Sponsorizzato

শাওমি MIUI 14 এর নতুন ফিচারগুলো জানুন - Banglatech24.com

0
2

ইতিমধ্যে মিইউআই ১৪ এর লোগো উন্মোচন করেছে শাওমি। বেশ অনেক নতুন ফিচারের পাশাপাশি প্রচুর পরিবর্তন নিয়ে আসছে মিইউআই ১৪। শাওমি প্রদত্ত তথ্যমতে সবচেয়ে লাইটওয়েট মিইউআই ভার্সন হতে যাচ্ছে মিইউআই ১৪। এছাড়া শোনা যাচ্ছে মিইউআই ১৪ তে কোনো বিজ্ঞাপন থাকবেনা। এছাড়া ব্লোটওয়্যার এর সংখ্যাও অনেক কমে যাবে মিইউআই ১৪ তে। এই পোস্টে জানবেন মিইউআই ১৪ এর সম্ভাব্য নতুন ফিচারসমূহ সম্পর্কে।

মিইউআই ১৪ আপডেট পাবে যেসব ফোন

মিইউআই ১৪ এর আপডেট পাবে শাওমি, রেডমি ও পোকো সিরিজের অনেক ফোন। শাওমি সিরিজে মি১০ এর পরের ডিভাইসগুলো, রেডমি নোট সিরিজে নোট ৯ এর পরের ডিভাইসগুলো, পোকো এর ক্ষেত্রে সদ্য মুক্তি পাওয়া অনেক ডিভাইস মিইউআই ১৪ এর আপডেট পাবে। এছাড়া রেডমি সিরিজের কিছু ফোনে মিইউআই ১৪ এর আপডেট পৌঁছে যাবে। আরো আপডেট পাবে শাওমি প্যাড ৫ সিরিজ। কোন কোন ডিভাইসসমূহ মিইউআই ১৪ এর আপডেট পাবে তা জানতে আমাদের পোস্টে লিংক করা আর্টিকেল ঘুরে আসুন।

মিইউআই ১৪ ফিচারসমূহ

মিইউআই ১৪ এর বেটা ভার্সনে অনেক নতুন ফিচার ও পরিবর্তন এর দেখা মিলেছে। আমাদের পোস্ট থেকে জেনে নিতে পারবেন মিইউআই ১৪ এর সম্ভাব্য নতুন ফিচারসমূহ সম্পর্কে।

সাউন্ড রেকর্ডার

সাউন্ড রেকর্ডার অ্যাপকে সম্পূর্ণভাবে রিডিজাইন করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ এর কিছু ফিচারও এই নতুন করে তৈরী রেকর্ডার অ্যাপে দেখা যাবে। রেকর্ডার, কল, অ্যাপস, এফএম, ইত্যাদি সেকশনে রেকর্ডিংসমূহ ভাগ করা থাকবে, এমন দেখা গিয়েছে বেটা ভার্সনে।

উইজেটস

মিইউআই লঞ্চার এর উইজেটস থেকে টেক্সট বা লেখা রিমুভ করার অপশন যুক্ত হয়েছে। যারা মূলত আইকনের পাশাপাশি উইজেটসকে ক্লিন লুক দিতে চান, তাদের এই ফিচার বেশ পছন্দ হবে।

লাইট মোড

মিইউআই লঞ্চার এর হোম স্ক্রিন সেকশনে লাইট মোড যুক্ত করা হয়েছে। পূর্বে এই লাইট মোড সেটিংসে প্রবেশ করে চালু করতে হতো। এছাড়া VoLTE আইকনে পরিবর্তন এসেছে।

কন্ট্রোল সেন্টার

পুরোনো কন্ট্রোল সেন্টার বাদ দেওয়া হয়েছে মিইউআই ১৪ তে। অর্থাৎ এখন থেকে নতুন মিইউআই কন্ট্রোল সেন্টার ব্যবহার ছাড়া আর কোনো অপশন নেই মিইউআই ব্যবহারকারীদের কাছে। এছাড়া কম্পাস অ্যাপকেও রিডিজাইন করা হয়েছে।

মিডিয়া প্লেয়ার

অ্যান্ড্রয়েড ১৩ এর মিডিয়া প্লেয়ার যোগ হয়েছে মিইউআই ১৪ তে। এই মিউজিক প্লেয়ার দেখতে অনেকটা স্টাইলিশ ও অ্যান্ড্রয়েড ১৩ এর ফিচারগুলো শাওমি ফোনে নিয়ে আসবে।

ক্যালকুলেটর

ক্যালকুলেটর অ্যাপকে পুনরায় নতুন করে ডিজাইন করা হয়েছে। বর্তমানে ইনপুট কি গুলোকে বর্ডার করে বক্স শেপ প্রদান করা হয়েছে মিইউআই ১৪ তে, এর ফলে ভুল কি প্রেস করার সম্ভাবনা বেশ কমে যাবে

ডাউনলোডস অ্যাপ

মিইউআই তে থাকা ডাউনলোডস অ্যাপ আনইন্সটল করা যাবে মিইউআই ১৪ তে। এছাড়া প্রাপ্ত কোড থেকে জানা গেছে ক্লক অ্যাপও আনইন্সটল করার ফিচার আসতে পারে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

MIUI 14 এর নতুন ফিচারগুলো জেনে নিন

👉 আপনার শাওমি ফোন MIUI 14 আপডেট পাবে কিনা জেনে নিন

অন্যান্য

উল্লেখিত সম্ভাব্য নতুন ফিচার ও পরিবর্তন ছাড়াও আরো কিছু ছোট ছোট বিষয় যুক্ত হয়েছে মিইউআই ১৪ তে। অ্যাপ ভল্ট ইউআই অবশেষে আপডেট করা হয়েছে; মিইউআই Clock অ্যাপও আপডেট করা হয়েছে। গ্যালারি অ্যাপে Recognize text on images ফিচার যুক্ত হয়েছে যার মাধ্যমে ছবি থেকে লেখা কপি করা যাবে।

এছাড়া মিইউআই গ্যালারির Gallery On This Day Memories ফিচারও চালু বা বন্ধের টোগলও যুক্ত হয়েছে। কোড থেকে জানা গেছে কোয়ালকম LE Audio Support খুব শীঘ্রই আসছে মিইউআই ১৪ তে। মিইউআই এন্টি-ফ্রড প্রটেকশন ফিচারটিও আসছে।

মিইউআই ১৪ তে রিডিজাইন করা হয়েছে পারমিশন পপ-আপ। নতুন উইজেটস মেন্যু আইকন যুক্ত হয়েছে। স্মার্ট ডিভাইসেও এডিশনাল কার্ড যুক্ত হয়েছে। Apk Installer বাটন রিডিজাইন করা হয়েছে, Memory Extension ফিচার সরাসরি রিসেন্ট ভিউ থেকে দেখা যাবে।

এই ছিলো মিইউআই ১৪ এর সম্ভাব্য কিছু ফিচার ও পরিবর্তন। মিইউআই ১৪ সম্পর্কে আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/1139525/miui-14-features/

Join 8,426 other subscribers
Cerca
Categorie
Leggi tutto
Nulled
Cash Rocket v6.6 - Flutter Online Earning App with Admin Panel App Source
Cash Rocket v6.6 – Flutter Online Earning App with Admin Panel App Source Free Download....
By Nettumi 2026-09-17 18:15:25 0 9
Nulled
Dentia - Dentist & Dental Clinic Website Template
Dentia – Dentist & Dental Clinic Website Template Free Download. Dentia is an...
By Nettumi 2026-09-17 18:27:12 0 37
Nulled
মস্তিষ্কের পাওয়ার বাড়াতে চান? খেলুন Sudoku Craft Pro – এখনই! | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:27:56 0 10
Nulled
Robocopy ও Task Scheduler দিয়ে অটো ফাইল ব্যাকআপ সেটআপ | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:22:58 0 24
Job
বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (BDS) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত!
4.7/5 - (3 votes)☰ মোট পদের ক্যাটাগরি০৭টি👥 মোট শূন্যপদনিদিষ্ট নয়🎓 যোগ্যতাএইচএসসি / স্নাতক /...
By Nettumi 2026-09-24 18:40:53 0 1
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com