Sponsored

পোকো সি৫৫ এলো কম দামে সেরা অভিজ্ঞতা নিয়ে - Banglatech24.com

0
1

ভারতের বাজারে মুক্তি পেলো পোকো সি৫৫। কিছুদিন মাত্র আগেই পোকো এক্স৫ প্রো ফোনটি লঞ্চ করে পোকো। এবার এন্ট্রি লেভেল বাজেটের একটি ফোন নিয়ে এলো কোম্পানিটি। পোকো সি৫৫ ডিভাইসটির ডিজাইন বেশ সুন্দর ও পুরোনো পোকো ফোনগুলোর চেয়ে বেশ আলাদা। চলুন জেনে নেওয়া যাক সদ্য মুক্তি পাওয়া ফোনটি সম্পর্কে।

পোকো সি৫৫ ফোনটিতে ৬.৭১ইঞ্চির বিশাল আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রেজ্যুলেশন এইচডি প্লাস। পোকো দাবি করছে ডিভাইসটিতে ওলিওফোবিক কোটিংসহ স্ক্র্যাচ-রেজিস্ট্যান্ট স্ক্রিন রয়েছে।

পোকো সি৫৫ ফোনটিতে আইপি৫২ রেটিং রয়েছে যা পানির ছিটেফোঁটা থেকে ফোনটিকে রক্ষা করবে। লেদার এর মত স্টিচ ফিনিশ রয়েছে ফোনটির ব্যাকে যা এই বাজেটে এই প্রথম দেখা যাচ্ছে।

পোকো সি৫৫ ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকছে যা ইতিমধ্যে অনেক বাজেট ফোনে আমরা দেখেছি। বাজেটের মধ্যে এই প্রসেসর বেশ ভালো পারফরম্যান্স প্রদানে সক্ষম। সর্বোচ্চ ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ মডেলে ফোনটি পাওয়া যাবে। এছাড়া ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুযোগও রয়েছে। অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মিইউআই ১৩ তে চলবে ফোনটি।

পোকো সি৫৫ এর ব্যাকে ৫০মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটাপ রয়েছে। পোর্ট্রেইট মোড, নাইট মোড, টাইম ল্যাপ্স, এইচডিআর মোড, ইত্যাদি ফিচার পেয়ে যাবেন এখানে। ফোনের ফ্রন্টে ৫মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

Poco C55

পোকো সি৫৫ এ ৫০০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে। এটি যে একটি বাজেট ফোন তার কথা মনে পড়ে যাবে ১০ওয়াট চার্জার দেখে। ফোনের ব্যাকে পেয়ে যাবেন ফিংগারপ্রিন্ট সেন্সর।

পোকো সি৫৫ এর বেস ভ্যারিয়েন্ট, ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি মডেল পাওয়া যাবে ৯,৪৯৯রুপি দামে। ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ এর পোকো সি৫৫ পাওয়া যাবে ১০,৯৯৯রুপি দামে। ফোনটি পাওয়া যাবে ফরেস্ট গ্রিন, কুল ব্লু ও পাওয়ার ব্ল্যাক কালারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0244885/poco-c55-arrives/

Join 8,426 other subscribers
Search
Categories
Read More
Hacking Course
🌐 ইন্টারনেটে এমন ১০টি রহস্য যেগুলোর উত্তর আজও পাওয়া যায়নি!
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ । ইন্টারনেট শুধু তথ্য, ভিডিও আর সোশ্যাল মিডিয়ার...
By Nettumi 2026-09-25 16:44:38 0 0
Tech
WhatsApp iOS এ যুক্ত হচ্ছে Multiple Account ব্যবহারের সুবিধা! | Techtunes | টেকটিউনস
বিশ্বের বাঘা বাঘা টেক কোম্পানি-র সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের গড় বেতন রনি সাটিয়ার
By Nettumi 2026-09-25 03:47:25 0 2
Tech
জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার উপায় - Banglatech24.com
একটি শিশু জন্মের ৪৫দিনের মধ্যে জন্ম নিবন্ধন সনদ ইস্যু করতে বলা হয়ে থাকে। সকলের জন্য জন্ম সনদ বা...
By Nettumi 2026-09-25 10:14:55 0 0
Tech
চ্যাট-জিপিটি ব্যবহার করে ঘরে বসে ইনকাম করার ৫ টি উপায় | Techtunes | টেকটিউনস
টিউন্টারভিউ: হাসিন হায়দার, হেড অফ আইডিয়াস এবং প্রতিষ্ঠাতা, Leevio টিউন্টারভিউ হোস্ট : আরিফ...
By Nettumi 2026-09-25 03:57:31 0 0
Tech
প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকামের সেরা উপায়গুলো জানুন
কেমন হবে যদি আপনাকে বলা হয় যে খুব বেশি কাজ না করেই আয় করতে পারবেন? শুনতে অবাক লাগছে? অবাক করার...
By Nettumi 2026-09-25 10:18:00 0 0
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com