাশের তারিখ২২ জুন ২০২৬ ইং
আবেদন শুরুর তারিখ ও সময়২৫ জুন ২০২৬, সকাল ১০:০০টা
আবেদন শেষ তারিখ ও সময়২৫ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা
আবেদন মাধ্যমশুধুমাত্র অনলাইনে
অনলাইন আবেদন লিংকrdarangpur.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইটwww.rdarangpur.gov.bd

প্রার্থীর প্রাথমিক যোগ্যতার সারাংশ

বিষয়তথ্য
নাগরিকত্বযোগ্য বাংলাদেশী নাগরিক হতে হবে।
বয়সসীমা০১ জুন ২০২৬ তারিখে পদভেদে ১৮-৩২ বছর ও ১৮-৪৫ বছর।
লিঙ্গবিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী যোগ্য নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতাপদ অনুযায়ী এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক বা সমমান এবং স্নাতকোত্তর/পিএইচডি ডিগ্রি।
অভিজ্ঞতাপদভেদে কোনো পদের জন্য অভিজ্ঞতা বাধ্যতামূলক, আবার কোনো পদে অনভিজ্ঞরাও আবেদনযোগ্য।
কোটার সুবিধাসরকার ঘোষিত পৃথক নীতিমালা অনুযায়ী কোটা প্রার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত সুযোগ প্রযোজ্য।
অন্যান্য শর্তচাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

সবার আগে নতুন চাকরির আপডেট পেতে আমাদের WhatsApp চ্যানেলে যোগ দিন।


পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পিডিএফ / ইমেজ

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার অনুযায়ী চাকরির বেতন স্কেল, পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়সসীমা, অভিজ্ঞতার শর্ত, অনলাইন আবেদন পদ্ধতি, আবেদন ফি এবং নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি ইমেজ ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন।


নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আরো জানতে পারেন।

সরকারি চাকরির খবর ২০২৬

প্রাইভেট চাকরির খবর ২০২৬


পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী

আবেদনের সময়সীমা (Application Timeline)

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর জন্য আবেদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যেঃ

সময়সীমা সম্পর্কিত বিষয়নির্ধারিত তারিখ ও সময়
অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময়২৫ জুন ২০২৬, সকাল ১০:০০টা
অনলাইনে আবেদন শেষ তারিখ ও সময়২৫ জুলাই ২০২৬, বিকাল ৫:০০টা

গুরুত্বপূর্ণ: শেষ দিনে সার্ভার ব্যস্ততা বা টেকনিক্যাল সমস্যার কারণে ঝামেলায় পড়তে না চাইলে, অন্তত ৩–৪ দিন আগে আবেদন শেষ করে ফেলা ভালো।

বয়সসীমা (Age Limit)

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী বয়স গণনার তারিখ ধরা হয়েছে ০১ জুন ২০২৬ পর্যন্ত। এক্ষেত্রে পদভেদে সাধারণ প্রার্থীদের জন্য সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে ১ নং পদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর, ২ নং পদের জন্য সর্বোচ্চ ৪০ বছর এবং ৩ নং পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র/এসএসসি সার্টিফিকেটে উল্লেখিত জন্মতারিখকে বিবেচনা করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট (Affidavit) গ্রহণযোগ্য হবে না।

তাছাড়া কোটা প্রার্থী (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইত্যাদি) – সরকার ঘোষিত পৃথক নীতিমালা অনুযায়ী অতিরিক্ত বয়সসীমা প্রযোজ্য হতে পারে (ডিটেইলস নিয়োগ সার্কুলার / বিজ্ঞপ্তিতে)।


অনলাইনে আবেদন পদ্ধতি (Online Application Process)

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এ আবেদন করতে যা করতে হবেঃ

১) ওয়েবসাইটে প্রবেশ করুনঃ rdarangpur.teletalk.com.bd

২) “Application Form” অপশনে ক্লিক করুন।

৩) কাঙ্ক্ষিত পদের নাম অপশন নির্বাচন করে পরবর্তী ধাপে যান।

৪) আপনি যদি All Jobs Teletalk এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে “Yes” নির্বাচন করুন, আর যদি না হয়ে থাকেন তবে “No” নির্বাচন করে এগিয়ে যান।

৫) এখন ফরমে ধাপে ধাপে নিচের তথ্যগুলো পূরণ করুনঃ

  • ব্যক্তিগত তথ্য (নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি)
  • শিক্ষাগত যোগ্যতার তথ্য (এসএসসি থেকে সর্বশেষ ডিগ্রি পর্যন্ত)
  • জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ইমেইল ইত্যাদি।

৬) এবার ছবি ও স্বাক্ষর আপলোড করুন। এক্ষেত্রে –

  • ছবি: রঙিন পাসপোর্ট সাইজ, ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
  • স্বাক্ষর: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB

এবার সব তথ্য ভালোভাবে যাচাই করুন – নামের বানান, জন্মতারিখ, রোল/রেজিস্ট্রেশন, ডিগ্রি/বোর্ড/ইয়ার ইত্যাদি। সব কিছু ঠিক থাকলে “Submit” বাটনে ক্লিক করুন। সাবমিট সফল হলেই আপনি একটি Applicant’s Copy পাবেন, যেখানে User ID থাকবে –

  • এই কপি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন
  • পরবর্তীতে ফি জমা, Admit Card ডাউনলোড সহ সব কাজে লাগবে

অনলাইনে ফি জমা (Application Fee Payment)

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর জন্য আবেদন ফি জমা দিতে হবে Teletalk Prepaid SIM এর মাধ্যমে ২টি SMS করে। নিম্মে SMS এর মাধ্যমে ফি প্রদানের পদ্ধতি বিস্তারিত ভাবে জানিয়ে দেয়া হলো:

বিষয়তথ্য
আবেদন ফি১ থেকে ১১ নং পদ: ২২৩/- টাকা, ১২ থেকে ২৫ নং পদ: ১১২/- টাকা, ২৬ থেকে ২৭ নং পদ এবং প্রতিবন্ধী/ক্ষুদ্র নৃগোষ্ঠী/তৃতীয় লিঙ্গ: ৫৬/- টাকা।
ফি জমাদানের মাধ্যমTeletalk Prepaid SIM এর মাধ্যমে
জমাদানের সময়সীমাআবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে

SMS পাঠানোর নিয়মঃ

১ম SMS

RDARANGPUR User ID Send to 16222

Example: RDARANGPUR DEFABC → 16222

Reply SMS এ ফিরবে – Applicant’s Name, fee amount ও একটি PIN Number (যেমন: 12345678)

২য় SMS

RDARANGPUR YES PIN Send to 16222

Example: RDARANGPUR YES 12345678 → 16222

Reply: “Congratulations, applicant’s name, Payment completed successfully for RDARANGPUR application… User ID is (XXXXXXX) and Password (XXXXXXX)”

এই User ID ও Password ভালোভাবে সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে Admit Card ডাউনলোড, ফলাফল দেখার সময় ও অন্যান্য আপডেট নেওয়ার সময় এগুলো লাগবে।

User ID / Password ভুলে গেলে

(১) যদি User ID জানা থাকে

RDARANGPUR HELP USER UserID → Send to 16222

Example: RDARANGPUR HELP USER ABCDEF

(২) যদি PIN Number জানা থাকে

RDARANGPUR HELP PIN PINNumber → Send to 16222

Example: RDARANGPUR HELP PIN 87654321

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর-এর চাকরি পরীক্ষা (Exam Steps)

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর–এর মাধ্যমে চাকরি পেতে হলে সাধারণত ৩টি ধাপ পার হতে হয়:

  • প্রিলিমিনারি পরীক্ষা (MCQ)
  • লিখিত পরীক্ষা (Written Exam)
  • মৌখিক পরীক্ষা (Viva/Oral Exam)
  • (পদভেদে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক/কম্পিউটার টাইপিং পরীক্ষা গ্রহণ করা হবে)

পরীক্ষার সময় ও প্রবেশপত্র (Admit Card & Exam Schedule)

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর–এর পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে rdarangpur.teletalk.com.bd সাইট থেকে। এক্ষেত্রে পরীক্ষা শুরুর কয়েকদিন আগে Teletalk/কর্তৃপক্ষ থেকে SMS/নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের নিজেদের দায়িত্বে Admit Card ডাউনলোড করতে হবে। তাছাড়া সিট প্ল্যান, তারিখ, সময় ইত্যাদি মিলিয়ে দেখাও পরিক্ষার্থীর নিজস্ব দায়িত্ব।

উল্লেখ্য যে, Admit Card ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।


মৌখিক পরীক্ষার নিয়মাবলী (Viva Requirements)

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি পেতে হলে মৌখিক পরীক্ষা (Oral Examination) বাধ্যতামূলক। শুধুমাত্র যারা লিখিত পরীক্ষা এবং (প্রযোজ্য ক্ষেত্রে) ব্যবহারিক/কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদেরকেই মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। মৌখিক পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীদের কিছু নির্দিষ্ট নথিপত্র মূল কপিসহ উপস্থিত হতে হবে। কর্তৃপক্ষ এসব কাগজপত্র যাচাই-বাছাই করে প্রার্থীর তথ্যের সত্যতা নিশ্চিত করবে। নথী গুলো হলো:

  • Admit Card (Viva/Oral Test Admit Card)
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি ও সত্যায়িত কপি
  • কম্পিউটার দক্ষতার বা কারিগরি কোর্সের সনদ (যদি পদ অনুযায়ী প্রয়োজন হয়)
  • নাগরিকত্ব, স্থায়ী ঠিকানা ও নিজ জেলার সনদপত্র
  • চারিত্রিক সনদ (Character Certificate)
  • মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা কোটার বা অন্যান্য কোটার মূল সনদ
  • অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের (Application Form) কপি
  • চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC)-এর মূল কপি

Buscar
Categorías
Read More
Nulled
Pikasa v1.0 - Creative Multipurpose HTML Template Free
Pikasa v1.0 – Creative Multipurpose HTML Template Free Download. Pikasa is a...
By Nettumi 2026-09-18 03:51:02 0 8
Nulled
ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DEWBN Job Circular 2026
5/5 - (2 votes)ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড কর্তৃপক্ষ হতে ডকইয়ার্ড অ্যান্ড...
By Nettumi 2026-09-18 09:27:02 0 1
Nulled
King Media v9.6 - AI Viral News Video Magazine SaaS Script
King Media v9.6 – AI Viral News Video Magazine SaaS Script Free Download. King Media is...
By Nettumi 2026-09-17 17:46:14 0 7
Nulled
Stocky v5.6 - Laravel POS & Inventory Management | ERP, HRM, WooCommerce & Online Store Script
Stocky v5.6 – Laravel POS & Inventory Management | ERP, HRM, WooCommerce & Online...
By Nettumi 2026-09-17 18:05:58 0 6
Nulled
Couponis v3.2.4 - Affiliate & Submitting Coupons WordPress Theme
Couponis v3.2.4 – Affiliate & Submitting Coupons WordPress Theme Free Download....
By Nettumi 2026-09-17 18:04:18 0 16
Nettumi https://nettumi.com