Sponsor

নগদ একাউন্ট নম্বর পরিবর্তন করার উপায় (ঘরে বসেই) - Banglatech24.com

0
2

বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে সবচেয়ে কম খরচে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হলো নগদ। নগদ ব্যবহার করার মাধ্যমে গ্রাহকেরা খুব সহজেই মোবাইলের মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে পারে। একজন ব্যক্তি তার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে একটি নগদ একাউন্ট খুলতে পারবে।

ব্যবহারকারীদের অনেক সময় নগদএকাউন্ট এর নাম্বার পরিবর্তন করার দরকার হয়। নগদ একাউন্ট নম্বর পরিবর্তন করার নিয়ম অনেক সহজ এবং এটি ব্যবহারকারীরা ঘরে বসেই পরিবর্তন করতে পারেন। এই আর্টিকেলে আমরা নগদ একাউন্ট নম্বর পরিবর্তন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো।

নগদ একাউন্ট নাম্বার কেন পরিবর্তন করার দরকার হয়?

বর্তমান সময়ে মোবাইল ফোন ব্যবহারকারীরা বিভিন্ন সিম ব্যবহার করে। বিভিন্ন সিমে বিভিন্ন সময় নানা ধরনের অফার থাকায় ব্যবহারকারীরা সিম পরিবর্তন করে থাকে। ধরুন আপনি অনেকদিন থেকে একটি সিম ব্যবহার করছেন এবং সেই সিম ব্যবহার করে আপনার নগদ একাউন্ট খোলা আছে। কিন্তু কোনো কারণ বশত আপনি এখন উক্ত সিম চালাতে চান না, সেক্ষেত্রে আপনার নগদ একাউন্ট অবশ্যই পরিবর্তন করে নতুন যে সিম চালাবেন সেই সিমে নিতে হবে। তা নাহলে আপনি নগদ একাউন্ট ব্যবহার করতে পারবেন না। 

নগদ একাউন্ট নম্বর পরিবর্তন করার নিয়ম 

নগদ একাউন্ট নম্বর পরিবর্তন করতে হলে যেই নতুন সিমে নগদ একাউন্ট খুলতে চান সেই সিম মালিক এবং নগদ একাউন্টের মালিক এক হতে হবে। নগদ একাউন্ট খোলার জন্য নতুন সিম থেকে *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট তৈরি করতে হবে। নগদের সাথে দেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলোর চুক্তি থাকায় নগদ সরাসরি ওই সিম কোম্পানির কাছ থেকে ব্যবহারকারীর ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন সংগ্রহ করে নিতে পারবে (ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষে)। এতে করে ব্যবহারকারীকে একাউন্ট খোলার সময় কোনো প্রকার ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করতে হবে না।

নগদ একাউন্ট খোলার পরে ব্যবহারকারীকে নগদ অ্যাপ ইন্সটল করে সেখান থেকে মাই নগদ অপশনে গিয়ে KYC আপডেট করতে হবে (Resubmit KYC)। এটি আপডেট করা হলে আগের নগদ একাউন্ট নগদ কর্তৃপক্ষ ব্লক করে দিবে। যার ফলে ওই পুরাতন একাউন্ট দিয়ে লেনদেন করা সম্ভব হবে না। নগদ একাউন্ট এর নাম্বার পরিবর্তন করার পূর্বে অবশ্যই পুরাতন একাউন্টের সকল ব্যালেন্স খরচ করতে হবে। এক্ষেত্রে ওই টাকা অন্য কোনো একাউন্টে পাঠিয়ে রাখা বা মোবাইলে রিচার্জ করে একাউন্ট ব্যালেন্স শূন্য করতে হবে। তা না হলে ওই টাকা পরবর্তীতে আর উত্তোলন বা খরচ করা সম্ভব হবে না।

nagad

👉 বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করার নিয়ম

বাংলাদেশে থাকা সব মোবাইল ব্যাংকিং সেবার ক্ষেত্রেই নাম্বার পরিবর্তন করা একটু কষ্টসাধ্য। সে হিসেবে নগদ আপনাকে খুব সহজেই নাম্বার পরিবর্তন করার সুযোগ করে দিচ্ছে। নগদ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0749377/how-to-change-nagad-number/

Join 8,426 other subscribers
Căutare
Categorii
Citeste mai mult
Nulled
উইন্ডোজের ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু চমৎকার টিপস ও ট্রিকস যা জানলে আপনার কাজ হবে আরও দ্রুত এবং পিসি থাকবে সুপার ফাস্ট! | Techtunes | টেকটিউনস
বিজ্ঞানের আশ্চর্যতম আবিষ্কার, সর্বাধুনিক প্রযুক্তি “Virtual Reality” – চলুন...
By Nettumi 2026-09-21 05:33:54 0 13
Tech
YouTube Channel শুরু করতে চাচ্ছেন। শুরু করুন এখান থেকে এবং Earn করুন। | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:43:43 0 13
Tech
IMEI নাম্বার দিয়ে মোবাইল বের করুন | Techtunes | টেকটিউনস
“THE BLACK-WEB” : মায়াজালে ঘেরা ইন্টারনেটের রহস্যময় অন্ধকার জগৎ EK
By Nettumi 2026-09-25 04:01:32 0 0
Tech
How to find All Windows keyboard shortcut Key | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:48:58 0 11
Hacking Course
🖥️📄 Microsoft Word-এ Default Font & Font Size সেট করার সম্পূর্ণ গাইড 🌟🔥
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে...
By Nettumi 2026-09-25 16:54:49 0 0
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com