Patrocinado

বিকাশে পিন কোড ছাড়াই পেমেন্ট করার উপায় – সহজ ও সুরক্ষিত লেনদেন

0
4

বাংলাদেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (MFS) ব্যবহারে সবচেয়ে জনপ্রিয় নাম হলো বিকাশ। প্রতিদিন লাখ লাখ ব্যবহারকারী বিকাশের মাধ্যমে লেনদেন করে থাকেন। প্রযুক্তির আধুনিকায়নের অংশ হিসেবে সম্প্রতি বিকাশ এনেছে এমন একটি সুবিধা, যার মাধ্যমে আপনি চাইলে বিকাশ পিন কোড ছাড়াই পেমেন্ট বা নির্দিষ্ট কিছু লেনদেন করতে পারবেন।

এটি সম্ভব হয়েছে Face ID বা ফিঙ্গারপ্রিন্ট কিংবা Touch ID-এর মাধ্যমে। অর্থাৎ, আপনার মোবাইল ফোনে থাকা বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থাকে ব্যবহার করেই আপনি এখন বিকাশে লেনদেন করতে পারবেন — কোনো পিন টাইপ না করেই। শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট, টাচ আইডি অথবা ফেস আইডি দ্বারা। এতে আপনার বিকাশ পিনের গোপনীয়তা আরও বাড়বে, কেননা ছোটখাট পেমেন্টের সময় আপনাকে আর পাবলিক প্লেসে বসে পিন কোড টাইপ করতে হবেনা।

আগেই জানিয়ে রাখছি, ফেইস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে আপনি বর্তমানে শুধু ১০০০ টাকা পরিমাণের পেমেন্ট ও মোবাইল রিচার্জ করতে পারবেন। ১০০০ টাকার বেশি পরিমাণের পেমেন্ট কিংবা মোবাইল রিচার্জ করতে গেলে বিকাশ পিন দরকার হবে। তাছাড়া সেন্ড মানি ও অন্যান্য বিকাশ সেবা নিতেও পিন দরকার হবে।

বিকাশ পিন কোড ছাড়াই পেমেন্ট করার প্রযুক্তি কী?

বিকাশ অ্যাপে এখন বায়োমেট্রিক অথেন্টিকেশন সাপোর্ট করে। এতে আপনি মোবাইলের ফেস আইডি বা টাচ আইডির সাহায্যে অ্যাপে লগইন ও নির্দিষ্ট কিছু লেনদেন করতে পারবেন। পিন না দিয়ে শুধুমাত্র মুখ-অবয়ব বা আঙুলের ছাপ ব্যবহার করেই নিরাপদ অথেন্টিকেশন সম্ভব হবে। এই বায়োমেট্রিক তথ্য সরাসরি বিকাশ সংরক্ষণ করে না। বরং এটি আপনার মোবাইল ফোনের মধ্যে থাকা এনক্রিপটেড সিস্টেমে থেকেই ব্যবহৃত হয়।

বিকাশে ফেস/টাচ আইডি চালু করলে কী কী সুবিধা পাবেন?

দ্রুত লেনদেনঃ প্রতি বার পিন টাইপ করার পরিবর্তে এক টাচ বা এক নজরেই আপনি লেনদেন সম্পন্ন করতে পারবেন।

ভুল পিনের ঝামেলা নেইঃ ভুল পিন দিয়ে একাধিকবার চেষ্টা করার ফলে অ্যাকাউন্ট ব্লক হওয়ার ঝুঁকি থাকবে না।

উন্নত নিরাপত্তাঃ বায়োমেট্রিক অথেন্টিকেশন অত্যন্ত নিরাপদ এবং পিনের চেয়েও বেশি ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে।

আধুনিক ইউজার এক্সপেরিয়েন্সঃ এই ফিচার ব্যবহার করলে আপনি একটি স্মার্ট, ঝামেলাবিহীন এবং ভবিষ্যতমুখী ডিজিটাল অভিজ্ঞতা পাবেন।

কীভাবে ফিচারটি চালু করবেন?

এই সুবিধাটি ব্যবহারের জন্য নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:

ধাপ ১: বিকাশ অ্যাপ ওপেন করুন, অ্যাপে প্রবেশ করে বিকাশ পিন এর পাশে থাকা বায়োমেট্রিক ফিংগারপ্রিন্ট আইকনে ট্যাপ করুন।

bkash biometric authentication activation

ধাপ ২: টাচ আইডি বা ফেস আইডি কীভাবে ব্যবহার করবেন তা সিলেক্ট করুন।

ধাপ ৩: শর্তগুলো দেখে নিশ্চিত করুন।

bkash biometric authentication activation screen 2

ধাপ ৪: বিকাশ পিন দিয়ে এই সেটিংস কনফার্ম করুন।

একবার ফিচারটি চালু হলে, এরপর থেকে আপনি ফেস আইডি বা টাচ আইডি দিয়ে লগইন ও পেমেন্ট করতে পারবেন। লগইন ও পেমেন্ট স্ক্রিনে আপনি পিন কোড লেখার বক্সের পাশেই ফেস আইডি/ফিংরাপ্রিন্ট আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে ফেস আইডি অথবা ফিঙ্গারপ্রিন্ট ফিচার ব্যবহার করতে পারবেন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

এই ফিচারটি ব্যবহার করার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

  • আপনার মোবাইল ফোনে ফেস আইডি বা টাচ আইডি আগে থেকেই সেটআপ করা থাকতে হবে।
  • বিকাশ অ্যাপের সর্বশেষ ভার্সন ইনস্টল করে নিন।
  • ফোন বা অ্যাপ রিসেট করলে নতুন করে অথেন্টিকেশন করতে হতে পারে।
  • যদি আপনার ফোন অন্য কেউ ব্যবহার করে থাকে, তাহলে বায়োমেট্রিক ফিচার ব্যবহার করার আগে ভালোভাবে চিন্তা করুন।

নিরাপত্তা নিয়ে কিছু কথা

অনেকেই প্রশ্ন করেন—পিন ছাড়াই লেনদেন কি নিরাপদ?
উত্তর হচ্ছে এটি নিরাপদ বলে বিবেচনা করা যায়, কারণ:

  • বায়োমেট্রিক ডেটা শুধু আপনার ফোনেই থাকে, বিকাশের কাছে সংরক্ষিত থাকে না।
  • বিকাশ অ্যাপ আপনার মোবাইলের বায়োমেট্রিক অথেন্টিকেশন API-এর মাধ্যমে কাজ করে।
  • প্রতিবার ফোন রিসেট বা অ্যাপ বড় ধরনের আপডেট হলে নতুন অথেন্টিকেশন প্রক্রিয়া প্রয়োজন হয়, যা নিরাপত্তা বাড়ায়।
  • আপনি চাইলে যেকোনো সময় বিকাশ অ্যাপের ‘মাই প্রোফাইল’ সেকশন থেকে ফিচারটি বন্ধ করে দিতে পারবেন।

👉 বিকাশ পিন লক হলে করণীয়

bkash biometric authentication

কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

  • ফোনটি সব সময় স্ক্রিন লক সহকারে ব্যবহার করুন।
  • অন্য কারও ফেস বা ফিঙ্গারপ্রিন্ট যেন সেভ না থাকে, তা নিশ্চিত করুন।
  • বিকাশ অ্যাপ আপডেট রাখা অত্যন্ত জরুরি।
  • কোনো সমস্যা হলে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

বিকাশের উক্ত নতুন ফিচারটি শুধুই একটি সুবিধা নয়, বরং এটি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করেছে। আপনি যদি একজন নিয়মিত বিকাশ ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে পিন ছাড়াই ফেস/টাচ আইডি দিয়ে লেনদেন ফিচারটি একবার ব্যবহার করে দেখুন। আপনার অভিজ্ঞতা আরও স্মার্ট ও আনন্দদায়ক হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0553612/bkash-payment-without-pin/

Join 8,426 other subscribers
Pesquisar
Categorias
Leia mais
Nulled
Shopperzz v1.9 Nulled - PWA eCommerce CMS with POS & WhatsApp Ordering | Inventory Management Script
Shopperzz v1.9 Nulled – PWA eCommerce CMS with POS & WhatsApp Ordering | Inventory...
Por Nettumi 2026-09-17 18:26:09 0 16
Nulled
Mars v5.02 - Room Management System PHP Script
Mars v5.02 – Room Management System PHP Script Free Download. We surveyed and Interviewed...
Por Nettumi 2026-09-18 03:32:09 0 21
Nulled
কপিরাইটিং শেখার উপায়: Beginner থেকে Professional হওয়ার পথ | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
Por Nettumi 2026-09-21 05:17:56 0 26
Tech
ভিভো এক্স৮০ ফোন এলো 120Hz স্ক্রিন ও ৫জি নিয়ে - Banglatech24.com
দেশের প্রিমিয়াম স্মার্টফোন মার্কেট দখলের লক্ষ্যে ভিভো এক্স৮০ ফোনটি নিয়ে এসেছে ভিভো। কিছুদিন আগে...
Por Nettumi 2026-09-25 10:10:25 0 11
Nulled
Unlimited BG - AI দিয়ে ঝটপট Picture Background রিমুভ করুন! সাথে Batch Editing এবং No Size Limit! | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
Por Nettumi 2026-09-21 05:34:45 0 7
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com