Sponsor

১৭৭টি পদে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PWD Job Circular 2026

0
4
3.9/5 - (127 votes)

☰ মোট পদের ক্যাটাগরি

০৬টি

👥 মোট শূন্যপদ

১৭৭ জন

🎓 যোগ্যতা

মাধ্যমি/উচ্চ মাধ্যমিক/ট্রেড কোর্স/ স্নাতক

🎂 বয়সসীমা

১৮-৩২

💰 বেতন

৮,২৫০ থেকে ২৬,৫৯০/- টাকা

আবেদনের শেষ দিন
৩১ আগস্ট ২০২৬ ইং, বিকেল ৫:০০টা ❌ সময় শেষ
পোস্টের গুরুত্বপূর্ণ অংশ

গণপূর্ত অধিদপ্তরে বিশাল নতুন সরকারি চাকরির সংবাদ প্রকাশ হয়েছে! ১৭৭ পদে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (PWD Job Circular 2026) প্রকাশিত হয়েছে। এই নতুন চাকরির বিজ্ঞপ্তিতে ০৬টি চাকরির ক্যাটাগরির পদে মোট ১৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/ট্রেড কোর্স/স্নাতক পাস প্রার্থীরা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদনের সুযোগ পাচ্ছেন। শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ চলবে। অনলাইনে আবেদন শুরু ০২ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা থেকে, চলবে ৩১ আগস্ট ২০২৬, বিকেল ০৫:০০ টা পর্যন্ত।

এছাড়াও আপনি কিন্তু আমাদের সাইটে গণপূর্ত অধিদপ্তরে চাকরির প্রস্তুতিও নিতে পারেন। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে বিগত বছরের প্রশ্ন ও বিষয়ভিত্তিক মডেল টেস্ট রয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।

নিচে Public Works Department (PWD) Job Circular 2026-এর পদভিত্তিক যোগ্যতা, বেতন, আবেদনের ধাপ, ফি জমার নিয়ম ও অফিসিয়াল সার্কুলারসহ সব তথ্য এক নজরে দেখে নিন।

কাদের জন্য PWD-এর এই চাকরি উপযুক্ত?

  1. যাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমি/উচ্চ মাধ্যমিক/ট্রেড কোর্স/স্নাতক পাস।
  2. যারা ২০২৬ সালে সরকারি চাকরিতে আবেদন করতে চান।
  3. স্টেনোগ্রাফার/ স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর, ইমাম, স্টেনোটাইপিস্ট/ স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর, নকশাকার, ভি টি এটেনডেন্ট ও অফিস সহায়ক/এম.এল.এস.এস পদের চাকরিতে আগ্রহী।
  4. অফিস সহায়কপদে সুযোগটি বেশি, কারন অফিস সহায়কপদে ১২৩টি শূন্যপদ।
  5. সরকারি চাকরিতে আগ্রহী থাকলে।

এক নজরে PWD Job Circular 2026-এর জব সামারি

প্রতিষ্ঠানের নামগণপূর্ত অধিদপ্তর
পদের ক্যাটাগরি০৬টি
মোট শূন্যপদ১৭৭ জন
শিক্ষাগত যোগ্যতামাধ্যমি/উচ্চ মাধ্যমিক/ট্রেড কোর্স/স্নাতক পাস, তবে পদ অনুযায়ী ভিন্ন
বয়সসীমা১৮-৩২ বছর, তবে ইমাম পদে ২৫-৪০ বছর  (০১ আগস্ট ২০২৬ অনুযায়ী)
জেলাসকল জেলা
বেতন গ্রেডগ্রেড-২০ থেকে গ্রেড-১৩
আবেদন ফি৫৬ থেকে ১১২ টাকা (পদ অনুযায়ী)
বিজ্ঞপ্তি প্রকাশ২৯ জুলাই ২০২৬ (সোর্স — অফিসিয়াল ওয়েবসাইট)
আবেদন শুরু০২ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ৩১ আগস্ট ২০২৬, বিকেল ০৫:০০ টা
আবেদনের মাধ্যমঅনলাইনে টেলিটকের নির্দিষ্ট লিংকে

PWD পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

নিচে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ ২০২৬-এর প্রতিটি পদের সংখ্যা, বেতন ও যোগ্যতা একসাথে দেওয়া হলো। দয়াকরে সময় নিয়ে বিস্তারিত জেনে যোগ্যতা অনুযায়ী আবেদনের পদ বেছে নিন।

১. স্টেনোগ্রাফার/ স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৬

💰 বেতন: ১১,০০০–২৬,৫৯০/- (গ্রেড-১৩)

⏳ বয়স: ১৮-৩২ বছর (০১-০৮-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলায় শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটারে টাইপের গতি বাংলায় ন্যূনতম ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৯ সালের নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।

২. ইমাম
পদ সংখ্যা: ৩

💰 বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)

⏳ বয়স: ২৫-৪০ বছর (০১-০৮-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পাস অথবা কোনো কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন হতে হবে। এছাড়া যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি বা ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: হাদিস ও ফিকাহ শাস্ত্রে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। সুন্দর ও শুদ্ধভাবে কিরাত পাঠে দক্ষ হতে হবে এবং সুন্নত অনুসরণকারী হতে হবে। প্রার্থীকে বিবাহিত হতে হবে। ধর্মীয় ও সামাজিক বিষয়ে লেখালেখি ও বক্তৃতা দেওয়ার যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাবেন।

৩. স্টেনোটাইপিস্ট/ স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৬

💰 বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)

⏳ বয়স: ১৮-৩২ বছর (০১-০৮-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলায় শর্টহ্যান্ডের গতি প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে। কম্পিউটারে টাইপের গতি বাংলায় ন্যূনতম ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৯ সালের নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।

৪. নকশাকার
পদ সংখ্যা: ৩৬

💰 বেতন: ৯,৭০০–২৩,৪৯০/- (গ্রেড-১৫)

⏳ বয়স: ১৮-৩২ বছর (০১-০৮-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ড্রাফটিং সনদপত্রসহ এসএসসি পাস হতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: এই কাজে আগে অভিজ্ঞতা থাকলে আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।

৫. ভি টি এটেনডেন্ট
পদ সংখ্যা: ৩

💰 বেতন: ৯,৭০০–২৩,৪৯০/- (গ্রেড-১৫)

⏳ বয়স: ১৮-৩২ বছর (০১-০৮-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: সরকার অনুমোদিত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টিটিসি থেকে ইলেকট্রিশিয়ান ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে।

৬. অফিস সহায়ক/এম.এল.এস.এস
পদ সংখ্যা: ১২৩

💰 বেতন: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)

⏳ বয়স: ১৮-৩২ বছর (০১-০৮-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৯ সালের কমন পদ নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। 

কারা আবেদন করতে পারবেন?

⏳ বয়সসীমা

🔹 সাধারণ প্রার্থী: আগামী ০১ আগস্ট ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে।

🔹 ইমাম পদ: এই পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫ থেকে ৪০ বছর।

🔹 বিভাগীয় প্রার্থী: গণপূর্ত অধিদপ্তরের সেটআপভুক্ত পদে কর্মরত কর্মচারীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

📌 বয়স প্রমাণের ক্ষেত্রে শুধু জাতীয় পরিচয়পত্র গ্রহণযোগ্য হবে, কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না।

আপনার সঠিক বয়স জানতে আমাদের ওয়েবসাইটে বয়স ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।

জেলা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন করার নিয়ম (ধাপে ধাপে)

আবেদনের আগে যা প্রস্তুত রাখবেন

  • শিক্ষাগত সনদের তথ্য — সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল
  • জাতীয় পরিচয়পত্র (NID) — নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে
  • রঙিন ছবি — ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
  • স্বাক্ষরের ছবি — ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
  • অভিজ্ঞতা/কোটার সনদ — প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন

অনলাইনে আবেদনের ধাপসমূহ

Zoeken
Categorieën
Read More
Nulled
হজের কোটা পূরণ, অপেক্ষমাণ থাকতে পারেন ১০ হাজার হজযাত্রী
By Nettumi 2026-09-24 18:44:42 0 183
Job
ওএসএল ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত
5/5 - (2 votes)☰ মোট পদের ক্যাটাগরি০১👥 মোট শূন্যপদনিদিষ্ট নয়🎓 যোগ্যতাযেকোনো বিষয়ে স্নাতক🎂...
By Nettumi 2026-09-24 18:40:11 0 5
Tech
ফেসবুকে মোবাইল নম্বর লুকিয়ে রাখার নিয়ম - Banglatech24.com
ফেসবুকে আপনার প্রাইভেসি নিয়ে যদি আপনি চিন্তিত থাকেন, তবে অবশ্যই ফেসবুকে যুক্ত থাকা ফোন নাম্বার...
By Nettumi 2026-09-25 10:10:25 0 12
Nulled
A Good Movie to Watch - স্ট্রিমিং সাগরে ডুব না দিয়ে, খুঁজে বের করুন আপনার মুভির গুপ্তধন! 🎬💎 | Techtunes | টেকটিউনস
লক করে ফেলুন আপনার যেকোনো ড্রাইভ….. তানভীর সজীব
By Nettumi 2026-09-21 05:30:22 0 29
Nulled
ProKit Flutter v5.13.1 - Best Selling Flutter UI Kit App Source Code
ProKit Flutter v5.13.1 – Best Selling Flutter UI Kit App Source Code Free Download....
By Nettumi 2026-09-18 03:30:25 0 5
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com