Commandité

ইয়ারফোনের মধ্যে ক্যামেরা দিচ্ছে অ্যাপল? (ইনফ্রারেড ভিত্তিক) - Banglatech24.com

0
13

অ্যাপলের ব্লুটুথ ইয়ারফোন এয়ারপডস এর জনপ্রিয়তার কথা কে না জানে! হালকা-পাতলা গঠন এবং ভাল শব্দের মানের জন্য এর পরিচিতি পুরো প্রযুক্তিবিশ্ব জুড়ে। অ্যাপল প্রথমে বাজারে এনেছিল এয়ারপডসের ব্যাসিক ভার্সন। এরপর কোম্পানিটি নিয়ে আসে এয়ারপডস প্রো। এর মধ্যে শুরু থেকেই অনেকগুলো সেন্সর প্রদান করে আসছে অ্যাপল। 

এবার খবর বেরিয়েছে এয়ারপডসে ভবিষ্যতে ক্যামেরা যুক্ত হতে যাচ্ছে! তবে শুরুতেই জানিয়ে নিচ্ছি, প্রকাশিত সূত্র অনুযায়ী এই ক্যামেরাগুলো ইনফ্রারেড ক্যামেরা হতে পারে।

স্বনামধন্য অ্যাপল তথ্য বিশ্লেষক মিং-চি কুয়ো এর মতে এয়ারপডসে ইনফ্রারেড (আইআর) ক্যামেরা যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। এই ক্যামেরাগুলো মোবাইলের সচরাচর সেলফি কিংবা রিয়ার ক্যামেরার মত হবেনা। অর্থাৎ ইয়ারফোনের মধ্যে দেয়া ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলা সম্ভব হবেনা। বরং সেগুলো আইফোনের ফেইস আইডি সেন্সরের মত ইনফ্রারেড ভিত্তিক হবে।

আইফোনের ফেস আইডি সেন্সরের মধ্যে আইআর ক্যামেরা আছে যেটা ব্যবহারকারীর মুখমণ্ডল স্ক্যান করে ফেইস ভেরিফিকেশন করে। এয়ারপডসের মধ্যে সে ধরনের সেন্সর থাকলে সেটা দিয়ে ঠিক কী কাজ করা হবে তা এখনও পরিষ্কার জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, এই সেন্সর দিয়ে ব্যবহারকারীর আশেপাশের পরিবেশের ভার্চুয়াল থ্রিডি কাঠামো আমলে নিয়ে সে অনুযায়ী স্পেশাল অডিও ইফেক্ট প্রদান করবে এয়ারপডস। এছাড়া অ্যাপল ভিশন প্রো‘র সাথে আরও ভালভাবে কাজ করার জন্য হাতের গতিবিধি লক্ষ্য করতেও এই সেন্সর ব্যবহৃত হতে পারে।

apple airpods

২০২৬ সালের দিকে আইআর ক্যামেরাযুক্ত এসব এয়ারপডস বাজারে ছাড়তে পারে অ্যাপল। তবে শেষ পর্যন্ত এগুলো বাস্তব হয় কি না তা জানার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0753337/apple-airpods-camera-possibility/

Join 8,426 other subscribers
Rechercher
Catégories
Lire la suite
Nulled
RedHyip v1.2 - Premium Theme For HYIPLAB Free
RedHyip v1.2 – Premium Theme For HYIPLAB Free Download. REDHYIP is a Amazing Premium...
Par Nettumi 2026-09-18 03:23:43 0 14
Nulled
ChatGPT নিয়ে এলো OpenAI-এর অবিশ্বাস্য ধামাকা! GPT-5.2, ADs in ChatGPT, MCP Apps এবং Age Prediction ফিচারের ঝড়ে পুরো AI মার্কেট চুরমার! | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
Par Nettumi 2026-09-21 05:28:33 0 21
Hacking Course
হোয়াটসঅ্যাপ মেসেজ সিন না করে গোপনে মেসেজ পড়ার উপায়
প্রাইভেসি আপনার প্রথম পছন্দ হোক কিংবা নিজের ইচ্ছামত মেসেজের রিপ্লাই করার সুবিধার জন্য হোক, উভয়...
Par Nettumi 2026-09-25 10:02:49 0 13
Nulled
Predictive Analytics in Finance: Real-World Use Cases
August 6, 2025...
Par Nettumi 2026-09-21 04:44:00 0 15
Tech
ফ্রি মুক্ত এবং বহনযোগ্য আর্কাইভ - পীজিপ | Techtunes | টেকটিউনস
টিউন্টারভিউ: অরিল্ড ক্লকারহগ, প্রতিষ্ঠাতা, সামহোয়্যার ইন লিমিটেড টিউন্টারভিউ হোস্ট : আরিফ নিজামী
Par Nettumi 2026-09-26 11:51:17 0 11
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com