পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | PGCB Job Circular 2026

0
17
3.3/5 - (3 votes)

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কর্তৃপক্ষ হতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Power Grid Bangladesh PLC Job Circular 2026) অফিসিয়াল ওয়েবসাইটে ০৮ জুন ২০২৬ ইং প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ০৫টি ক্যাটাগরি পদে ৪১ জন যোগ্য নারী-পুরুষকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীদেরকে অনলাইনে https://powergrid.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি ও স্বাক্ষরের ছবি আপলোড করে আবেদন ফরম পূরণ করতে হবে।

অনলাইন আবেদন শুরু: ১০ জুন ২০২৬ ইং।

অনলাইন আবেদন শেষ: ৩০ জুন ২০২৬ ইং, বিকেল ৫:০০ টা।


এ পোস্টে আপনি এক নজরে পাবেন:

  • পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত তথ্য
  • পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির টেবিল আকারে সারাংশ
  • আবেদন করার নিয়ম, ফি জমা, পরীক্ষা, ভাইভা
  • কী কী ডকুমেন্ট লাগবে, কনফিউশন হলে কী করবেন
  • অফিসিয়াল যোগাযোগের ঠিকানা ও সাপোর্ট

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত তথ্য

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর খবরটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এবং দৈনিক ইত্তেফাক পত্রিকায়, প্রকাশের তারিখ ০৯ জুন ২০২৬ ইং। আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র অনলাইনে, নির্ধারিত পোর্টাল https://powergrid.teletalk.com.bd এর মাধ্যমে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মোট ০৫টি ক্যাটাগরিতে ৪১ জন শূন্যপদে প্রার্থী নেওয়া হবে। সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে৩২ বছর, যেখানে বয়স গণনার তারিখ ধরা হয়েছে ০৮ জুন ২০২৬ ইং। প্রতিটি আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫৬/- টাকা ও ১১২/- টাকা (পদ অনুযায়ী), যা Teletalk SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ (টেবিলে এক নজরে)

বিষয়তথ্য
নিয়োগকারী সংস্থাপাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
নিয়োগ বিজ্ঞপ্তির নামPGCB Job Circular 2026
নিয়োগের ধরনসরকারি চাকরি
জব ক্যাটাগরি০৫টি।
মোট শূন্যপদ৪১ জন।
বেতন স্কেল১৪,৫০০/- থেকে ২৩,০০০/- টাকা (গ্রেড ১১ থেকে ১৫)।
লিঙ্গনারী ও পুরুষ।
নাগরিকত্ববাংলাদেশী নাগরিক।
অভিজ্ঞতানতুন এবং অভিজ্ঞ উভয় প্রার্থী পদ অনুযায়ী আবেদন করতে পারবেন।
প্রকাশের তারিখ০৯ জুন ২০২৬ ইং (দৈনিক ইত্তেফাক)।
আবেদন শুরুর তারিখ ও সময়১০ জুন ২০২৬ ইং।
আবেদন শেষ তারিখ ও সময়৩০ জুন ২০২৬ ইং, বিকেল ৫:০০ টা।
আবেদন মাধ্যমঅনলাইন।
অনলাইন আবেদন লিংকhttps://powergrid.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইটhttps://pgcb.gov.bd

প্রার্থীর প্রাথমিক যোগ্যতার সারাংশ

বিষয়তথ্য
নাগরিকত্ববাংলাদেশী নাগরিক হতে হবে।
বয়সসীমা০৮/০৬/২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর (কোটা ও বিশেষ পদে শিথিলযোগ্য)।
লিঙ্গনারী এবং পুরুষ উভয়ই আবেদনযোগ্য।
শিক্ষাগত যোগ্যতাএসএসসি/দাখিল, এইচএসসি ও স্নাতক/সমমান অথবা অ্যাকাউন্টিং/ফাইন্যান্স সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ডিগ্রি।
অভিজ্ঞতাপদ অনুযায়ী ফ্রেশার এবং অভিজ্ঞ প্রার্থীরা সুযোগ পাবেন।
কোটার সুবিধাসরকারি নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য বিশেষ সুবিধা প্রযোজ্য।
অন্যান্য শর্তসুস্বাস্থ্যের অধিকারী এবং পদ অনুযায়ী শারীরিক সক্ষমতা থাকতে হবে।

সবার আগে নতুন চাকরির আপডেট পেতে আমাদের WhatsApp চ্যানেলে যোগ দিন।


পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পিডিএফ / ইমেজ

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার অনুযায়ী চাকরির বেতন স্কেল, পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়সসীমা, অভিজ্ঞতার শর্ত, অনলাইন আবেদন পদ্ধতি, আবেদন ফি এবং নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি ইমেজ ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন।


নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আরো জানতে পারেন।

সরকারি চাকরির খবর ২০২৬

প্রাইভেট চাকরির খবর ২০২৬


পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী

আবেদনের সময়সীমা (Application Timeline)

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর জন্য আবেদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যেঃ

সময়সীমা সম্পর্কিত বিষয়নির্ধারিত তারিখ ও সময়
অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময়১০ জুন ২০২৬ ইং।
অনলাইনে আবেদন শেষ তারিখ ও সময়৩০ জুন ২০২৬ ইং, বিকাল ৫:০০ টা।

গুরুত্বপূর্ণ: শেষ দিনে সার্ভার ব্যস্ততা বা টেকনিক্যাল সমস্যার কারণে ঝামেলায় পড়তে না চাইলে, অন্তত ৩–৪ দিন আগে আবেদন শেষ করে ফেলা ভালো।

বয়সসীমা (Age Limit)

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী বয়স গণনার তারিখ ধরা হয়েছে ০৮ জুন ২০২৬ ইং পর্যন্ত। এক্ষেত্রে সাধারণ প্রার্থীঃ সর্বনিম্ন ১৮ বছর, সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তবে ক্রমিক-৪ (জুনিয়র নিরাপত্তা পরিদর্শক) পদে অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং ক্রমিক-৫ (নিয়ারপত্তা প্রহরী) পদে অবসরপ্রাপ্ত সামরিক সৈনিকদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়া বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র/এসএসসি সার্টিফিকেটে উল্লেখিত জন্মতারিখকে বিবেচনা করা হবে।

তাছাড়া কোটা প্রার্থী (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, তৃতীয় লিঙ্গ ইত্যাদি) – সরকার ঘোষিত পৃথক নীতিমালা অনুযায়ী অতিরিক্ত বয়সসীমা প্রযোজ্য হতে পারে (ডিটেইলস নিয়োগ সার্কুলার / বিজ্ঞপ্তিতে)।


অনলাইনে আবেদন পদ্ধতি (Online Application Process)

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এ আবেদন করতে যা করতে হবেঃ

১) ওয়েবসাইটে প্রবেশ করুনঃ https://powergrid.teletalk.com.bd

২) “Application Form” অপশনে ক্লিক করুন।

৩) কাঙ্ক্ষিত পদের নাম অপশন নির্বাচন করে পরবর্তী ধাপে যান।

৪) আপনি যদি All Jobs Teletalk এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে “Yes” নির্বাচন করুন, আর যদি না হয়ে থাকেন তবে “No” নির্বাচন করে এগিয়ে যান।

৫) এখন ফরমে ধাপে ধাপে নিচের তথ্যগুলো পূরণ করুনঃ

  • ব্যক্তিগত তথ্য (নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি)
  • শিক্ষাগত যোগ্যতার তথ্য (এসএসসি থেকে সর্বশেষ ডিগ্রি পর্যন্ত)
  • জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ইমেইল ইত্যাদি।

৬) এবার ছবি ও স্বাক্ষর আপলোড করুন। এক্ষেত্রে –

  • ছবি: রঙিন পাসপোর্ট সাইজ, সাম্প্রতিক তোলা, সর্বোচ্চ ১০০ KB
  • স্বাক্ষর: স্পষ্ট ও পরিষ্কার, সর্বোচ্চ ৬০ KB

এবার সব তথ্য ভালোভাবে যাচাই করুন – নামের বানান, জন্মতারিখ, রোল/রেজিস্ট্রেশন, ডিগ্রি/বোর্ড/ইয়ার ইত্যাদি। সব কিছু ঠিক থাকলে “Submit” বাটনে ক্লিক করুন। সাবমিট সফল হলেই আপনি একটি Applicant’s Copy পাবেন, যেখানে User ID থাকবে –

  • এই কপি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন
  • পরবর্তীতে ফি জমা, Admit Card ডাউনলোড সহ সব কাজে লাগবে

অনলাইনে ফি জমা (Application Fee Payment)

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর জন্য আবেদন ফি জমা দিতে হবে Teletalk Prepaid SIM এর মাধ্যমে ২টি SMS করে। নিম্মে SMS এর মাধ্যমে ফি প্রদানের পদ্ধতি বিস্তারিত ভাবে জানিয়ে দেয়া হলো:

বিষয়তথ্য
আবেদন ফি১-৪ নং পদের জন্য ১১২/- টাকা, ৫ নং পদের জন্য ৫৬/- টাকা এবং কোটাভুক্ত প্রার্থীদের জন্য ৫৬/- টাকা।
ফি জমাদানের মাধ্যমটেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে।
জমাদানের সময়সীমাঅনলাইন আবেদন সাবমিট করার পর থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে।

SMS পাঠানোর নিয়মঃ

১ম SMS:

POWERGRID User ID Send to 16222

Example: POWERGRID DEFABC → 16222

Reply SMS এ ফিরবে – Applicant’s Name, fee amount ও একটি PIN Number (যেমন: 12345678)

২য় SMS:

POWERGRID YES PIN Send to 16222

Example: POWERGRID YES 12345678 → 16222

Reply: “Congratulations, applicant’s name, Payment completed successfully for POWERGRID application… User ID is (XXXXXXX) and Password (XXXXXXX)”

এই User ID ও Password ভালোভাবে সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে Admit Card ডাউনলোড, ফলাফল দেখার সময় ও অন্যান্য আপডেট নেওয়ার সময় এগুলো লাগবে।

User ID / Password ভুলে গেলে

(১) যদি User ID জানা থাকে:

POWERGRID HELP USER UserID → Send to 16222

Example: POWERGRID HELP USER ABCDEF

(২) যদি PIN Number জানা থাকে:

POWERGRID HELP PIN PINNumber → Send to 16222

Example: POWERGRID HELP PIN 87654321

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর চাকরি পরীক্ষা (Exam Steps)

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি–এর মাধ্যমে চাকরি পেতে হলে ০৩টি ধাপ পার হতে হয়:

  • লিখিত পরীক্ষা (Written Exam)
  • মৌখিক পরীক্ষা (Oral Exam / ভাইভা)
  • কম্পিউটার দক্ষতা পরীক্ষা (পদ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে)

পরীক্ষার সময় ও প্রবেশপত্র (Admit Card & Exam Schedule)

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি–এর পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে https://powergrid.teletalk.com.bd সাইট থেকে। এক্ষেত্রে পরীক্ষা শুরুর কয়েকদিন আগে কর্তৃপক্ষের পক্ষ থেকে SMS/নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের নিজেদের দায়িত্বে Admit Card ডাউনলোড করতে হবে। তাছাড়া সিট প্ল্যান, তারিখ, সময় ইত্যাদি মিলিয়ে দেখাও পরিক্ষার্থীর নিজস্ব দায়িত্ব।

উল্লেখ্য যে, Admit Card ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।


মৌখিক পরীক্ষার নিয়মাবলী (Viva Requirements)

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি পেতে হলে মৌখিক পরীক্ষা (Oral Examination) বাধ্যতামূলক। শুধুমাত্র যারা লিখিত পরীক্ষা এবং (প্রযোজ্য ক্ষেত্রে) ব্যবহারিক/কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদেরকেই মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। মৌখিক পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীদের কিছু নির্দিষ্ট নথিপত্র মূল কপিসহ উপস্থিত হতে হবে। কর্তৃপক্ষ এসব কাগজপত্র যাচাই-বাছাই করে প্রার্থীর তথ্যের সত্যতা নিশ্চিত করবে। নথিগুলো হলো:

Căutare
Categorii
Citeste mai mult
Nulled
WA-GW v1.0 - WhatsApp and SMS GateWay (Blast and Chatbot) with SAAS Support Windows App
WA-GW v1.0 – WhatsApp and SMS GateWay (Blast and Chatbot) with SAAS Support Windows App...
By Nettumi 2026-09-18 03:58:37 0 3
Nulled
Linky v1.0 - URL Shortener Script without Database PHP Script
Linky v1.0 – URL Shortener Script without Database PHP Script Free Download. Link / URL...
By Nettumi 2026-09-18 03:45:45 0 12
Nulled
WooCommerce PDF Vouchers v4.6.3 Nulled - Ultimate Gift Cards WordPress Plugin
WooCommerce PDF Vouchers v4.6.3 Nulled – Ultimate Gift Cards WordPress Plugin Free...
By Nettumi 2026-09-18 03:23:09 0 11
Nulled
TonaJob v1.0 - MicroJob Freelancing Platform PHP Script
TonaJob v1.0 – MicroJob Freelancing Platform PHP Script Free Download. TonaJob is a...
By Nettumi 2026-09-17 18:28:00 0 0
Nulled
PS4 Jailbreak এখন আরও সহজ: 1300 বা তার নিচের ফার্মওয়্যারে ওয়েব ব্রাউজার দিয়ে জেলব্রেক করার সম্পূর্ণ গাইড | Techtunes | টেকটিউনস
অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং এর মাধ্যমে আয় করুন ঘরে বসেই darklord
By Nettumi 2026-09-21 05:17:49 0 2
Nettumi https://nettumi.com