Patrocinado

স্টারলিংক দিচ্ছে বিনামূল্যে হার্ডওয়্যার (তবে সবার জন্য নয়!) - Banglatech24.com

0
1

স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক আবারও আলোচনায় এসেছে তাদের নতুন সাবস্ক্রিপশন অফার নিয়ে। সম্প্রতি তারা এমন একটি প্ল্যান চালু করেছে যেখানে গ্রাহকরা বিনামূল্যে পাচ্ছেন স্টারলিংকের মূল হার্ডওয়্যার কিট। এই হার্ডওয়্যার সাধারণত ৩৪৯ ডলার মূল্যের, যা আগে প্রথমবার গ্রাহক হতে গেলে এককালীন কিনতে হতো। বাংলাদেশে স্টারলিংক তাদের এই হার্ডওয়্যার কিট বর্তমানে ৪৭ হাজার টাকায় বিক্রি করছে। এর মধ্যে থাকছে ইন্টারনেট রিসিভার ডিস এবং আরও কিছু ডিভাইস। তবে এখানে রয়েছে বেশ কিছু শর্ত। তার উপর সব দেশের গ্রাহকদের জন্য এই অফার প্রযোজ্য নয়।

স্টারলিংকের এই অফার বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে পাওয়া যাচ্ছে। তবে নির্দিষ্ট কিছু এলাকায় অতিরিক্ত “ডিমান্ড সারচার্জ” নামক এককালীন ফি আরোপ করা হতে পারে, যার পরিমাণ হতে পারে প্রায় ১০০ ডলার পর্যন্ত। ক্রোয়েশিয়ায় এই অফার কেবলমাত্র স্টারলিংক মিনি সংস্করণের জন্য প্রযোজ্য, যা তুলনামূলকভাবে ছোট এবং কম গতির সংযোগ দেয়। আর হ্যাঁ, এই অফারটি পেতে গ্রাহককে ১২ মাসের আবাসিক ইন্টারনেট প্ল্যানে যুক্ত থাকতে হবে। 

এই সুবিধাটি নেওয়ার সময় কিছু শর্ত অবশ্যই মাথায় রাখতে হবে। যদি গ্রাহক সাবস্ক্রিপশন শুরুর ৩০ দিনের মধ্যে সেবা বাতিল করেন বা অবস্থান পরিবর্তন করেন, তাহলে তাকে সেই ফ্রি দেওয়া হার্ডওয়্যারের জন্য আংশিক (যতদিন ব্যবহার করেছেন সে অনুযায়ী) মূল্য দিতে হতে পারে। তাই এটি নিছক একটি “ফ্রি অফার” না হয়ে বরং একটি চুক্তিভিত্তিক সুবিধা, যেখানে কোম্পানি এবং গ্রাহক দুই পক্ষই কিছু প্রতিশ্রুতি রক্ষা করবে।

তবে অফারটির মূল আকর্ষণ অন্য জায়গায়। স্টারলিংক মূলত তাদের পরিষেবাগুলোকে এমন এলাকাগুলোতে পৌঁছে দিতে চায়, যেখানে প্রচলিত ফাইবার অপটিক সংযোগ পৌঁছাতে পারেনি—বিশেষ করে গ্রামীণ বা দুর্গম অঞ্চল। এক্ষেত্রে বিনামূল্যে হার্ডওয়্যার দেওয়ার সিদ্ধান্ত সত্যিকার অর্থেই উপকারী হতে পারে। কারণ, উন্নয়নশীল দেশের অনেক ব্যবহারকারীর কাছেই এককালীন ৩৫০ ডলার খরচ করে ডিভাইস কেনা কঠিন। আবারো জানিয়ে রাখছি, পুরো এক বছরের জন্য স্টারলিংকের ইন্টারনেট প্যাকেজ কেনার প্রতিশ্রুতি দিতে হবে এই ফ্রি হার্ডওয়্যার অফার নিতে চাইলে।

বিশ্লেষকদের মতে, এই অফারটি স্টারলিংকের বাজার কৌশলের অংশ। বিশ্বজুড়ে এখন স্যাটেলাইট ইন্টারনেট খাতে প্রতিযোগিতা বাড়ছে। Amazon-এর Kuiper প্রজেক্ট এবং OneWeb-এর মতো কোম্পানিগুলোও এ খাতে নিজেদের অবস্থান তৈরি করছে। তাই নতুন গ্রাহক আকর্ষণে হার্ডওয়্যার বিনামূল্যে দেওয়া একটি সময়োপযোগী পদক্ষেপ। এটি দীর্ঘমেয়াদে গ্রাহককে চুক্তিতে আবদ্ধ রেখে মার্কেট শেয়ার বাড়াতে সহায়তা করতে পারে।

starlink

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

বাংলাদেশে কি স্টারলিংক ফ্রি কিট অফার পাওয়া যাবে?

বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হতে পারে। বাংলাদেশে স্টারলিংক সেবা ইতোমধ্যেই চালু আছে। যদিও এই মুহুর্তে বাংলাদেশের জন্য স্টারলিংক ফ্রি হার্ডওয়্যার কিট অফারটি চালু নেই। তাই বর্তমানে ৪৭ হাজার টাকায় এই হার্ডওয়্যার কিনতে হচ্ছে দেশের গ্রাহকদের। সেই সাথে স্টারলিংক মাসিক প্যাকেজ ফি তো থাকছেই। তবে ফ্রি অফারটি চালু হতে কতক্ষণ! দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনো নির্ভরযোগ্য ব্রডব্যান্ড সংযোগ নেই। মোবাইল ইন্টারনেট রয়েছে বটে, তবে গতি এবং নির্ভরযোগ্যতার ব্যাপারে কথা থেকেই যায়। স্টারলিংক যদি বাংলাদেশে এই অফারটি আনুষ্ঠানিকভাবে চালু করে তাহলে তা হতে পারে অনেক গ্রামাঞ্চলের মানুষের জন্য যুগান্তকারী পরিবর্তন।

তবে সব সুবিধার মধ্যেও কিছু প্রশ্ন থেকেই যায়। যেমন—স্টারলিংকের মাসিক খরচ তুলনামূলকভাবে বেশি। বর্তমানে বাংলাদেশে বাসাবাড়িতে ব্যবহারের জন্য স্টারলিংকের মাসিক সাবস্ক্রিপশন ফি ৪২০০ থেকে ৬০০০ টাকা। বাংলাদেশ বা অন্য উন্নয়নশীল দেশগুলোতে এটি যথেষ্ট চ্যালেঞ্জিং হতে পারে। আবার স্যাটেলাইট সংযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কতটা কার্যকর থাকবে, সেটিও এক প্রশ্ন।

👉 স্পেসএক্স সম্পর্কে যেসব তথ্য আপনার জানা উচিত

👉 স্যাটেলাইটের মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক দিবে স্টারলিংক

অবশ্য প্রযুক্তির অগ্রগতির এই সময়ে স্টারলিংকের এই ধরণের অফার বিশ্বের বহু মানুষের কাছে নতুন দরজা খুলে দিতে পারে। বিশেষ করে শিক্ষার্থী, ক্ষুদ্র উদ্যোক্তা, বা দূরবর্তী অঞ্চলের চিকিৎসাকেন্দ্রগুলোর জন্য নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ মানে জীবনের মানোন্নয়ন। বিনামূল্যে হার্ডওয়্যার সরবরাহের মাধ্যমে সেই প্রবেশদ্বার আরও উন্মুক্ত করে দিচ্ছে স্টারলিংক।

শেষ পর্যন্ত, এটি কেবলমাত্র একটি অফার নয়। এটি একটি বড় প্রতিশ্রুতি—বিশ্বের যেকোনো কোণায় ইন্টারনেট সংযোগকে সবার নাগালে আনার প্রতিশ্রুতি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0553606/starlink-free-hardware-kit-offer/

Join 8,426 other subscribers
Pesquisar
Categorias
Leia mais
Nulled
Pixer v4.4.0 - React Laravel Multivendor Digital Marketplace PHP Script
Pixer v4.4.0 – React Laravel Multivendor Digital Marketplace PHP Script Free Download....
Por Nettumi 2026-09-18 03:26:47 0 15
Hacking Course
গুগল ফটোসের যে ৯টি ফিচার আপনার ব্যবহার করা উচিত - Banglatech24.com
গুগল ফটোস নিঃসন্দেহে গুগলের বেশ উপকারী একটি সেবা। গুগল ফটোস আপনার জীবনকে সহজ করতে সুবিধাজনক সব...
Por Nettumi 2026-09-25 09:42:05 0 1
Hacking Course
Speedtest – আপনার Internet Provider সত্যিই যত Speed দিচ্ছে তা Check করুন
Speedtest – আপনার Internet Provider সত্যিই যত Speed দিচ্ছে তা Check করুন আসসালামু...
Por Nettumi 2026-09-25 16:17:52 0 0
Nulled
Quader: Actions if anyone illegally interferes in UP polls
Por Nettumi 2026-09-23 17:28:52 0 8
Nulled
ইউটিউবিং গাইড পিডিএফ, রাফিউল আহসান Youtubing Guide pdf, Rafiul Ahsan | Techtunes | টেকটিউনস
আসুন জানি ডাইনোসরের শুরু থেকে শেষ পর্যন্ত জানা ও অজানা কিছু তথ্য MITHU
Por Nettumi 2026-09-25 03:20:39 0 10
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com