Προωθημένο

গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকগুলো সম্পর্কে যা জানা জরুরি

0
3

গ্রামীণফোন সম্প্রতি বেশ কিছু আনলিমিটেড ইন্টারনেট প্যাক ঘোষণা করেছে। এসব “আনলিমিটেড” মেয়াদ ও ভলিউমের প্যাকগুলোতে আসলে আনলিমিটেড বলতে কী বোঝানো হচ্ছে, ইচ্ছামত ইন্টারনেট ব্যবহার করা যাবে কিনা, আর সিমের মেয়াদ চলে গেলে কি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেটের কী হবে, ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত জানবেন এই পোস্টে।

গ্রামীণফোন আনলিমিটেড প্যাকগুলো সম্পর্কে বিস্তারিত জানার আগে প্যাকগুলো কিভাবে ও কত দামে কেনা যাবে সে সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক। ৫৪৯টাকা ও ১১৯৯টাকা মূল্যের যথাক্রমে ১৫জিবি ও ৪০জিবি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক অফার করছে গ্রামীণফোন৷ প্যাক দুইটি কেনা যাবে মাই জিপি অ্যাপ এর মাধ্যমে।

অন্যদিকে ২ঘন্টার জন্য ২৩টাকায় আনলিমিটেড ইন্টারনেট কিনতে *123*3309# ডায়াল করতে হবে এবং ৩৪টাকায় ৩ঘন্টার জন্য আনলিমিটেড ইন্টারনেট কিনতে *121*3312# ডায়াল করুন। কোড ছাড়াও মাইজিপি অ্যাপ থেকে আনলিমিটেড ভলিউমের ইন্টারনেট প্যাকগুলো কেনা যাবে।

এবার জানি চলুন গ্রামীণফোন এর আনলিমিটেড মেয়াদ ও ভলিউম এর প্যাকগুলো সম্পর্কে উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর।

আনলিমিটেড মেয়াদ কিন্তু সীমাহীন নয়, তবে যথেষ্টর চেয়ে বেশি!

সবকিছুর শেষ রয়েছে, সেই বিষয়টি গ্রামীণফোনের আনলিমিটেড মেয়াদের প্যাকের ক্ষেত্রেও প্রযোজ্য। ইতিমধ্যে গ্রামীণফোনের ১৫জিবি ও ৫০জিবি আনলিমিটেড মেয়াদের প্যাক দুইটি “মেয়াদহীন” নামে বিজ্ঞাপন করা হলেও আসলে এই প্যাক দুইটি কিন্তু মেয়াদহীন নয়। অর্থাৎ গ্রামীণফোন এর এই “মেয়াদহীন” প্যাক দুইটির নির্দিষ্ট মেয়াদ রয়েছে। তবে সেই মেয়াদ এতই বেশি যে আনলিমিটেড নামকরণের সার্থকতা সেখানে পুরোপুরি স্পষ্ট!

১৫জিবি ও ৪০জিবি মেয়াদের গ্রামীণফোন ইন্টারনেট প্যাক এর মেয়াদ হলো ৩৮৪৪দিন। অর্থাৎ ৫৪৯টাকায় ১৫জিবি ও ১১৯৯টাকায় ৪০জিবি ইন্টারনেট এর মেয়াদ “আনলিমিটেড” বলা হলেও আসলে প্যাক দুইটির মেয়াদ ৩৮৪৪দিন যা ১০বছরের অধিক। তবে দাম হিসেবে ৩৮৪৪দিন মেয়াদ বিবেচনা করলে প্যাকগুলো অবশ্যই যথাযথ মনে হবে। এখানে প্যাকগুলোকে আনলিমিটেড বলাই যায়।

মেয়াদ গুরুত্বপূর্ণ নয়

আমরা জানলাম যে গ্রামীণফোন মেয়াদহীন ইন্টারনেট প্যাকগুলোর আসলে মেয়াদ রয়েছে৷ মেয়াদহীন বলা হলেও এসব প্যাকের আসলে মেয়াদ রয়েছে, তবে এই মেয়াদ তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। কেননা ১৫জিবি বা ৪০জিবি ইন্টারনেট একটানা ৩৮৪৪দিন এর অধিক বা কাছাকাছি অব্যবহৃত থেকে যাবে এটি অবাস্তব।

অর্থাৎ এই মেয়াদ নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই, যেহেতু এমনিও মেয়াদ শেষ হওয়ার আগেই যেকোনো ইন্টারনেট ব্যবহারকারী প্যাকগুলো ব্যবহার সম্পন্ন করতে পারবেন। তাই ১৫জিবি ও ৪০জিবি প্যাকগুলোর মেয়াদ নিয়ে ভাবা ভিত্তিহীন।

আনলিমিটেড ইন্টারনেট কিন্তু অফুরন্ত নয়

নামে আনলিমিটেড হলেও ২ঘন্টা ও ৩ঘন্টার ইন্টারনেট প্যাক দুইটির কিন্তু নির্দিষ্ট সীমা রয়েছে৷ অর্থাৎ আপনি কি পরিমাণ ইন্টারনেট এসব প্যাকের মাধ্যমে ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে সীমাবদ্ধতা রয়েছে।

২ঘন্টার গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাক এর মাধ্যমে সর্বোচ্চ ৮জিবি ইন্টারনেট ব্যবহার করা যাবে। অন্যদিকে ৩ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট প্যাক এর মাধ্যমে সর্বোচ্চ ১২জিবি ইন্টারনেট ব্যবহারের সু্যোগ রয়েছে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকগুলো সম্পর্কে যা জানা জরুরি

👉 বাংলালিংকে আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক এলো

অর্থাৎ এখানে আনলিমিটেড ইন্টারনেট এর মাধ্যমে অফুরন্ত ইন্টারনেট মনে করা হলেও গ্রামীণফোন এখানে অন্যান্য অপারেটরের মত পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছে। উল্লেখিত লিমিট এর বাইরে উল্লেখিত প্যাকগুলো ব্যবহারের পর সাধারণ নিয়মে পে-পার-গো চার্জ প্রযোজ্য হবে।

একাউন্ট একটিভ রাখা জরুরি

উল্লেখিত প্যাকগুলো, বিশেষ করে মেয়াদহীন ইন্টারনেট প্যাক এর ক্ষেত্রে শুধুমাত্র প্যাকের মেয়াদ থাকলেই ইন্টারনেট ব্যবহার করা যাবেনা। আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক ব্যবহার করতে চাইলে সেক্ষেত্রে নিয়মিত রিচার্জ এর মাধ্যমে একাউন্ট একটিভ রাখতে হবে বলে জানিয়ে দিয়েছে গ্রামীণফোন।

অর্থাৎ আপনার গ্রামীণফোন একাউন্ট ব্যালেন্সের মেয়াদ না থাকলে আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ উল্লেখিত ১৫জিবি ও ৪০জিবি ইন্টারনেট প্যাক এর মেয়াদ এর পাশাপাশি একাউন্টের ব্যালেন্সের মেয়াদ থাকা জরুরি, তবেই উক্ত ইন্টারনেট প্যাকের নেট ব্যবহার করা যাবে। তার মানে দাঁড়ায় আনলিমিটেড মেয়াদ এর ইন্টারনেট প্যাক ব্যবহারে অবশ্যই গ্রামীণফোন একাউন্ট ব্যালেন্সের মেয়াদ থাকতে হবে। আপনি ৩০০ টাকা রিচার্জ করলে ১ বছরের মেয়াদ পাবেন। সুতরাং এটা নিয়েও চিন্তার কোনো কারণ নেই।

আপনি কি গ্রামীণফোনের আনলিমিটেড নেট ব্যবহার করেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান!

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0937230/what-to-know-about-gp-unlimited-internet/

Join 8,426 other subscribers
Αναζήτηση
Κατηγορίες
Διαβάζω περισσότερα
Nulled
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো ২০২৬: নতুন নীতিমালা, গ্রেড ও সুযোগ-সুবিধার বিস্তারিত তথ্য
4.3/5 - (15 votes)বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এসব...
από Nettumi 2026-09-18 09:27:19 0 20
Hacking Course
টাকা ছাপিয়ে কি বড়লোক হওয়া যায়?
টাকা ছাপিয়ে কি বড়লোক হওয়া যায়? ডিসক্লেইমার: এই লেখাটির উদ্দেশ্য কোনভাবেই ভুল পথে প্ররোচিত করা...
από Nettumi 2026-09-25 16:51:43 0 0
Tech
Free internet update 2018 to 2021 | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
από Nettumi 2026-09-25 03:43:55 0 2
Nulled
FixZone - Electronics Repair HTML Template
FixZone – Electronics Repair HTML Template Free Download. We know that every Business is...
από Nettumi 2026-09-17 17:45:10 0 20
Hacking Course
শাওমি রেডমি কে৭০ সিরিজ এলো দুর্দান্ত পারফর্মেন্স নিয়ে - Banglatech24.com
শাওমির সাব-ব্র‍্যান্ড রেডমির কে (K) সিরিজের ফোনগুলো বেশ পরিচিত এদের “ভ্যালু ফর...
από Nettumi 2026-09-25 09:41:26 0 0
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com