Sponsorluk

ওয়ানপ্লাস গ্রিন লাইন সমস্যায় লাইফটাইম ওয়ারেন্টি দিচ্ছে, তবে... - Banglatech24.com

0
8

গত কিছু বছর ধরেই অনেক স্মার্টফোন ব্যবহারকারী তাদের এমোলেড স্ক্রিনের ফোনে গ্রিন লাইন আসার ব্যাপারটি নিয়ে বেশ সমস্যায় আছেন। এই গ্রিন লাইন ইস্যুর কারণে অনেকে নির্দিষ্ট ব্র‍্যান্ডের স্মার্টফোন কেনাই বন্ধ করে দিয়েছেন। একাধিক ম্যানুফ্যাকচারার এর বিভিন্ন দামের এমোলেড ডিসপ্লের ফোনে আমরা ইতিমধ্যে এই সমস্যা দেখতে পেয়েছি। বিশেষ করে গ্রিন লাইন ডিসপ্লে ইস্যু অধিক দেখা যায় পুরোনো এমোলেড স্মার্টফোনগুলোতে।

আমাদের দেশেও বেশ আলোচনায় আসে স্মার্টফোন এর এই গ্রিন লাইন ইস্যু যার সবচেয়ে বড় শিকার হন ওয়ানপ্লাস স্মার্টফোন ব্যবহারকারীগণ। এই গ্রিন লাইন ইস্যু এত বেশি মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে যে অনেকে ওয়ানপ্লাস স্মার্টফোন কেনার কথা উঠলেই আঁতকে উঠেন, অনেকে তো ইতিমধ্যে গ্রিন লাইনসহ তাদের প্রিয় ফোনটি ব্যবহার করতে বাধ্য হয়েছেন।

তবে ওয়ানপ্লাস ইউজারদের জন্য এবার শোনা যাচ্ছে আশার বাণী। ভারতের কাস্টমারদের জন্য লাইফটাইম স্ক্রিন ওয়ারেন্টি প্রদান করছে ওয়ানপ্লাস। এমনকি কিছু ব্যবহারকারী আপগ্রেড ডিসকাউন্টও পেতে পারেন। আমাদের পোস্টে জানতে পারবেন ওয়ানপ্লাস এর নতুন গ্রিন স্ক্রিন এফেক্টেড ডিসপ্লে ওয়ারেন্টি পলিসি সম্পর্কে বিস্তারিত।

ওয়ানপ্লাস ডিভাইসে লাইফটাইম স্ক্রিন ওয়ারেন্টি

ওয়ানপ্লাস কতৃপক্ষ ইতিমধ্যে জানিয়েছে তারা “লাইফটাইম স্ক্রিন ওয়ান্টি” প্রদান করবে এফেক্টেড ডিভাইসগুলোর জন্য। তবে আপাতত শুধুমাত্র ভারতের কাস্টমারগণ এই সুবিধা পেতে যাচ্ছেন। এক বিবৃতিতে ওয়ানপ্লাস জানায় যে এই গ্রিন লাইন ইস্যুর কারণে অনেক ব্যবহারকারী সমস্যায় পড়েছেন যা তারা জানেন ও এই বিষয়ে তারা ক্ষমাও চেয়েছে। আর এরই অংশ হিসেবে যাদের ফোনে গ্রিন লাইন দেখা গিয়েছে তারা ওয়ানপ্লাস সার্ভিস সেন্টারে গিয়ে বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট করিয়ে নিতে পারবেন।

ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৯ সিরিজের ব্যবহারকারীগণ একটি ভাউচার পাবেন যা ব্যবহার করে অন্য ওয়ানপ্লাস ডিভাইসে আপগ্রেড করলে স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যাবে। পাশাপাশি গ্রিন লাইন ইস্যু থাকা সকল ডিভাইসের জন্য বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা তো থাকছেই। ভারতের সকল ওয়ানপ্লাস গ্রাহকগণ এই সুবিধা পাচ্ছেন যেকোনো সমস্যাযুক্ত ডিভাইস এর ক্ষেত্রেই। সূত্র থেকে জানা গিয়েছে ওয়ানপ্লাস ৮ প্রো, ৮টি, ৯ ও ৯আর ব্যবহারকারীদের মধ্যে যাদের ফোনে গ্রিন লাইন ইস্যু রয়েছে তাদের ডিসকাউন্ট ভাউচার প্রদান করা হচ্ছে নতুন ওয়ানপ্লাস স্মার্টফোনে আপগ্রেড এর ক্ষেত্রে। তবে এই সকল বিষয় শুধুমাত্র ভারতের বাজারের জন্য প্রযোজ্য।

oneplus ace

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

তবে এতো সহজেই ব্যবহারকারীগণ ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট পাচ্ছেন না। রিপ্লেসমেন্ট ডিভাইস অবশ্যই ওয়ানপ্লাস ইন্ডিয়া ওয়েবসাইট থেকে কেনা হতে হবে, অন্য কোনো অনলাইন বা অফলাইন রিটেইলার থেকে কেনা ফোনে এই সুবিধা পাওয়া যাবেনা। আবার ইন্ডিয়া-এক্সক্লুসিভ ওয়ানপ্লাস ১০আর ফোনটিতে আপগ্রেড করলে বাড়তি সুবিধা পাওয়া যাচ্ছে।

এক বিবৃতিতে ওয়ানপ্লাস ইতিমধ্যে জানিয়েছে গ্রিন লাইন সমস্যায় পড়া সকল ফোনের জন্য যথেষ্ট পার্টস তাদের কাছে নেই, যেহেতু এই ফোনগুলো খুব শীঘ্রই তাদের এন্ড অফ সাপোর্ট সাইকেলে পৌঁছে যাবে। তাই শুধুমাত্র ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট এর পরিবর্তে আপগ্রেড এর দিকেই ব্যবহারকারীদের অধিক উদ্ধুদ্ধ করছে ওয়ানপ্লাস। 👉 ওয়ানপ্লাস ফোনের সেরা কিছু ফিচার

ওয়ানপ্লাস এর এই লাইফটাইম স্ক্রিন ওয়ারেন্টি ঘোষনার কারণে ভারতের ওয়ানপ্লাস ক্রেতাগণ নিশ্চিন্তে এই ফোন ক্রয় করতে পারছেন। তবে উক্ত ঘোষণায় ফোনের স্ক্রিন রিপ্লেসমেন্ট এর ক্ষেত্রে ফোনের কন্ডিশন কেমন হওয়া প্রয়োজন সে সম্পর্কে কিছু জানায়নি ওয়ানপ্লাস। এবার দেখার বিষয় ভারতের বাজারের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও ওয়ানপ্লাস এই লাইফটাইম ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় কিনা, তাহলে ব্যবহারকারীগণ নিশ্চিন্তে ওয়ানপ্লাস ফোন ক্রয় করতে পারবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0850462/oneplus-lifetime-screen-warranty/

Join 8,426 other subscribers
Site içinde arama yapın
Kategoriler
Read More
Nulled
VOX v13.1 Nulled - Android Online Radio App Source
VOX v13.1 Nulled – Android Online Radio App Source Free Download. Android Online Radio...
By Nettumi 2026-09-17 18:20:05 0 20
Hacking Course
ভার্চুয়াল কার্ড নাকি প্লাস্টিক কার্ড? কোনটি সেরা? - Banglatech24.com
বর্তমান বিশ্বে আর্থিক লেনদেন আগের থেকে অনেক বেশি বৈচিত্র্যময় এবং সহজ হয়ে উঠেছে। যার ফলে...
By Nettumi 2026-09-25 09:41:26 0 16
Nulled
Caller ID Tools (25 Nov 2023) - Android App | Admob Source
Caller ID Tools (25 Nov 2023) – Android App | Admob Source Code Free Download. As a...
By Nettumi 2026-09-17 18:40:12 0 14
Nulled
Active eCommerce CMS v7.0.0 Nulled + (All Addons) and Android App
Download Active eCommerce CMS v7.0.0 Nulled + (All Addons) and Android App & Offline...
By Nettumi 2026-09-18 03:31:12 0 36
Nulled
মেধা কি পারিবারিক? এটা কি পূর্বপুরুষ থেকে উত্তরপুরুষে বর্তায়? | Techtunes | টেকটিউনস
তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি এস এম মেহেদী আকরাম
By Nettumi 2026-09-25 03:19:01 0 15
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com