৫০তম বিসিএস সার্কুলার ২০২৫ | 50th BCS Circular 2025

0
2
Rate this post

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কর্তৃপক্ষ হতে ৫০তম বিসিএস সার্কুলার ২০২৫ (50th BCS Circular 2025) অফিসিয়াল ওয়েবসাইটে ২৬ নভেম্বর ২০২৫ ইং প্রকাশ হয়েছে। এই সার্কুলারের মাধ্যমে মোট ৬৯+৪২ = ১১১টি জব ক্যাটাগরি পদে ১৭৬০+৩৭৫ = ২১৩৫ জন যোগ্য নারী-পুরুষকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীদেরকে অনলাইনে https://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি ও স্বাক্ষরের ছবি আপলোড করে আবেদন ফরম পূরণ করতে হবে।

অনলাইন আবেদন শুরু: ০৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০০ ঘটিকা

অনলাইন আবেদন শেষ: ৩১ ডিসেম্বর ২০২৫ রাত ১১:৫৯ মিনিট

এ পোস্টে আপনি এক নজরে পাবেন:

  • ৫০তম বিসিএস সার্কুলার ২০২৫ সংক্ষিপ্ত তথ্য
  • পূর্ণ সার্কুলারের টেবিল আকারে সারাংশ
  • আবেদন করার নিয়ম, ফি জমা, পরীক্ষা, ভাইভা
  • কী কী ডকুমেন্ট লাগবে, কনফিউশন হলে কী করবে
  • BPSC–এর অফিসিয়াল যোগাযোগের ঠিকানা ও সাপোর্ট

৫০তম বিসিএস সার্কুলারের সংক্ষিপ্ত তথ্য

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) প্রকাশিত ৫০তম বিসিএস সার্কুলার ২০২৫–এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো- এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://bpsc.gov.bd–এ, প্রকাশের তারিখ ২৬ নভেম্বর ২০২৫ ইং। আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র অনলাইনে, নির্ধারিত পোর্টাল https://bpsc.teletalk.com.bd এর মাধ্যমে। এ সার্কুলারে মোট ৬৯+৪২টি জব ক্যাটাগরিতে ১৭৬০+৩৭৫ = ২১৩৫টি শূন্যপদে প্রার্থী নেওয়া হবে। সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৩২ বছর, যেখানে বয়স গণনার তারিখ ধরা হয়েছে ২৬ নভেম্বর ২০২৫। প্রতিটি আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২০০/- টাকা, যা Teletalk SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

৫০তম বিসিএস সার্কুলার ২০২৫ সংক্ষিপ্ত বিবরণ (টেবিলে এক নজরে)

বিষয়তথ্য
নিয়োগকারী সংস্থাবাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)
সার্কুলারের নাম৫০তম বিসিএস সার্কুলার ২০২৫ (50th BCS Circular 2025)
নিয়োগের ধরনসরকারি চাকরি
জব ক্যাটাগরি৬৯ + ৪২ = ১১১টি
মোট শূন্যপদ১৭৬০ + ৩৭৫ = ২১৩৫ জন
বেতন স্কেলজাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী (ক্যাডার পদের গ্রেড অনুযায়ী)
লিঙ্গনারী ও পুরুষ
নাগরিকত্বঅবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে
অভিজ্ঞতাকিছু পদের জন্য প্রয়োজন, কিছু পদের জন্য নেই
প্রকাশের তারিখ২৬ নভেম্বর ২০২৫ ইং, অফিসিয়াল ওয়েবসাইটে
আবেদন শুরুর তারিখ ও সময়০৪ ডিসেম্বর ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা
আবেদন শেষ তারিখ ও সময়৩১ ডিসেম্বর ২০২৫ ইং রাত ১১:৫৯ মিনিট
আবেদন মাধ্যমঅনলাইন
অনলাইন আবেদন লিংকhttps://bpsc.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইটhttps://bpsc.gov.bd

প্রার্থীর প্রাথমিক যোগ্যতার সারাংশ

বিষয়তথ্য
নাগরিকত্বজন্মসূত্রে/আইনগতভাবে বাংলাদেশী নাগরিক হতে হবে
বয়সসীমা২৬ নভেম্বর ২০২৫ তারিখে ২১–৩২ বছর (সাধারণ প্রার্থী)
লিঙ্গনারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতাসার্কুলার অনুযায়ী সর্বনিম্ন স্নাতক বা সমমান ডিগ্রি (ক্যাডার অনুযায়ী)
অভিজ্ঞতাকিছু পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হতে পারে, বেশিরভাগ ক্যাডারে নতুনরাও আবেদন করতে পারবে
কোটার সুবিধাসরকার ঘোষিত সর্বশেষ কোটানীতি প্রযোজ্য
অন্যান্য শর্তশারীরিক, মানসিকভাবে সুস্থ এবং সরকার নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে

৫০তম বিসিএস সার্কুলার ২০২৫ এর পিডিএফ / ইমেজ

চাকরিতে আবেদন করার পূর্বেই প্রার্থীদেরকে অবশ্যই অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি অত্যন্ত গুরুত্বের সাথে এবং ভালোভাবে পড়ে নিতে হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কর্তৃক প্রকাশিত ৫০তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরির বেতন স্কেল, আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কোটার বিস্তারিত তথ্যাবলি এবং আবেদন প্রক্রিয়া সংক্রান্ত সকল দিকনির্দেশনা এই অফিসিয়াল ইমেজ বা পিডিএফ ফাইলে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদনপত্রে কোনো প্রকার ভুল তথ্য প্রদান এড়াতে এবং বিজ্ঞপ্তির সকল শর্তাবলী সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে এই মূল বিজ্ঞপ্তিটি যাচাই করা একান্ত আবশ্যক। প্রার্থীদের সুবিধার্থে নিচে আমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি ইমেজটি প্রকাশ করেছি, যা আবেদন করার ক্ষেত্রে আপনার জন্য প্রধান নির্দেশিকা হিসেবে কাজ করবে।

৫০তম বিসিএস আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী

সময়সীমা (Application Timeline)

৫০তম বিসিএস সার্কুলার ২০২৫–এর জন্য আবেদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যেঃ

সময়সীমা সম্পর্কিত বিষয়নির্ধারিত তারিখ ও সময়
অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময়০৪ ডিসেম্বর ২০২৫ ইং, সকাল ১০:০০ ঘটিকা
অনলাইনে আবেদন শেষ তারিখ ও সময়৩১ ডিসেম্বর ২০২৫ ইং, রাত ১১:৫৯ মিনিট

গুরুত্বপূর্ণ: শেষ দিনে সার্ভার ব্যস্ততা বা টেকনিক্যাল সমস্যার কারণে ঝামেলায় পড়তে না চাইলে, অন্তত ৩–৪ দিন আগে আবেদন শেষ করে ফেলা ভালো।

বয়সসীমা (Age Limit)

৫০তম বিসিএস সার্কুলার ২০২৫ অনুযায়ী বয়স গণনার তারিখ ধরা হয়েছে ২৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত। এক্ষেত্রে সাধারণ প্রার্থীঃ সর্বনিম্ন ২১ বছর, সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বয়স প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র/এসএসসি সার্টিফিকেটে উল্লেখিত জন্মতারিখকে বিবেচনা করা হবে।

তাছাড়া কোটা প্রার্থী (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইত্যাদি) – সরকার ঘোষিত পৃথক নীতিমালা অনুযায়ী অতিরিক্ত বয়সসীমা প্রযোজ্য হতে পারে (ডিটেইল সার্কুলারে)।

অনলাইনে আবেদন পদ্ধতি (Online Application Process)

৫০তম বিসিএস সার্কুলার ২০২৫–এ আবেদন করতে যা করতে হবেঃ

১) ওয়েবসাইটে প্রবেশ করুনঃ  https://bpsc.teletalk.com.bd

২) “Application Form” অপশনে ক্লিক করুন।

৩) কাঙ্ক্ষিত “50th BCS” অপশন নির্বাচন করে পরবর্তী ধাপে যান।

৪) আপনি যদি All Jobs Teletalk এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে “Yes” নির্বাচন করুন, আর যদি না হয়ে থাকেন তবে “No” নির্বাচন করে এগিয়ে যান। 

৫) এখন ফরমে ধাপে ধাপে নিচের তথ্যগুলো পূরণ করুনঃ

  • ব্যক্তিগত তথ্য (নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি)
  • শিক্ষাগত যোগ্যতার তথ্য (এসএসসি থেকে সর্বশেষ ডিগ্রি পর্যন্ত)
  • জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ইমেইল ইত্যাদি। 

৬) এবার ছবি ও স্বাক্ষর আপলোড করুন। এক্ষেত্রে – 

  • ছবি: রঙিন পাসপোর্ট সাইজ, সর্বোচ্চ ১০০ KB 
  • স্বাক্ষর: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB

এবার সব তথ্য ভালোভাবে যাচাই করুন – নামের বানান, জন্মতারিখ, রোল/রেজিস্ট্রেশন, ডিগ্রি/বোর্ড/ইয়ার ইত্যাদি। সব কিছু ঠিক থাকলে “Submit” বাটনে ক্লিক করুন। সাবমিট সফল হলেই আপনি একটি Applicant’s Copy পাবেন, যেখানে User ID থাকবে – 

  • এই কপি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন
  • পরবর্তীতে ফি জমা, Admit Card ডাউনলোড সহ সব কাজে লাগবে

অনলাইনে ফি জমা (Application Fee Payment)

৫০তম বিসিএস সার্কুলার ২০২৫–এর জন্য আবেদন ফি জমা দিতে হবে Teletalk Prepaid SIM এর মাধ্যমে ২টি SMS করে। নিম্মে SMS এর মাধ্যমে ফি প্রদানের পদ্ধতি বিস্তারিত ভাবে জানিয়ে দেয়া হলো: 

বিষয়তথ্য
আবেদন ফি২০০/- টাকা
ফি জমাদানের মাধ্যমTeletalk Prepaid SIM এর মাধ্যমে ২টি SMS করে
জমাদানের সময়সীমাApplication Submit করার পর ৭২ ঘণ্টার মধ্যে

SMS পাঠানোর নিয়মঃ

১ম SMS

BCS <space> User ID Send to 16222

Example:
BCS DEFABC → 16222

Reply SMS এ ফিরবে – Applicant’s Name, fee amount ও একটি PIN Number (যেমন: 12345678)

২য় SMS


BCS <space> YES <space> PIN Send to 16222

Example:
BCS YES 12345678 → 16222

Reply:  “Congratulations, applicant’s name, Payment completed successfully for BCS application… User ID is (XXXXXXX) and Password (XXXXXXX)”

এই User ID ও Password ভালোভাবে সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে Admit Card ডাউনলোড, ফলাফল দেখার সময় ও অন্যান্য আপডেট নেওয়ার সময় এগুলো লাগবে।

User ID / Password ভুলে গেলে

(১) যদি User ID জানা থাকে

BCS <space> HELP <space> USER <space> UserID → Send to 16222

Example:
BCS HELP USER ABCDEF

(২) যদি PIN Number জানা থাকে

BCS <space> HELP <space> PIN <space> PINNumber → Send to 16222

Example:
BCS HELP PIN 87654321

৫০তম বিসিএস চাকরি পরীক্ষা (Exam Steps)

৫০তম বিসিএস–এর মাধ্যমে ক্যাডার পেতে হলে ৩টি ধাপ পার হতে হয়:

  1. প্রিলিমিনারি পরীক্ষা (MCQ)
  2. লিখিত পরীক্ষা (Written Exam)
  3. মৌখিক পরীক্ষা (Viva/Oral Exam)

পরীক্ষার সময় ও প্রবেশপত্র (Admit Card & Exam Schedule)

৫০তম বিসিএস–এর পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে → https://bpsc.teletalk.com.bd সাইট থেকে। এক্ষেত্রে পরীক্ষা শুরুর কয়েকদিন আগে BPSC থেকে SMS/নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের নিজেদের দায়িত্বে Admit Card ডাউনলোড করতে হবে। তাছাড়া সিট প্ল্যান, তারিখ, সময় ইত্যাদি মিলিয়ে দেখাও পরিক্ষার্থীর নিজস্ব দায়িত্ব।

উল্লেখ্য যে, Admit Card ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

নতুন চাকরির সার্কুলার বিষয়ে আরো জানতে পারেন।

মৌখিক পরীক্ষার নিয়মাবলী (Viva Requirements)

৫০তম বিসিএস সার্কুলার অনুযায়ী চাকরি পেতে হলে মৌখিক পরীক্ষা (Oral Examination) বাধ্যতামূলক। শুধুমাত্র যারা লিখিত পরীক্ষা এবং (প্রযোজ্য ক্ষেত্রে) ব্যবহারিক/কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদেরকেই মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। মৌখিক পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীদের কিছু নির্দিষ্ট নথিপত্র মূল কপিসহ উপস্থিত হতে হবে। কমিশন এসব কাগজপত্র যাচাই-বাছাই করে প্রার্থীর তথ্যের সত্যতা নিশ্চিত করবে। নথী গুলো হলো: 

  • Admit Card (Viva/Oral Test Admit Card)
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি ও সত্যায়িত কপি
  • কম্পিউটার দক্ষতার সনদ (যদি পদ অনুযায়ী প্রয়োজন হয়)
  • নাগরিকত্ব, স্থায়ী ঠিকানা ও নিজ জেলার সনদপত্র
  • চারিত্রিক সনদ (Character Certificate)
  • মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা কোটার সনদ
  • অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের (Application Form) কপি

আবেদন করার আগে নিম্নে দেওয়া বিষয়গুলো জেনে নিবেন

প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান

৫০তম বিসিএস পরীক্ষা পরিচালনা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC), যা দেশের অন্যতম স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠান। মৌখিক পরীক্ষায় প্রায়ই কমিশন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসে যেমন, BPSC কী, এর কাজ কী, কোন সালের আইন অনুযায়ী এটি গঠিত, এবং কমিশনের দায়িত্ব-অধিকার কী। BPSC মূলত সরকারি ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ, পরীক্ষা গ্রহণ, এবং সুপারিশ প্রদানসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করে। তাই BPSC সম্পর্কে মৌলিক ধারণা রাখা শুধু পরীক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ায় না, বরং মৌখিক পরীক্ষায় ভালো করতেও সহায়তা করে।

আবেদনের মাধ্যম

৫০তম বিসিএস–এর আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র অনলাইনে। ডাকযোগে, ইমেইল বা সরাসরি আবেদন জমা দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি আবেদনকারীকে নির্ধারিত অনলাইন পোর্টাল https://bpsc.teletalk.com.bd – এ প্রবেশ করে সঠিক নির্দেশনা অনুসরণ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ফলে প্রার্থীদেরকে অবশ্যই অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা রাখতে হবে এবং ভুল এড়াতে ধাপে ধাপে নির্দেশনা মেনে চলতে হবে।

আবেদনের শর্ত

Search
Categories
Read More
Nulled
Super POS v1.1 - Multi Store Point of Sale System for Android with Web Admin Panel Source
Super POS v1.1 – Multi Store Point of Sale System for Android with Web Admin Panel Source...
By Nettumi 2026-09-18 03:49:19 0 15
Nulled
Vault v1.1.5 Nulled - Multi-Purpose Elementor WordPress Theme Free
Vault v1.1.5 Nulled – Multi-Purpose Elementor WordPress Theme Free Download. Create your...
By Nettumi 2026-09-18 03:31:27 0 14
Nulled
FlutKit v17.0 - Flutter UI Kit App Source Code
FlutKit v17.0 – Flutter UI Kit App Source Code Free Download. FlutKit is a Nicely...
By Nettumi 2026-09-17 18:14:36 0 15
Nulled
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Upazila Nirbahi Officer Karjalya Job Circular 2026
2.3/5 - (9 votes)উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্তৃপক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসারের...
By Nettumi 2026-09-18 09:27:24 0 3
Nulled
Android Music Player (16 July 2025) Nulled - Online MP3 (Songs) App Source
Android Music Player (16 July 2025) Nulled – Online MP3 (Songs) App Source Code Free...
By Nettumi 2026-09-17 18:26:39 0 2
Nettumi https://nettumi.com