Sponsor

সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BPSC Non Cadre Job Circular 2026

0
15
4.2/5 - (80 votes)

☰ মোট পদের ক্যাটাগরি

০৮টি

👥 মোট শূন্যপদ

৫০ জন

🎓 যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

🎂 বয়সসীমা

সর্বোচ্চ ৩৫ বছর

💰 বেতন

২২,০০০/- থেকে ৬৭,০১০/- টাকা

আবেদনের শেষ দিন
২৫ আগস্ট ২০২৬ ইং, সকাল ৬:০০টা ❌ সময় শেষ
পোস্টের গুরুত্বপূর্ণ অংশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BPSC Non Cadre Job Circular 2026) কর্তৃপক্ষ হতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইটে ২৩ জুলাই ২০২৬ ইং প্রকাশ হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ০১টি সার্কুলারে মোট ০৮টি চাকরির ক্যাটাগরিতে মোট ৫০ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে নিয়োগ দিতে যাচ্ছে।

অনলাইনে https://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম (Application Form) পূরণ করা লাগবে।

Bangladesh Public Service Commission BPSC Non Cadre Job Circular 2026 এ অনলাইনে আবেদন চলবে ২৬ জুলাই ২০২৬ ইং দুপুর ১২:০০ টা থেকে ও শেষ হবে ২৫ আগস্ট ২০২৬ ইং সন্ধ্যা ৬ঃ০০।

নিচে ধাপে ধাপে BPSC Non Cadre Job Circular 2026 বা সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ ২০২৬ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।


BPSC Non Cadre সার্কুলারের গুরুত্বপূর্ণ তারিখ


প্রকাশের দিন ও ওয়েবসাইটঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইটে ২৩ জুলাই ২০২৬ ইং।

আবেদন করার শুরুর দিন ও সময়ঃ ২৬ জুলাই ২০২৬ ইং দুপুর ১২:০০ টা।

আবেদন করার শেষ দিন ও সময়ঃ ২৫ আগস্ট ২০২৬ ইং সন্ধ্যা ৬ঃ০০ টা।


বিপিএসসি পদ যোগ্যতা, বয়স ও বেতন

(৭০-৭১)/২০২৬ (উচ্চতর বেতন স্কেল)


১. নৌ-স্থপতি
পদ সংখ্যা: ১টি

💰 বেতন: ৩৫,৫০০–৬৭,০১০/- (গ্রেড-৬)

⏳ বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর (০১-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচারে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।

💼 অভিজ্ঞতা: মেরিন বা শিপিং সংস্থায় সংশ্লিষ্ট বিষয়ে ৯ম গ্রেড পদে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা অন্যান্য সংস্থায় ৯ম গ্রেডে ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা আবশ্যক।

২. সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার
পদ সংখ্যা: ১৫টি

💰 বেতন: ২৯,০০০–৬৩,৪১০/- (গ্রেড-৭)

⏳ বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (০১-০৭-২০২৬ তারিখে, বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য)

🎓 শিক্ষাগত যোগ্যতা: সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা সমাজকল্যাণে ১ম শ্রেণীর মাস্টার্স অথবা ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সাথে স্বাস্থ্য শিক্ষায় এমপিএইচ (MPH), ডিপিএইচ (DPH) বা ডিএইচই (DHE) ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

(৭২-৭৭)/২০২৬ (সমন্বিত)

১. বিজ্ঞাপন আধিকারিক (গ্রেড-২)
পদ সংখ্যা: ১টি

💰 বেতন: ২২,০০০–৫৩,০৬০/- (গ্রেড-৯)

⏳ বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (০১-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

২. টেলিভিশন প্রকৌশলী (গ্রেড-২)
পদ সংখ্যা: ৩টি

💰 বেতন: ২২,০০০–৫৩,০৬০/- (গ্রেড-৯)

⏳ বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (০১-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে। অথবা পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যায় ১ম শ্রেণীর মাস্টার্স কিংবা ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর মাস্টার্স পাস হতে হবে।

৩. অডিয়েন্স রিসার্চ অফিসার/স্ক্রীপ্ট এন্ড মনিটরিং এডিটর (গ্রেড-২)
পদ সংখ্যা: ১টি

💰 বেতন: ২২,০০০–৫৩,০৬০/- (গ্রেড-৯)

⏳ বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (০১-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

৪. প্রযোজক (বার্তা) (গ্রেড-২)
পদ সংখ্যা: ২টি

💰 বেতন: ২২,০০০–৫৩,০৬০/- (গ্রেড-৯)

⏳ বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (০১-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ১ম শ্রেণীর মাস্টার্স অথবা ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

৫. প্রযোজক (গ্রেড-২)
পদ সংখ্যা: ৩টি

💰 বেতন: ২২,০০০–৫৩,০৬০/- (গ্রেড-৯)

⏳ বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (০১-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ১ম শ্রেণীর স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

৬. মেডিকেল অফিসার
পদ সংখ্যা: ২৪টি

💰 বেতন: ২২,০০০–৫৩,০৬০/- (গ্রেড-৯)

⏳ বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (০১-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস (MBBS) বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: বিএমডিসি (BMDC) কর্তৃক হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

শর্ত সাপেক্ষে ০৮টি জব ক্যাটাগরিতে ৫০ জন নারী ও পুরুষ (শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আহবান করেছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরিতে আবেদন করার ১ম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ ২০২৬ এ শুধুমাত্র বাংলাদেশী ০১ জুন ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৪০/৪২/৩০ বছর বৎসরের মধ্যে নারী ও পুরুষ (Female & Male)  শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন (Salary) তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা (Experience) প্রয়োজন নেই পদের চাইতে।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির বেতন প্রদান করা হবে। চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে (Salary Scale) নিয়োগ প্রাপ্তরা তাদের চাকরির বেতন পাবে।


বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ ২০২৬

সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ ২০২৬ এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময় ব্যাপী। এই সময়ের মধ্যে https://bpsc.teletalk.com.bd প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ০২টি এসএমএস (SMS) এর মাধ্যমে আবেদন ফি ৫০০/- টাকা পরিশোধ করতে হবে।

অনলাইনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে। কোনভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির আবেদন সম্পন্ন হবে না।

আমরা আরো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর গুরুত্বপূর্ণ তথ্য নিচের টেবিলে প্রকাশ করেছি।


BPSC Non Cadre Job Circular 2026

Zoeken
Categorieën
Read More
Job
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ OCEI Job Circular 2026
4.4/5 - (17 votes)প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Office of the Chief...
By Nettumi 2026-09-24 18:44:10 0 16
Nulled
Rectangle Max (Admob + GDPR + Android Studio) Game Source
Rectangle Max (Admob + GDPR + Android Studio) Game Source Code Free Download. This Game is a...
By Nettumi 2026-09-18 03:52:31 0 24
Job
০৩ পদে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BSHI Job Circular 2026
3.6/5 - (9 votes)☰ মোট পদের ক্যাটাগরি০৩👥 মোট শূন্যপদ০৩🎓 যোগ্যতাস্নাতক (সম্মান) / বি.কম / এম.কম /...
By Nettumi 2026-09-24 18:40:34 0 2
Hacking Course
বিশ্বের প্রথম 'ফোল্ডিং আইফোন' তৈরি করল চীনারা! - Banglatech24.com
অ্যাপল ফোল্ডিং ফোন নিয়ে কাজ করছে, এই গুঞ্জন শোনা যাচ্ছে বেশ অনেকদিন ধরেই। তবে এই গুঞ্জন শোনা...
By Nettumi 2026-09-25 09:57:27 0 12
Nulled
Hamster - Technology & Business Tailwind CSS HTML Template
Hamster – Technology & Business Tailwind CSS HTML Template Free Download. Hamster is...
By Nettumi 2026-09-17 18:06:44 0 49
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com