Sponsorluk

আইফোনের ব্যাটারি কখন পরিবর্তন করা উচিত? জানুন - Banglatech24.com

0
3

অন্য সব রিচার্জেবল ব্যাটারির ডিভাইসের মত আইফোনের ব্যাটারির জীবনকালও সীমিত। সময়ের সাথে আইফোনের ব্যাটারিও ডিগ্রেড হয়ে যায়, যার ফলে ব্যাটারি ব্যাকআপ এবং পারফরম্যান্স, উভয়ই কমে আসে। এই পোস্টে আইফোন এর ব্যাটারি রিপ্লেসমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আইফোন এর ব্যাটারি হেলথ কি?

ব্যাটারি রিপ্লেসমেন্ট সম্পর্কে জানার আগে চলুন বোঝার চেষ্টা করি আইফোন এর ব্যাটারি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমুহ।

ব্যাটারি লাইফস্প্যান

সকল লিথিয়াম-আয়ন ব্যাটারির মত আইফোন এর ব্যাটারির জীবনকালও সীমিত। অ্যাপল তাদের আইফোনের ব্যাটারিকে এমনভাবে ডিজাইন করেছে যাতে ৫০০ কমপ্লিট চার্জ সাইকেল এর পরেও অরিজিনাল ক্যাপাসিটির ৮০% সংরক্ষিত থাকে। সম্প্রতি মুক্তি পাওয়া ডিভাইসগুলোর ক্ষেত্রে ১০০০ কমপ্লিট চার্জ সাইকেল এর পরে ৮০% ক্যাপাসিটি সংরক্ষিত থাকবে বলে দাবি অ্যাপলের। উল্লেখিত সকল তথ্যের আসল কথা হলো কোনো ফোনকে যত বেশি চার্জ করা হবে তত এর জীবনকাল কমে আসবে।

ব্যাটারি হেলথ কিভাবে দেখবেন

আইওএস-এ ব্যাটারি হেলথ চেক করার জন্য যথেষ্ট তথ্য প্রদান করে অ্যাপল যা থেকে আইফোন এর ব্যাটারির অবস্থা সম্পর্কে ভালোই ধারণা পাওয়া যায়। Settings > Battery > Battery Health এ প্রবেশ করে আইফোন এর ব্যাটারি হেলথ চেক করা যাবে। ব্যাটারি হেলথ পেজে কিছু তথ্য দেখতে পাবেন, সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক:

  • Maximum Capacity: এর মানে হলো নতুন ব্যাটারির তুলনায় উক্ত ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কতটুকু বাকি রয়েছে
  • Peak Performance Capability: এর মানে হলো এই ব্যাটারি এখনো সর্বোচ্চ পারফরম্যান্স প্রদান করতে পারবে কিনা। আইফোনের ব্যাটারি অতিরিক্ত ডিগ্রেড হয়ে গেলে সেক্ষেত্রে সেই বিষয়ে মেসেজ দেখতে পাবেন

যেসব ক্ষেত্রে ব্যাটারি পরিবর্তন করা জরুরি 

এবার জানি চলুন কোন কোন ক্ষেত্রে আইফোন এর ব্যাটারি পরিবর্তন এর কথা ভেবে দেখা উচিত।

ব্যাটারি লাইফ মাত্রাতিরিক্তভাবে কমে যাওয়া

আইফোন ব্যাটারি পরিবর্তনের সময় হয়েছে তা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো ব্যাটারি লাইফ কমে আসা। আপনার আইফোন যদি সারাদিন ব্যবহার করার মত যথেষ্ট ব্যাটারি ব্যাকাপও প্রদান না করে, সেক্ষেত্রে ব্যাটারি রিপ্লেসমেন্ট এর প্রয়োজন পড়তে পারে।

অনাকাঙ্ক্ষিত শাটডাউন

আপনার আইফোন যদি হঠাৎ হঠাৎ কোনো কারণ ছাড়া বা ব্যাটারি লো হওয়া ছাড়াই বন্ধ হতে দেখেন, তবে বুঝে নিবেন ফোনের ব্যাটারির অবস্থা ভালো নয়। এই সমস্যা হয়ে থাকে প্রসেসর এর সর্বোচ্চ পারফরম্যান্স প্রদানের জন্য প্রয়োজনীয় পাওয়ার সরবরাহে ব্যাটারি ব্যর্থ হলে।

পারফরম্যান্স ইস্যু

অনাকাঙ্ক্ষিত শাটডাউন রোধ করতে মাঝেমধ্যে পুরোনো আইফোন এর পারফরম্যান্স কিছুটা কমিয়ে দিতেও দেখা গেছে অ্যাপলকে। যদি আপনার ফোন স্লো বা আনরেস্পন্সিভ মনে হয় এবং অন্য সকল কারণ ভুল প্রমাণিত হয়, সেক্ষেত্রে ব্যাটারি রিপ্লেসমেন্ট এর কথা ভেবে দেখতে পারেন।

ব্যাটারি হেলথ ওয়ার্নিং

আইফোন ব্যাটারি হেলথ সেটিংস এর মাধ্যমে কিভাবে ব্যাটারি হেলথ সম্পর্কে ধারণা পাওয়া যায় সে সম্পর্কে তো ইতিমধ্যে জানতে পেরেছেন। ব্যাটারি হেলথ সেকশনে যদি দেখতে পান আপনার ব্যাটারি উল্লেখযোগ্য হারে ডিগ্রেড হয়েছে বলা আছে, তাহলে আইফোন এর ব্যাটারি রিপ্লেস করার প্রয়োজন পড়তে পারে। এই মেসেজ এর মানে হলো ব্যাটারির কার্যক্ষমতা অতিরিক্ত হ্রাস পেয়েছে।

কখন আইফোন এর ব্যাটারি রিপ্লেস করা উচিত

যেসব ক্ষেত্রে তৎক্ষনাৎ আইফোন এর ব্যাটারি রিপ্লেস করা উচিত সেসব অবস্থা সম্পর্কে একনজরে জেনে নেওয়া যাক।

ডিভাইস এর বয়স বেশি হলে

আপনার আইফোন এর বয়স যদি বেশি হয়ে থাকে এবং ব্যাটারি ডিগ্রেডেশন অবস্থা বেশি শোচনীয় হলে, সেক্ষেত্রে ব্যাটারি রিপ্লেসমেন্ট এর প্রয়োজন পড়তে পারে। পুরোনো ফোনগুলো সাধারণত অতিরিক্ত ব্যাটারির টানাপোড়েনে পড়ে থাকে। সাধারণত ব্যাটারি হেলথ ৮০% এর কম হয়ে গেলে আইফোনের ব্যাটারি রিপ্লেস বা পরিবর্তন করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

প্রতিনিয়ত চার্জ করতে হলে

আপনার আইফোন যদি দিনের মধ্যে একাধিকবার চার্জ এর প্রয়োজন পড়ে, তাহলে বুঝে নিন আপনার আইফোন এর চার্জ ধরে রাখতে ব্যার্থ হচ্ছে। প্রতিনিয়ত চার্জ করার ফলে ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়।

ব্যাটারি ফুলে যাওয়া

খুব কম ক্ষেত্রে ভেতরের কেমিক্যাল রিয়েকশন এর জন্য আইফোন এর ব্যাটারি ফুলে যেতে পারে। আপনার আইফোন এর ব্যাটারি যদি ফুলে যেতে দেখেন, তবে এটি তৎক্ষনাৎ ব্যবহার বন্ধ করে প্রফেশনাল সাহায্যের দ্বারস্থ হওয়া উচিত। ফুলে যাওয়া ব্যাটারি যেকোনো ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

👉 আইফোন ব্যাটারি ৮০% চার্জ হয়ে থেমে থাকে? সমাধান এখানে জানুন

iPhone

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

কিভাবে আইফোন এর ব্যাটারি পরিবর্তন করবেন

এবার জানি চলুন আইফোন এর ব্যাটারি পরিবর্তন করতে চাইলে সেক্ষেত্রে কি কি অপশন রয়েছে।

অ্যাপল সার্ভিস সেন্টার

আইফোন এর ব্যাটারি রিপ্লেস করার সবচেয়ে ভরসাযোগ্য উপায় হলো অ্যাপল স্টোর বা অথোরাইজড সার্ভিস প্রোভাইডার। অ্যাপল আসল পার্টস ব্যবহার করে এবং রিপ্লেসমেন্ট এর ক্ষেত্রে ওয়ারেন্টিও প্রদান করে থাকে। অ্যাপল সাপোর্ট অ্যাপ এর মাধ্যমে ব্যাটারি রিপ্লেসমেন্ট সার্ভিস প্রদান করে থাকে। তবে বাংলাদেশে অফিসিয়ালি অ্যাপলের রিপেয়ার সার্ভিস নেই।

থার্ড-পার্টি রিপেয়ার শপ

আমাদের দেশের অধিকাংশ মানুষ আইফোন ব্যাটারি রিপ্লেসমেন্ট এর ক্ষেত্রে থার্ট-পার্টি রিপেয়ার শপ এর উপর নির্ভর করে থাকে। অ্যাপল এর কাছ থেকে ব্যাটারি রিপ্লেস করিয়ে নেওয়ার চেয়ে এই উপায়ে উল্লেখযোগ্য হারে খরচ কম পড়ে থাকে। তবে খরচের দিকে না তাকিয়ে বরং বিশ্বাসযোগ্য কোনো উৎস থেকে আইফোন এর ব্যাটারি পরিবর্তন করা উচিত।

ব্যাটারি হেলথ মেইনটেইন করার উপায়

আইফোন এর ব্যাটারি পরিবর্তন করেও কোনো বিশেষ লাভ হবেনা যদি আপনি আপনার ফোনের যথেষ্ট যত্ন না করেন।

চার্জিং হ্যাবিট অপটিমাইজ করা

আইফোন এর ব্যাটারি লাইফ বাড়াতে চাইলে ফোন চার্জ করার আগে ফোনের ব্যাটারি সম্পূর্ণ শেষ করা এড়িয়ে চলুন। সবসময় ফোনের চার্জ ২০% থেকে ৮০% এর মধ্যে রাখার চেষ্টা করুন। অর্থাৎ ২০% এর কাছে আসলে চার্জ করুন এবং ৮০% এর অধিক চার্জ হলে চার্জ থেকে খুলে ফেলুন। এ ছাড়া অতিরিক্ত ঠান্ডা বা গরম তাপমাত্রা থেকে ফোনকে দূরে রাখাও উত্তম।

অপটিমাইজড ব্যাটারি চার্জিং ব্যবহার

Optimized Battery Charging নামে একটি আইওএস ফিচার রয়েছে যা আপনার ডেইলি চার্জিং রুটিন অনুসরণ করে ব্যাটারিকে অপটিমাইজ করে থাকে। এই ফিচারটি ফোন ব্যবহারের সময় হওয়ার আগ পর্যন্ত ৮০% পর্যন্ত ফোনকে চার্জ করে থাকে। Settings > Battery > Battery Health > Optimized Battery Charging এ প্রবেশ করে সেটিংসটি চালু করতে পারবেন।

👉 আইফোন ব্যাটারি হেলথ ভালো রাখার উপায়

ব্যাকগ্রাউন্ড এক্টিভিটি কমানো

ব্যাকগ্রাউন্ডে চলা বিভিন্ন অ্যাপ ও এক্টিভিটি, এবং এগুলো থেকে আসা নোটিফিকেশন ব্যাটারিতে চাপ ফেলে। এর ফলে বেশ দ্রুত চার্জ হয়ে যায়। তাই ব্যাকগ্রাউন্ড অ্যাপ ও নোটিফিকেশন কমিয়ে রাখার চেষ্টা করুন।

এছাড়া স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখা, সম্ভব হলে মোবাইল ডাটার পরিবর্তে ওয়াইফাই ব্যবহার, ইত্যাদি পদ্ধতি অনুসরণ করে আইফোন এর ব্যাটারি লাইফ উল্লেখযোগ্য হারে বাড়ানো যেতে পারে। ব্যাটারি ব্যাকআপ বেশি হলে চার্জ কম দিতে হবে। এভাবে ব্যাটারি হেলথ দীর্ঘায়িত করতে পারবেন।

আপনার আইফোন এর পারফরম্যান্স বজায় রাখতে ও দীর্ঘ সময় ধরে ডিভাইসকে ব্যবহার‍যোগ্য রাখতে ব্যাটারি পরিবর্তন এর প্রয়োজন পড়তে পারে। কখন ও কিভাবে আপনার আইফোন এর ব্যাটারি পরিবর্তন করার প্রয়োজন সে সম্পর্কে জানা একজন ব্যবহারকারীর জন্য অত্যাবশ্যক।

ব্যাটারি হেলথ নিয়মিত মনিটর করা ও ভালো চার্জিং হ্যাবিট অনুসরণ করে ব্যাটারি লাইফ বাড়াতে পারেন। ব্যাটারি পরিবর্তন অবশ্যই বেশ সহজ একটি বিষয়, তবে ব্যাটারি লাইফকে ধরে রাখা মূল লক্ষ্য হওয়া উচিত।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0753343/when-to-change-iphone-battery/

Join 8,426 other subscribers
Site içinde arama yapın
Kategoriler
Read More
Nulled
২০২৬ সালে ফ্রি AI Tools দিয়ে আয় করার ৭টি কার্যকর উপায় | Techtunes | টেকটিউনস
ফ্লিকার ভিডিও ব্রাউজার – ফটো আপলোডিং এবং পাবলিশিং পোর্টাল দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-21 05:28:30 0 14
Nulled
খুব সহজেই যেকোন মানুষের ডাটা খুঁজে বের করুন | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:31:07 0 18
Hacking Course
চাঁদে ৪জি ইন্টারনেট সেবা চালু করবে নকিয়া! - Banglatech24.com
চাঁদকে মানুষের বসবাসের যোগ্য করে তুলতে পরিকল্পনা চলছে বহুদিন ধরেই। সেই পরিকল্পনায় ইন্টারনেট সেবা...
By Nettumi 2026-09-25 09:51:30 0 1
Job
৫৪৮ পদে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Army Civil Job Circular 2026
4.3/5 - (351 votes)☰ মোট পদের ক্যাটাগরি১০৩টি👥 মোট শূন্যপদ৫৪৮ জন আবেদনের শেষ দিন ২৩ জুলাই ২০২৬...
By Nettumi 2026-09-24 18:42:42 0 2
Job
৫৮৭ পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BPDB Job Circular 2026
4.2/5 - (161 votes)☰ মোট পদের ক্যাটাগরি০১👥 মোট শূন্যপদ৫৮৭ জন🎓 যোগ্যতাএইচএসসি বা সমমান🎂...
By Nettumi 2026-09-24 18:40:56 0 3
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com