Sponsorizzato

আইফোন ১৫ সিরিজে ব্যাটারি লাইফে বিশাল উন্নতির সম্ভাবনা

0
4

আগামী জেনারেশনের আইফোন অর্থাৎ আইফোন ১৫ প্রো সিরিজে ব্যবহৃত হবে অ্যাপল এর নতুন বায়োনিক প্রসেসর। যদিওবা অ্যাপল তাদের নতুন আইফোন সেপ্টেম্বর মাসে ঘোষণা করে, তবে অনেক আগে থেকেই প্রোডাকশন শুরু হয় নতুন আইফোনের বিভিন্ন পার্টস এর। এবার খবর আসছে আসন্ন আইফোনের চিপ সম্পর্কে।

পরের জেনারেশন এর অ্যাপল মোবাইল চিপগুলো তৈরী করবে তাইওয়ান এর সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসি। গত বৃহস্পতিবার এই ঘোষণা দেয় টিএসএমসি। নতুন চিপসেট মূলত পাওয়ার কনজাম্পশন কমানোর উপর বেশি ফোকাসড, যার ফলে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্রো ম্যাক্স এর ব্যাটারি লাইফে উন্নতি আসবে৷

নতুন চিপগুলো ৩-ন্যানোমিটার প্রসেসে তৈরী যা টিএসএমসি এর দাবি অনুসারে ৩০% থেকে ৩৫% পর্যন্ত কম পাওয়ার খরচ করবে ৫-ন্যানোমিটার চিপগুলোর চেয়ে। তবে টিএসমএমসি প্রদত্ত তথ্য নতুন প্রো আইফোনে কী আশা করা যেতে পারে সে সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই। 

টিএসএমসি শুধু জানিয়েছে ৩-ন্যানোমিটার প্রসেসর টেকনোলজি পরবর্তী আইফোনে ব্যবহারের জন্য অ্যাপলের কাছে থাকবে, এই চিপ অ্যাপল ব্যবহার করবে কিনা তা নির্ভর করছে সম্পূর্ণ অ্যাপলের সিদ্ধান্তের উপর। তবে শুধুমাত্র হার্ডওয়ার নয়, বরং সফটওয়্যারও অনেকাংশে গুরুত্বপূর্ণ ব্যাটারি লাইফের ক্ষেত্রে।

পাওয়ার কনজাম্পসন এর দিক দিয়ে ৩ন্যানোমিটার ও ৫ন্যানোমিটার চিপ এর পার্থক্য নিয়ে কথা বলেছে টিএসএমসি। অ্যাপল এ১৬ বায়োনিক প্রসেসর দ্বারা চলে আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স, যা ৪-ন্যানোমিটার প্রসেসে তৈরী। যেহেতু সার্কিট ছোট করতে পারলে অধিক ফিচার এর মধ্যে রাখা যায়, তাই চিপ তৈরির প্রসেস যত কম হবে, উক্ত চিপ তত শক্তিশালী হবে।

আইফোন ১৫ সিরিজে ব্যাটারি লাইফে বিশাল উন্নতির সম্ভাবনা

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

যদি আইফোন ১৪ জেনারেশনের মত অ্যাপল একই পথে হাটে, তবে অ্যাপল এর এই নতুন চিপ শুধুমাত্র এইবছরে মুক্তি পেতে যাওয়া আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স ডিভাইসে থাকবে। একইভাবে আইফোন ১৪ প্রো ও ১৪ প্রো ম্যাক্স চলে অ্যাপল এ১৬ বায়োনিক দ্বারা, যেখানে আইফোন ১৪ ও ১৪ প্লাস এ রয়েছে আগের জেনারেশনের এ১৫ বায়োনিক প্রসেসর।

যদি অ্যাপল ত্তাদের নেমিং স্কিম একইভাবে অনুসরণ করে, তবে পরবতী চিপ এর নাম হবে অ্যাপল এ১৭ বায়োনিক। তবে টিএসএমসি এর এই চিপ অ্যাপল কিভাবে ব্যবহার করবে বা আদৌ ব্যবহার করবে কিনা সে সম্পর্কে জানা যায়নি।

অ্যাপল তাদের নতুন আইফোন মডেলগুলো সেপ্টেম্বরে লঞ্চ করে। গুঞ্জন শোনা যাচ্ছে আইফোন ১৫ লাইনআপেই প্রথমবারের মত লাইটেনিং পোর্ট এর পরিবর্তে ব্যবহৃত হতে পারে ইউএসবি-সি। মূলত ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা প্রণিত নিয়মের কারণেই এই ধরনের পরিবর্তন আনতে বাধ্য হতে পারে অ্যাপল। আরো শোনা যাচ্ছে পেরিস্কোপ-স্টাইল টেলিফটো লেন্স ও নতুন সলিড-স্টেট বাটন আসতে পারে অ্যাপলের পরবর্তী আইফোনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0140793/iphone-15-battery-life/

Join 8,426 other subscribers
Cerca
Categorie
Leggi tutto
Job
৩১ পদে বি-আর পাওয়ারজেন লিমিটেড BRPGEN Job Circular 2026 প্রকাশ
5/5 - (1 votes)☰ মোট পদের ক্যাটাগরি১৪টি👥 মোট শূন্যপদ৩১ জন আবেদনের শেষ দিন ১২ জুলাই ২০২৬ ইং,...
By Nettumi 2026-09-24 18:42:42 0 14
Nulled
Catalyst - প্রোডাক্টিভিটির নতুন যুগ! AI Powered Task Parsing এবং Eisenhower Matrix এর সাথে Local First Privacy এবং Offline AI এর অবিশ্বাস্য এই কম্বিনেশন বাজারের সব বাঘা বাঘা অ্যাপকে গুড়িয়ে দিবে! | Techtunes | টেকটিউনস
প্রাণীদের ঘুম: সৃষ্টিজগতের বিচিত্র এক রহস্য!!!! (Updated) TareqMahbub
By Nettumi 2026-09-21 05:28:25 0 14
Tech
অ্যাডভান্সড পাইথন প্রোগ্রামিং পর্বঃ ০১ HackerRank solution: Alphabet Rangoli | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-26 11:50:15 0 1
Nulled
অবশেষে চীনে অফিশিয়াল অনুমোদন পেয়ে গেল Apple Intelligence! Baidu AI এবং Alibaba Qwen Model নিয়ে কাঁপাবে iOS, iPadOS, macOS এবং visionOS যা পুরো টেক মার্কেটে আগুন লাগিয়ে দিবে! | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:23:26 0 24
Nulled
আসছে সনির ধামাকা Sony Xperia 1 VIII! সাথে থাকছে নতুন Square Camera Island, 1/20-Inch Telephoto Sensor আর অবিশ্বাস্য 2-Day Battery! স্মার্টফোন বাজারে সনির সাইক্লোন! | Techtunes | টেকটিউনস
ওয়েবসাইট তৈরী এবং হোস্টিং এর কয়েকটি ফ্রি অনলাইন টুল দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-21 05:26:37 0 7
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com