৬৫ পদে ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Islamic Foundation Job Circular 2026
☰ মোট পদের ক্যাটাগরি
১৩
👥 মোট শূন্যপদ
৬৫
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক শূন্য পদ পুরনের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Islamic Foundation IFB Job Circular 2026) বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাক ও আমার দেশে হতে ০১ মে ২০২৬ ইং প্রকাশ হয়েছে।
তবে জেনে রাখা ভালো যে, ২০২৬ সালের ইসলামিক ফাউন্ডেশন জব সার্কুলার ২৯ এপ্রিল ২০২৬ ইং জারি করা হয়। এই জারি করা তথ্যটি সার্কুলার ডানদিকে উপরে লেখা রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন ৬৫ জনকে ১৩টি জব ক্যাটাগির পদে নিয়োগ দিতে যাচ্ছে।
অনলাইনে https://ifb.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, সাম্প্রতি রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম (Application Form) পূরণ করতে হবে।
Islamic Foundation Job Circular এ অনলাইনে আবেদন চলবে ০৫ মে ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ও শেষ হবে ০৪ জুন ২০২৬ ইং বিকেল ৪:০০ ঘটিকায়।
নিচে Islamic Foundation IFB Job Circular 2026 এর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা ক্রমানুসারে উল্লেখ করেছি। যা জেনে আপনাকে অবশ্যই সঠিকভাবে আবেদন করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন কি?
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আমাদের দেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইসলামের আদর্শ ও মূল্যবোধ প্রচার এবং ইসলামী গবেষণা ও সংস্কৃতি প্রসারে কাজ করে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার দিন হলো ১৯৭৫ সালের ২২ মার্চ।
ইসলামিক ফাউন্ডেশন সার্কুলারের গুরুত্বপূর্ণ সময় | |
|---|---|
| জারির দিন | ২৯ এপ্রিল ২০২৬ ইং। |
| প্রকাশের দিন | ০১ মে ২০২৬ ইং, দৈনিক ইত্তেফাক ও আমার দেশে। |
| আবেদন শুরুর দিন | ০৫ মে ২০২৬ ইং, সকাল ০৯:০০ টায়। |
| আবেদন শেষ দিন | ০৪ জুন ২০২৬ ইং, বিকেল ৪:০০ টায় |
ইসলামিক ফাউন্ডেশন চাকরির শূন্য পদ ও পদের বিবরণ
ইসলামিক ফাউন্ডেশন মোট ১৩টি জব ক্যাটাগরি পদে ৬৫ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ দিবে।
পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
| ক্র.নং | পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা |
|---|---|---|---|
| ১ | উপপরিচালক | দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি। | সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির চাকরিতে ০৮ (আট) বছরের অজ্ঞিতা থাকা লাগবে। |
| ২ | সিনিয়র প্রোগ্রাম অফিসার | দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি। | প্রথম শ্রেণির চাকরিতে ০৬-০৮ বছরের অভিজ্ঞতা লাগবে। |
| ৩ | মেডিকেল অফিসার | এম.বি.বি.এস (MBBS) ডিগ্রি থাকতে হবে। | মেডিকেল পেশায় ২ (দুই) বছরের অভিজ্ঞতা। |
| ৪ | সহকারী পরিচালক | প্রথম শ্রেণির স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ স্নাতকোত্তর/সমমান মাদ্রাসা ডিগ্রি। | প্রয়োজন নেই। |
| ৫ | গবেষণা কর্মকর্তা | প্রথম শ্রেণির স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ স্নাতকোত্তর/সমমান মাদ্রাসা ডিগ্রি। | প্রয়োজন নেই। |
| ৬ | স্বাস্থ্য প্রশিক্ষকীয় কাজে মেডিকেল অফিসার | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম.বি.বি.এস ডিগ্রি। | ইন্টার্নশিপ শেষে সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ২ বছরের অভিজ্ঞতা। |
| ৭ | ধর্মীয় প্রশিক্ষক | স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণির কামিল ডিগ্রি; স্নাতকোত্তর অতিরিক্ত যোগ্যতা। | স্বীকৃত দীনি প্রতিষ্ঠানে ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। |
| ৮ | সমাজ বিজ্ঞান প্রশিক্ষক (কৃষি) | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে ২য় শ্রেণির ৪ বছর মেয়াদি স্নাতক (মাস্টার্স সমমান)। | দীনি শিক্ষিত ও সংশ্লিষ্ট অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবে। |
| ৯ | সমাজ বিজ্ঞান প্রশিক্ষক (পশু পাখি পালন ও মৎস্য চাষ) | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য/পশুপালনে ২য় শ্রেণির ৪ বছর মেয়াদি স্নাতক (মাস্টার্স সমতুল্য) বা স্নাতকোত্তর ডিগ্রি। | দীনি শিক্ষিত ও সংশ্লিষ্ট অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবে। |
| ১০ | প্রোগ্রাম অফিসার | ১ম শ্রেণির স্নাতকোত্তর বা ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর/সমমান মাদ্রাসা ডিগ্রি। | লাগবেনা। |
| ১১ | হিসাব রক্ষণ কর্মকর্তা | বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা একই বিষয়ে স্নাতক ডিগ্রি। | স্নাতকোত্তরসহ ৩ বছরের বা স্নাতকসহ ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। |
| ১২ | ভাষা শিক্ষক (আরবি) | আরবিতে ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। | — |
| ১৩ | প্রোডাকশন ম্যানেজার | স্নাতক বা সমমানের মাদ্রাসা ডিগ্রি। | প্রোডাকশন ম্যানেজমেন্টে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। |
IFB চাকরির পদের নাম, বয়স ও বেতন স্কেল
| ক্র.নং | পদের নাম | পদ সংখ্যা | বয়স | বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫) |
|---|---|---|---|---|
| ১ | উপপরিচালক | ০৫ | ৪০ বছর | ৩৫৫০০–৬৭০১০/- (৬ষ্ঠ গ্রেড) |
| ২ | সিনিয়র প্রোগ্রাম অফিসার | ০২ | ৩২ বছর | ২৯০০০–৬৩৪১০/- (৭ম গ্রেড) |
| ৩ | মেডিকেল অফিসার | ২০ | ৩২ বছর | ২৩০০০–৫৫৪৭০/- (৮ম গ্রেড) |
| ৪ | সহকারী পরিচালক | ০৮ | ৩২ বছর | ২২০০০–৫৩০৬০/- (৯ম গ্রেড) |
| ৫ | গবেষণা কর্মকর্তা | ০২ | ৩২ বছর | ২২০০০–৫৩০৬০/- (৯ম গ্রেড) |
| ৬ | স্বাস্থ্য প্রশিক্ষকীয় কাজে মেডিকেল অফিসার | ০৩ | ৩২ বছর | ২২০০০–৫৩০৬০/- (৯ম গ্রেড) |
| ৭ | ধর্মীয় প্রশিক্ষক | ০১ | ৩২ বছর | ২২০০০–৫৩০৬০/- (৯ম গ্রেড) |
| ৮ | সমাজ বিজ্ঞান প্রশিক্ষক (কৃষি) | ০১ | ৩২ বছর | ২২০০০–৫৩০৬০/- (৯ম গ্রেড) |
| ৯ | সমাজ বিজ্ঞান প্রশিক্ষক (পশু পাখি পালন ও মৎস্য চাষ) | ০২ | ৩২ বছর | ২২০০০–৫৩০৬০/- (৯ম গ্রেড) |
| ১০ | প্রোগ্রাম অফিসার | ১৮ | ৩২ বছর | ২২০০০–৫৩০৬০/- (৯ম গ্রেড) |
| ১১ | হিসাব রক্ষণ কর্মকর্তা | ০১ | ৩২ বছর | ২২০০০–৫৩০৬০/- (৯ম গ্রেড) |
| ১২ | ভাষা শিক্ষক (আরবি) | ০১ | ৩২ বছর | ২২০০০–৫৩০৬০/- (৯ম গ্রেড) |
| ১৩ | প্রোডাকশন ম্যানেজার | ০১ | ৩২ বছর | ২২০০০–৫৩০৬০/- (৯ম গ্রেড) |
| মোট | ৬৫ | |||
ইসলামিক ফাউন্ডেশন চাকরির যোগ্যতা ও শর্ত
- বাংলাদেশি নাগরিক হতে হবে।
- ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখে ১৮ থেকে ৩২ বছর, তবে ”উপ পরিচালক” পদে ১৮ থেকে ৩২ বছর।
- শিক্ষাগত যোগ্যতা পদের ভিত্তিতে নির্ধারিত।
- কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন হতে পারে।
ইসলামিক ফাউন্ডেশন চাকরির বেতন ও সুযোগ সুবিধা
- জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ০৬, ০৭, ০৮ ও ০৯ গ্রেডে বেতন।
- উৎসব ভাতা ও অন্যান্য ভাতা।
- চিকিৎসা সুবিধা।
- স্থায়ী চাকরির সুযোগ। (প্রযোজ্য ক্ষেত্রে)
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
নিদিষ্ট শর্ত সাপেক্ষে ১৩টি জব ক্যাটাগরিতে ৬৫ জন নারী ও পুরুষ (শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য ইসলামিক ফাউন্ডেশন আহবান করেছে।
ইসলামিক ফাউন্ডেশন চাকরিতে আবেদন করার গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ও প্রয়োজনে অভিজ্ঞতা থাকতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ ২০২৬ এ শুধুমাত্র বাংলাদেশী ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্বে ও ৩২ (বত্রিশ) বৎসরের মধ্যে নারী ও পুরুষ (Female & Male) শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে।
ইসলামিক ফাউন্ডেশন চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই।
তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন (Salary) তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা (Experience) প্রয়োজন নেই পদের চাইতে।
যদি আপনার মধ্যে পদের অনুযায়ী অভিজ্ঞতা থাকে, তবে আমরা অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদে আবেদন করার জন্য উৎসাহিত করছি। কেননা অভিজ্ঞতা চাকরি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ ২০২৬
কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে, এই ইসলামিক ফাউন্ডেশন চাকরির আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশন চাকরির অনলাইন আবেদন নির্দিষ্ট সময় ব্যাপী চলমান থাকবে।
এই সময়ের ভিতরেই https://ifb.teletalk.com.bd প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ০২টি এসএমএস (SMS) এর মাধ্যমে পদ অনুযায়ী নিচের আবেদন ফি জমা দিতে হবে।
| পদ সংখ্যা / গ্রুপ | মূল ফি | সার্ভিস চার্জ | মোট ফি | মোট ফি (কথায়) |
|---|---|---|---|---|
| সকল পদের জন্য | ২০০/- | ২৩/- | ২২৩/- | দুইশত তেইশ টাকা |
| অনগ্রসর চাকরিপ্রার্থীদের | ৫০/- | ৬/- | ৫৬/- | ছাপান্ন টাকা |
অনলাইনে ইসলামিক ফাউন্ডেশন চাকরির আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে। কোনভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত ইসলামিক ফাউন্ডেশন চাকরির আবেদন সম্পন্ন হবে না।
ইসলামিক ফাউন্ডেশন চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে নিচের টেবিলে সার্কুলারের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য ইসলামিক ফাউন্ডেশন জব সার্কুলার 2026 এর নিচের টেবিল দেখুন।
Islamic Foundation Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য
- Nulled
- Teck
- Job
- Hacking Course
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Spiele
- Gardening
- Health
- Startseite
- Literature
- Music
- Networking
- Andere
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness