Sponsor

অপো ফোনের দাম ২০২৪ - Banglatech24.com

0
3

স্মার্টফোন ব্র‍্যান্ড হিসেবে বাংলাদেশে “অপো” একটি পরিচিত নাম। নিজেদের ফোনসমূহকে “ক্যামেরা ফোন” হিসেবে দাবি করা অপোর বিভিন্ন দামের ফোন পাওয়া যায় বাংলাদেশের বাজারে। ভালো ক্যামেরা সেটাপ ও অপটিমাইজেশনের পাশাপাশি বেশ হাতের নাগালে অপো ফোনের দাম।

চলুন জেনে নেওয়া যাক দেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন সব অপো ফোনের দাম সম্পর্কে।

অপো রেনো ৮টি

মিড বাজেটে অপোর নতুন এই ফোনটি বাজারে সাড়া ফেলেছে। মাত্র ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লের ছোট এই ফোনটি বেশ হালকা, হাতে নিলে একটি প্রিমিয়াম ফোন বলে মনে হয়। ফোনটি মূলত ক্যামেরা ফোকাসড ফোন হলেও পারফর্মেন্সেও কোন ঘাটতি রাখা হয় নি। মিডিয়াটেকের হেলিও জি৯৯ গেমিং চিপসেট থাকায় ফোনটি বেশ ফাস্ট ও গেম খেলা যায় সহজেই। সেই সঙ্গে ৯০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে থাকায় ফোনটি সাবলীলভাবে সব কাজ করতে পারে।

৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজও আছে এই ফোনে। ফোনের মূল আকর্ষণ এর ১০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরাটি। অসাধারন সব ছবি তুলতে সক্ষম এই ক্যামেরার সাথে রয়েছে আরও দুটি বাড়তি ক্যামেরা। সেলফি তোলার ক্ষেত্রেও ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি বেশ ভালো কাজ করে। ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি থাকায় ব্যাটারি ব্যাকাপ নিয়েও চিন্তা নেই, পাওয়া যাবে ৩৩ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জের সুবিধা। এছাড়া ফোনের ক্যামেরার চারপাশে একটি লাইটিং সিস্টেম দেয়া হয়েছে যা নোটিফিকেশন দেখার কাজে সাহায্য করে। আকর্ষণীয় এই ফোনটি তাই সহজেই ক্রেতাদের নজর কেড়েছে।

অপো রেনো ৮টি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪৩ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৯
  • র‍্যামঃ ৮ জিবি 
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (১০০ + ২ + ২) মেগাপিক্সেল 
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

অপো রেনো ৮টি এর দামঃ ৩২,৯৯০ টাকা

অপো এ৭৭

মধ্যম বাজেটে যারা বড় ব্যাটারি ও সুন্দর দেখতে ফোন খুঁজছেন তাদের জন্য ভালো একটি ফোন অপো এ৭৭। ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লের এই ফোনটি দেখতে চমৎকার এবং ভালো কিছু ফিচার দেবে আপনাকে। পারফর্মেন্স দিতে দেয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৩৫ চিপ। এটি খুব বেশি শক্তিশালী না হলেও সাধারণ সব কাজ ভালোভাবেই সামলাতে পারবে। সেই সঙ্গে আছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি এর বড় স্টোরেজ সুবিধা।

ফোনে ৫০০০ মিলিএম্প ব্যাটারি ও ৩৩ ওয়াটের সুপার ভুক ফাস্ট চার্জের সুবিধা থাকায় ব্যাটারি ব্যাকাপ নিয়ে কোন চিন্তা নেই। দীর্ঘ সময় ফোনটি চালাতে পারবেন আবার চার্জ শেষ হলে দ্রুত চার্জ করে ফেলা যায়। এছাড়া ক্যামেরার দিক থেকেও ফোনটি বেশ ভালো। ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ দেয়া আছে পিছনে। স্টেরিও স্পিকার থাকায় ফোন থেকে বেশ ভালো সাউন্ডও পাওয়া যাবে।

অপো এ৭৭ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৬ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • র‍্যামঃ ৪ জিবি 
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৫০ + ২) মেগাপিক্সেল 
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

অপো এ৭৭ এর দামঃ ২২,৯৯০ টাকা

অপো এ৭৭এস

অপো এ৭৭ এর মত একই ডিজাইনের এই ফোনটিতে একমাত্র পার্থক্য এর চিপসেটে। ব্যাটারি ব্যাকাপ ছাড়াও ফোনের পারফর্মেন্সের দিকে আলাদা করে নজর রাখা হয়েছে এখানে। আর তাই যারা দীর্ঘ সময় ধরে ব্যাকাপ দেবে এবং পারফর্মেন্স দেবে এমন ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি হতে পারে প্রথম পছন্দ। আগের মতই এখানেও ৫০০০ মিলিএম্প ব্যাটারি ও ওয়াটের সুপার ভুক ফাস্ট চার্জের সুবিধা আছে।

তবে প্রসেসর হিসেবে দেয়া হয়েছে স্ন্যাপড্রাগনের ৬৮০ চিপসেট যা বেশ দ্রুতগতিতে সকল কাজ সামলাতে সক্ষম। এই চিপ আরও উন্নত প্রযুক্তির বলে কম পাওয়ার খরচ করে সাবলীলভাবে সকল কাজ সম্পন্ন করে ফেলতে পারে। তাই এই ফোনটি দামের ক্ষেত্রেও কিছুটা বেশি। এছাড়া ৫০ মেগাপিক্সেলের একই ডুয়াল ক্যামেরা সিস্টেম ও স্টেরিও স্পিকারের সুবিধা আছে এই ফোনেও।

অপো এ৭৭এস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৬ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৮০
  • র‍্যামঃ ৪ জিবি 
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৫০ + ২) মেগাপিক্সেল 
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

অপো এ৭৭এস এর দামঃ ২৪,৯৯০ টাকা

অপো এ১৭কে

বাজারে কম বাজেটের মধ্যে বেশ ভালো একটি ফোন অপো এ১৭কে। কম বাজেটেই প্রিমিয়াম ডিজাইনের একটি হালকা ফোন এটি। কাজেই যারা সুন্দর দেখতে ফোন পছন্দ করেন তাদের এই ফোনটি পছন্দ হয়ে যাবে এক নজরেই। দাম অনুযায়ী পারফর্মেন্সেও পিছিয়ে নেই ফোনটি। আছে মিডিয়াটেকের হেলিও জি৩৫ প্রসেসর। সেই সাথে ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে।

৬.৫৬ ইঞ্চির এই ফোনের পিছনে আছে ৮ মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা সেটআপ যা কাজ চালানোর মতো ছবি তুলতে পারে। সেই সাথে আছে ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি যা সারাদিন এই ফোনকে ব্যাকাপ দিতে সক্ষম। ফোনটি আইপিএক্স৪ পানিরোধী। ফোনের নিরাপত্তার জন্য আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধাও। কম বাজেটে খুব ভালো ফিচার দিচ্ছে ফোনটি।

অপো এ১৭কে এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৬ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • র‍্যামঃ ৩ জিবি 
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল 
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

অপো এ১৭কে এর দামঃ ১২,৯৯০ টাকা

অপো এফ২১এস প্রো

ক্যামেরা সেন্ট্রিক এই ফোনে একদম নতুন প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফটোগ্রাফির জন্য। মেইন ক্যামেরা লেন্স এখানে ৬৪ মেগাপিক্সেলের পোট্রেইট ক্যামেরা। ৩ টি ক্যামেরা সিস্টেমের এই ফোনে অত্যাধুনিক একটি ম্যাক্রো ক্যামেরাও দেয়া হয়েছে যা ৩০গুন পর্যন্ত কাছে গিয়ে ছবি তুলতে সক্ষম। সেলফি ক্যামেরাটিও ৩২ মেগাপিক্সেলের সনির আইএমএক্স৭০৯ সেন্সরের। ছবি তুলতে পছন্দ করেন এমন যে কারো পছন্দ হবে স্টাইলিশ ও পাতলা এই ফোনটিকে।

তবে শুধু ক্যামেরা নয়, পারফর্মেন্সেও এটি পিছিয়ে থাকবে না। কেননা চিপসেট হিসেবে এতে আছে স্ন্যাপড্রাগনের ৬৮০ প্রসেসর। সেই সাথে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অসাধারন ফ্লুয়িড পারফর্মেন্স দিতে পারবে দৈনন্দিন কাজে। ডিসপ্লে হিসেবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সেই সাথে আছে ৩৩ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জ ও ৪৫০০ মিলিএম্পের ব্যাটারি।

অপো এফ২১এস প্রো

অপো এফ২১এস প্রো এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০
  • র‍্যামঃ ৮জিবি 
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা (মনোক্রোম ও ম্যাক্রো)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প

অপো এফ২১এস প্রো এর দামঃ ২৯,৯৯০টাকা

অপো এফ২১ প্রো ৫জি

অপো এফ২১ প্রো ৫জি

নতুন জেনারেশনের মোবাইল নেটওয়ার্ক ৫জি সাপোর্টেড এই ফোনটির ডিজাইন আপনাকে আকৃষ্ট করবে। ফোনের পেছনের ক্যামেরাইয় অরবিট লাইট নামে নোটিফিকেশন লাইট দেয়া হয়েছে যা এই ফোনকে অন্য সকল ফোন থেকে একটু অন্যরকম করেছে। এই সিরিজের সকল ফোনেই ক্যামেরার পেছনে আলাদাভাবে দৃষ্টি দেয়া হয়েছে, অপো এফ২১ প্রো ৫জি -ও তার ব্যতিক্রম নয়।

আছে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ তিনটি ক্যামেরা (মনোক্রোম ও ম্যাক্রো)। এর বিল্ড কোয়ালিটির দিকেও আলাদা করে দৃষ্টি দেয়া হয়েছে। ৫জি সাপোর্টেড কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট ব্যবহার করা হয়েছে এতে, তাই পারফর্মেন্স নিয়েও কোন চিন্তা নেই। এছাড়া ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, ৪৫০০মিলিএম্প ব্যাটারি রয়েছে।

অপো এফ২১ প্রো ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫
  • র‍্যামঃ ৮জিবি 
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা (মনোক্রোম ও ম্যাক্রো)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প

অপো এফ২১ প্রো ৫জি এর দামঃ ৩৭,৯৯০টাকা

অপো এফ২১ প্রো

এটি অপো এফ২১ এর ৪জি ভার্সন। ক্যামেরা ফোকাসড এই ফোনেও সেলফির জন্য সনি আইএমএক্স৭০৯ ফ্লাগশিপ গ্রেডের সেন্সর ব্যবহার করা হয়েছে বলে এতে অসাধারন সব সেলফি তোলা সম্ভব। পিছনে আছে আগের মতোই মেইন ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরাসহ তিনটি ক্যামেরা যার মধ্যে একটি ম্যাক্রো এবং অপরটি মনো লেন্স।

এর ডিজাইনের ক্ষেত্রে লেদার বা চামড়া ব্যবহার করা হয়েছে যার ফলে এই ফোনটি হাতে নিলেই একটি প্রিমিয়াম ফোনের স্বাদ পাওয়া যায়। এছাড়া পারফর্মেন্সের জন্য স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট রয়েছে। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ ও ৪৫০০ মিলিএম্পের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনেও। প্রিমিয়াম ও স্টাইলিশ এই ক্যামেরা ফোনটি ক্রেতাদের কাছেও প্রচুর জনপ্রিয়তা পেয়েছে।

অপো এফ২১ প্রো এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০
  • র‍্যামঃ ৮জিবি 
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা (মনোক্রোম ও ম্যাক্রো)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প

অপো এফ২১ প্রো এর দামঃ ২৯,৯৯০টাকা

অপো এ১৭

অপো এ১৭

বাজেট রেঞ্জের এই ফোনটি দেখতে বেশ সুন্দর, পিছনে লেদারের মতো টেক্সচার দেয়া রয়েছে যা প্রিমিয়াম একটি ফিল দেবে আপনাকে। ৫০০০ মিলিএম্পের ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে এতে সারাদিন চলে যাবে নিশ্চিন্তে। আছে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরাও। মেইন ক্যামেরা ছাড়াও পেছনে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরাও রয়েছে। এটি আইপিএক্স৪ পানিরোধী। চিপসেট হিসেবে আছে মিডিয়াটেকের হেলিও জি৩৫। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যরিয়্যান্টে পাওয়া যাচ্ছে ফোনটি।

Căutare
Categorii
Citeste mai mult
Tech
এসএসসি পরীক্ষা হতে পারে আগস্টে - জানুন গুরুত্বপূর্ণ তথ্য - Banglatech24.com
দেশের একাধিক স্থানের বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে এসএসসি ২০২২ পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। জুন...
By Nettumi 2026-09-25 10:06:58 0 0
Tech
বিকাশে ৬২ টাকা বোনাস, সবাই নিতে পারবেন - Banglatech24.com
বিকাশের ১১ বছর পূর্ণ হলো আজ। বাংলাদেশের সবচেয়ে বহুল ব্যবহৃত মোবাইল আর্থিক সেবা বিকাশ গ্রাহকদের...
By Nettumi 2026-09-25 10:05:37 0 0
Nulled
Active Matrimonial CMS v5.6.1 Nulled PHP Script Download
Active Matrimonial CMS v5.6.1 Nulled PHP Script Free Download. Subscription-based Complete...
By Nettumi 2026-09-17 18:08:12 0 30
Tech
SEO কী? এসইও কেন গুরুত্বপূর্ণ? জেনে নিন SEO সম্পর্কে বিস্তারিত | Techtunes | টেকটিউনস
ফটোসিন্থ : মাইক্রোসফটের একটি চোখ ধাঁধানো প্রযুক্তি দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:57:45 0 1
Nulled
Taxido v2.0 - InDrive | Grab | Uber Clone | Taxi Booking with Cab | Rental | Bidding | Parcel Source
Taxido v2.0 – InDrive | Grab | Uber Clone | Taxi Booking with Cab | Rental | Bidding |...
By Nettumi 2026-09-17 18:16:02 0 12
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com