Sponsored

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Cabinet Division Job Circular 2026

0
1
3.5/5 - (13 votes)

☰ মোট পদের ক্যাটাগরি

০৭+১১

👥 মোট শূন্যপদ

৫৮+১৭ জন

আবেদনের শেষ দিন
২৮ মে ২০২৬ ইং, বিকেল ৫:০০টা ❌ সময় শেষ
পোস্টের গুরুত্বপূর্ণ অংশ

Cabinet Division Job Circular 2026

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Cabinet Division Job Circular 2026) কর্তৃপক্ষ হইতে মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইটে ২২ এপ্রিল ২০২৬ ইং প্রকাশ হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ (Cabinet Division) মোট ৫৮+১৭ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ০৭+১১টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে।

অনলাইনে https://cabinet.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম (Application Form) পূরণ করা লাগবে।

Cabinet Job Circular 2026 এ অনলাইনে আবেদন চলবে ২৯ এপ্রিল ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ও শেষ হবে ২৮ মে ২০২৬ ইং বিকেল ৫:০০ ঘটিকায়।

Cabinet Division Job Circular 2026 সর্ম্পকে বিস্তারিত জানতে নিচের সকল তথ্য মনোযোগ সহকারে দেখুন। পর্যায়ক্রমে সকল প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়েছে।


মন্ত্রিপরিষদ বিভাগ পরিচিতি

মন্ত্রিপরিষদ বিভাগ বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রশাসনিক সংস্থা। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থেকে মন্ত্রিসভার কার্যক্রম পরিচালনা, নীতি বাস্তবায়ন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন করে।

সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রম তদারকি এবং সুশাসন নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


মন্ত্রিপরিষদ বিভাগ সার্কুলারের গুরুত্বপূর্ণ সময়

📰 প্রকাশের দিন২২ এপ্রিল ২০২৬ ইং, অফিসিয়াল ওয়েবসাইটে।
🟢 আবেদন শুরুর দিন২৯ এপ্রিল ২০২৬ ইং, সকাল ১০:০০ ঘটিকা।
🔴 আবেদন শেষ দিন২৮ মে ২০২৬ ইং, বিকেল ৫:০০ ঘটিকা।

মন্ত্রিপরিষদ বিভাগ চাকরির শূন্য পদ ও পদের বিবরণ


মন্ত্রিপরিষদ বিভাগ মোট ০৭+১১ মোট ১৮টি জব ক্যাটাগরি পদে ৫৮+১৭ মোট ৭৫ জন জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ দিবে।


মন্ত্রিপরিষদ বিভাগের পদ


  1. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর — ০৫টি
  2. কম্পিউটার অপারেটর — ০৫টি
  3. ক্যাটালগার — ০১টি
  4. ক্যাশ সহকারী — ০১টি
  5. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক — ২০টি
  6. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর — ০২টি
  7. অফিস সহায়ক — ২৪টি

তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘর পদ


  1. মডেলার — ০১টি
  2. স্টোর কিপার — ০১টি
  3. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক — ০২টি
  4. গ্যালারী/অ্যাটেনডেন্ট — ০৪টি
  5. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর — ০১টি
  6. ইলেকট্রিশিয়ান — ০১টি
  7. রিসেপশনিস্ট — ০১টি
  8. প্রকাশনা সহকারী — ০১টি
  9. নিরাপত্তা প্রহরী — ০১টি
  10. অফিস সহায়ক — ০৩টি
  11. পরিচ্ছন্নতাকর্মী — ০১টি

মন্ত্রিপরিষদ বিভাগ চাকরির যোগ্যতা ও শর্ত


  • বাংলাদেশি নাগরিক হতে হবে।
  • বয়স ১৮–৩২ ও ১৮ থেকে ৪০ বছর। (বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য)
  • শিক্ষাগত যোগ্যতা পদের ভিত্তিতে নির্ধারিত।
  • কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন হতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগ চাকরির বেতন ও সুযোগ সুবিধা


  • জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন।
  • উৎসব ভাতা ও অন্যান্য ভাতা।
  • চিকিৎসা সুবিধা।
  • স্থায়ী চাকরির সুযোগ। (প্রযোজ্য ক্ষেত্রে)

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

নিদিষ্ট শর্ত সাপেক্ষে ০৭+১১টি জব ক্যাটাগরিতে ৫৮+১৭ জন নারী ও পুরুষ (শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ আহবান করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ চাকরিতে আবেদন করার ১ম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ ২০২৬ এ শুধুমাত্র বাংলাদেশী ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্বে  ও ৩২ (বত্রিশ) বৎসরের মধ্যে নারী ও পুরুষ (Female & Male)  শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে।

মন্ত্রিপরিষদ বিভাগ চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই।

তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন (Salary) তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা (Experience) প্রয়োজন নেই পদের চাইতে।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ চাকরির বেতন ১৩, ১৪, ১৬ ও ২০তম গ্রেডে প্রদান করা হবে। চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে (Salary Scale) নিয়োগ প্রাপ্তরা তাদের চাকরির বেতন পাবে।


মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ ২০২৬

কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে, এই মন্ত্রিপরিষদ বিভাগ চাকরির আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ চাকরির অনলাইন আবেদন নির্দিষ্ট সময় ব্যাপী চলমান থাকবে।

এই সময়ের ভিতরেই https://cabinet.teletalk.com.bd প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ০২টি এসএমএস (SMS) এর মাধ্যমে পদ অনুযায়ী নিচের আবেদন ফি জমা দিতে হবে।

পদ সংখ্যা / গ্রুপমূল ফিসার্ভিস চার্জমোট ফিমোট ফি (কথায়)
১–৯ নং পদ১০০/-১২/-১১২/-একশত বার টাকা
০৯.১০, ও ১১ নং পদ৫০/-০৬/-৫৬/-ছাপ্পান্ন টাকা

 

তবে উল্লেখ্য যে, অনগ্রসর চাকরিপ্রার্থীদের (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) ক্ষেত্রে সকল  চাকরির পদে আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা পরিশোধ করা লাগবে।

অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগ চাকরির আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে। কোনভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত মন্ত্রিপরিষদ বিভাগ চাকরির আবেদন সম্পন্ন হবে না।

মন্ত্রিপরিষদ বিভাগ চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে নিচের টেবিলে সার্কুলারের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ জব সার্কুলার 2026 এর নিচের টেবিল দেখুন।


Cabinet Division Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য

নিয়োগকর্তার/সংস্থার নামমন্ত্রিপরিষদ বিভাগ।
নিয়োগকর্তার/সংস্থার ধরনসরকারি।
চাকরির ধরন কি?সরকারি চাকরি।
চাকরির সময়স্থায়ী সরকারি চাকরি। (Permanent Govt Job)
জব ক্যাটাগরি০৭+১১ মোট ১৮টি।
মোট লোক সংখ্যা৫৮+১৭ মোট ৭৫ জন।
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণী পাশ, এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক বা সমমান পাস লাগবে চাকরির পদ অনুযায়ী।
লিঙ্গনারী ও পুরুষ।
অভিজ্ঞতার কতটুকু লাগবে?নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।
বয়স সীমা কতটুকু০১ এপ্রিল ২০২৬ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর লাগবে, তবে ১ ও ৫ নং পদের জন্য সর্বোচ্চ ৪০ বছর।
বেতন স্কেল৮,২৫০/- থেকে ২৬,৫৯০/- টাকা।
অতিরিক্ত সুবিধাসরকারি ভাতা, উৎসব বোনাস, পেনশন সুবিধা।
আবেদন করার পদ্ধতিঅনলাইনে।
আবেদন করার লিংকhttps://cabinet.teletalk.com.bd।
আবেদন ফি কত লাগবে?৫৬ ও ১১২/- টাকা, পদ অনুযায়ী।
ফি জমা দেওয়ার পদ্ধতিটেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ‍SMS এর মাধ্যমে।
প্রকাশের তারিখ২২ এপ্রিল ২০২৬ ইং।
আবেদন শুরুর দিন২৯ এপ্রিল ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা।
আবেদনের শেষ দিন২৮ মে ২০২৬ ইং বিকেল ০৫:০০ ঘটিকা।
প্রবেশপত্র (Admit Card)SMS এর মাধ্যমে জানানো হবে।
পরীক্ষার ধরনলিখিত, মৌখিক ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)
কর্তৃপক্ষের ওয়েবসাইটhttps://cabinet.gov.bd/
আবেদন করার আগে করণীয়বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।
গুরুত্বপূর্ণ নির্দেশনাভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল ইমেজ/PDF

মন্ত্রিপরিষদ বিভাগ চাকরির বিজ্ঞপ্তির সকল গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অফিশিয়াল চাকরি সার্কুলার ইমেজ অবশ্যই পড়তে হবে।

আপনি খুব সহজেই মন্ত্রিপরিষদ বিভাগ চাকরির বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, অভিজ্ঞতা, আবেদন করার নিয়মসহ, সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় নিচের সংযুক্ত করা অফিশিয়াল সার্কুলার ইমেজ থেকে জানতে পারবেন।

আমরা মন্ত্রিপরিষদ বিভাগ চাকরিপ্রার্থীদের সুবিধার্থে নিচে অফিসিয়াল জব সার্কুলার ইমেজ সংযুক্ত করে দিয়েছি, যাতে করে একজন চাকরিপ্রার্থী এখান থেকে তার চাকরির সম্পর্কিত সকল প্রয়োজনীয় তথ্য জেনে আবেদন করতে পারে।


নতুন চাকরির সার্কুলার বিষয়ে আরো জানতে পারেন।



Search
Categories
Read More
Hacking Course
টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে - Banglatech24.com
বাংলাটেক ব্লগে টাকা ইনকাম বিষয়ক পোস্ট নিয়ে সবচেয়ে বেশি অনুরোধ পাওয়া যায়। এমন একটি বিষয় হলো...
By Nettumi 2026-09-25 10:01:58 0 1
Nulled
Tutor LMS Pro v4.0.1 - Most Powerful WordPress LMS Plugin
Tutor LMS Pro v4.0.1 – Most Powerful WordPress LMS Plugin Free Download. Complete LMS...
By Nettumi 2026-09-17 17:46:10 0 31
Nulled
OpenCity - Political and Government HTML Template
OpenCity – Political and Government HTML Template Free Download. OpenCity is a HTML...
By Nettumi 2026-09-17 18:25:56 0 25
Hacking Course
ফুটবল খেলায় ভিএআর অপছন্দের কারণ জানুন - Banglatech24.com
স্পোর্টস হিসেবে ফুটবল এর অর্থ অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে ভিএআর এর কারণে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট...
By Nettumi 2026-09-25 09:58:01 0 0
Tech
ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন যা সবার জানা দরকার - Banglatech24.com
ফেসবুক অ্যাপে বিশাল পরিবর্তন আসলো, বদলে যাবে আমাদের চিরচেনা নিউজ ফিড। অনেকটা দুই ভাগে ভাগ হয়ে...
By Nettumi 2026-09-25 10:05:20 0 1
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com