Sponsored

মধ্যম দামে নতুন ৫জি ফোন আনলো ইনফিনিক্স - Banglatech24.com

0
2
Infinix Zero 5G 2023 - ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩

গত মাসেই ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনটির ঘোষণা দেওয়া হয়। এবার অবশেষে ফোনটি অফিসিয়ালি মুক্তি পেলো ভারতের স্মার্টফোন মার্কেটে। চলুন জেনে নেওয়া যাক নতুন ইনফিনিক্স মোবাইল জিরো ৫জি ২০২৩ ফোনটি সম্পর্কে বিস্তারিত।

ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনটিতে মিডিয়াটেক এর ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।  সর্বোচ্চ ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। এছাড়া ভার্চুয়াল র‍্যাম ব্যবহার করে র‍্যাম বাড়ানো যাবে ১৩জিবি পর্যন্ত। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১২ দ্বারা চলবে ফোনটি।

ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনে ৬.৭৮ইঞ্চি ফুলএইচডি+ স্ক্রিন রয়েছে যাতে আরো রয়েছে ১২০হার্জ রিফ্রেশ রেট। ব্যবহারকারীগণ ৬০হার্জ ও ১২০হার্জ এর পাশাপাশি অটো-স্মার্ট সুইচ রিফ্রেশ রেট সেট করতে পারবেন যা মূলত স্মার্টভাবে রিফ্রেশ রেট নিয়ন্ত্রণ করবে। ৫০০০মিলিএম্প ব্যাটারির এই ফোনে আরো পেয়ে যাবেন ৩৩ওয়াট ফাস্ট চার্জিং।

ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনের ব্যাকে ৫০মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পাশাপাশি একটি ২মেগাপিক্সেল ডেপথ সেন্সর ও আরেকটি ২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফোনের ফ্রন্টে ডুয়াল ফ্ল্যাশসহ ১৬মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

ফোনটির ক্যামেরা অ্যাপে সুপার নাইট মোড এর মত ফিচার রয়েছে যা বেশ কম আলোতে ভালো ছবি তুলতে সাহায্য করে। আরো রয়েছে ৯৬০এফপিএস স্লো মোশন এর মত ফিচার যা এই দামে অন্য কোনো ফোনে নেই।  স্কাই রিম্যাপ ফিচার দ্বারা ইচ্ছামত ছবিতে আকাশ পরিবর্তন করা যাবে।

পার্লি হোয়াইট, কোরাল অরেঞ্জ ও সাবমেরিন ব্ল্যাক, এই তিন কালারে ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনটি পাওয়া যাবে। ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ২৩৯ডলার দামে। তবে দেশভেদে ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনটির ভ্যারিয়েন্ট ও দাম ভিন্ন হতে পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/1239991/infinix-zero-5g-2023/

Join 8,426 other subscribers
Search
Categories
Read More
Nulled
UK military air chief warns space now ‘warfighting’ frontier
By Nettumi 2026-09-23 17:27:47 0 15
Hacking Course
আইফোনের মত ডাইনামিক আইল্যান্ড এন্ড্রয়েডে চালু করার উপায়
অ্যাপল তাদের আইফোন ১৪ প্রো মডেলে ডায়নামিক আইল্যান্ড নামের ফিচার আনার পর থেকে অনেক অ্যান্ড্রয়েড...
By Nettumi 2026-09-25 09:52:27 0 0
Nulled
দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SPCBL Job Circular 2026
3/5 - (8 votes)দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড (SPCBL) কর্তৃপক্ষ হতে দ্য...
By Nettumi 2026-09-18 09:27:55 0 20
Tech
স্মার্ট ফোন দিয়ে কি প্রোগ্রামিং শেখা সম্ভব? | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:50:08 0 1
Nulled
Silicon Valley-তে এখন এক নতুন উন্মাদনার নাম Moltbot/OpenClaw! আপনার হয়ে মেইল থেকে Invoices সব সামলাবে OpenClaw! | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:28:36 0 16
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com