Patrocinados

উইন্ডোজ ৭ এ বন্ধ হচ্ছে গুগল ক্রোম আপডেট - Banglatech24.com

0
3

উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ৮.১ এর গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। ২০২৩ এর ফেব্রুয়ারির মধ্যেই উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮/৮.১ এর জন্য ক্রোম এর সর্বশেষ ভার্সন রিলিজ করতে যাচ্ছে গুগল। গুগল সাপোর্ট পেজ অনুসারে এই দুইটি পুরোনো মাইক্রোসফট অপারেটিং সিস্টেম এর জন্য ক্রোম ১০৯ হতে যাচ্ছে শেষ আপডেট। এরপর ২০২৩ সালের ফ্রেব্রুয়ারিতে ক্রোম ১১০ রিলিজ হওয়ার কথা যেটা উইন্ডোজ ১০ বা তার পরের উইন্ডোজ ভার্সনে অফিসিয়ালি সাপোর্ট করবে।

শুনতে আহামরি কিছু মনে না হলেও এটি আসলে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। উইন্ডোজ ৭ প্রথম মুক্তি পায় ২০০৯সালে, এদিকে মাইক্রোসফট এই অপারেটিং সিস্টেমের জন্য ২০২০ সাল থেকে আর সাপোর্ট দিবেনা বলে জানিয়ে দেয়। তাই আপনার পিসি যদি উইন্ডোজ ৭ অথবা উইন্ডোজ ৮/ ৮.১ দ্বারা চালিত হয়, তাহলে সেটি আপডেট করার সময় চলে এসেছে।

বিভিন্ন তথ্যসুত্র থেকে জানা গেছে অসংখ্য পিসি এখনো উইন্ডোজ ৭ দ্বারা চলছে। বিশেষ করে আমাদের দেশে অগণিত কম্পিউটারে এখনো অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ৭ ব্যবহৃত হয়।

গতবছর প্রাপ্ত তথ্যমতে এই সংখ্যা বিশ্বব্যাপী ১০০মিলিয়ন কম্পিউটার যাতে কিনা এখনো উইন্ডোজ ৭ ব্যবহার করা হয়। এর মানে হলো অসংখ্য মানুষ খুব শীঘ্রই একটি আনসাপোর্টেড অপারেটিং সিস্টেম ও আনসাপোর্টেড ওয়েব ব্রাউজার ব্যবহার করবে। 

উইন্ডোজ আপগ্রেড বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ পোস্ট নিচে লিংক করে দেওয়া হলোঃ

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

👉 উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ১১ এর মধ্যে কোনটি ভালো? জেনে নিন

শুনতে বিষয়টি আপনার কাছে কতটা গুরুতর মনে হচ্ছে তা জনিনা, তবে নিরাপত্তার কথা চিন্তা করলে অফিসিয়াল আপডেট সাপোর্ট ছাড়া এসব ডিভাইস বেশ দুর্বল হয়ে যেতে যাচ্ছে। পুরাতন ক্রোম ভার্সন উল্লেখিত ডিভাইসগুলোতে ঠিকই কাজ করবে, তবে পরবর্তী কোনো আপডেট পাবেনা এসব ডিভাইস। এর ফলে আপকামিং কোনো ধরনের সফটওয়্যার জনিত সমস্যা থেকে এসব কম্পিউটার সুরক্ষা পাবেনা।

তাই এই ধরনের সমস্যা থেকে বাঁচতে আপনার অপারেটিং সিস্টেম আপডেট করে ফেলুন। এতে আপনি অপারেটিং সিস্টেম এর পাশাপাশি ব্রাউজারের মত বিভিন্ন অ্যাপের আপডেটও পাবেন যা আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখবে।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/1038769/chrome-browser-will-not-support-windows-7-from-2023/

Join 8,426 other subscribers
Buscar
Categorías
Read More
Tech
যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন খুব সহজে | Techtunes | টেকটিউনস
আমার ল্যাপটপই যখন আমার অফিস তমাল আনোয়ার
By Nettumi 2026-09-25 03:58:13 0 0
Tech
গুগল পাসওয়ার্ড ম্যানেজার কি? ব্যবহারের নিয়ম ও সুবিধা জানুন
এই পোস্টে গুগল পাসওয়ার্ড ম্যানেজার কি, কিভাবে ব্যবহার করতে হয়, ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত...
By Nettumi 2026-09-25 10:11:34 0 3
Tech
Earning এর নতুন ২টা টেলিগ্রাম মাইনিং app (coin জমিয়ে টাকা আয় )
আস্সালামুআলাইকুম, আজকে আপনাদের সাথে একবারে নতুন ২টা মাইনিং app শেয়ার করবো, এটা তে coin earn করে...
By Nettumi 2026-09-25 16:10:49 0 1
Tech
Unlim – ফ্রিতে-ই নিন আনলিমিটেড ক্লাউড স্টোরেজ! | Techtunes | টেকটিউনস
এই মুহূর্তে পৃথিবীর সেরা স্মার্টফোন গুলো! কম্পিউটার লাভার
By Nettumi 2026-09-25 03:58:54 0 2
Hacking Course
টেকনো স্পার্ক গো ২০২৩ - কম দামে সেরা স্মার্টফোন? - Banglatech24.com
বিশ্বের স্মার্টফোন বাজারে টেকনো’র আধিপত্য আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ২০২৩সালে। ...
By Nettumi 2026-09-25 09:53:59 0 1
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com