Patrocinados

রবি আনলো নতুন "আনলিমিটেড" ইন্টারনেট প্যাক

0
15

রবি নিয়ে এলো আনলিমিটেড মেয়াদ ও ইন্টারনেট এর ডাটা প্যাক। ফেয়ার ইউসেজ পলিসি দ্বারা পরিচালিত এসব আনলিমিটেড ইন্টারনেট প্যাক ব্যবহার করে ইচ্ছামত ইন্টারনেট ব্রাউজ বা ডাউনলোড এর সুযোগ পাওয়া যাবে, আবার আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক সুবিধামত ব্যবহার করা যাবে যেকোনো সময়।

রবি জানিয়েছে, ৭৪ শতাংশ রবি সিম ব্যবহারকারী মোবাইল ডাটা ব্যবহার করে থাকেন, যা বাংলাদেশে সর্বোচ্চ। আর এই বিষয় মাথায় রেখে গ্রাহকদের জন্য রবি নিয়ে এসেছে আনলিমিটেড মেয়াদের ও আনলিমিটেড ভলিউমের ইন্টারনেট প্যাক। মোট গ্রাহকের ৬৫% ৪জি ইন্টারনেট ইউজার নিয়ে দেশের ৪জি ডাটা ব্যবহারের সুবিধা প্রদানে ভাল অবস্থানে রয়েছে রবি।

রবির মেয়াদহীন ডাটা প্যাকেজ অনেকের কাজে আসবে, আবার আনলিমিটেড ইন্টারনেট প্যাকের মাধ্যমে জরুরি প্রয়োজন মেটানো সম্ভব হবে। মোট কথায়, মোবাইল ইন্টারনেট এর ক্ষেত্রে যে সীমাবদ্ধতা ছিলো তা অনেকটাই দূর হতে যাচ্ছে রবি’র এই আনলিমিটেড ভলিউম ও আনলিমিটেড মেয়াদ এর ডাটা প্যাক দ্বারা।

রবি “আনলিমিটেড” মেয়াদের ইন্টারনেট প্যাকেজগুলোর তালিকা নিম্নরুপঃ

  • ১০জিবি মেয়াদহীন ইন্টারনেট এর দাম ৪৪৪টাকা
  • ২০জিবি মেয়াদহীন ইন্টারনেট এর দাম ৭৭৭টাকা
  • ৫০জিবি মেয়াদহীন ইন্টারনেট এর দাম ১,৪৪৪টাকা

এসব প্যাকের মেয়াদ হবে ১১ বছর। এইতো গেলো মেয়াদহীন বা আনলিমিটেড মেয়াদের রবি ইন্টারন্ট প্যাক সম্পর্কিত আলোচনা। আনলিমিটেড মেয়াদের প্যাকগুলোর পাশাপাশি আনলিমিটেড ভলিউমের ইন্টারনেট প্যাকও নিয়ে এসেছে রবি।

রবি ইন্টারনেট প্যাক

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

এই প্যাকগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হবে। রবি আনলিমিটেড ইন্টারনেট এর মেয়াদ ও দাম হলোঃ

  • ২৩টাকায় ২ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট
  • ৩৪টাকায় ৩ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট

২৩ টাকার আনলিমিটেড প্যাকে ২ ঘণ্টার জন্য ১০জিবি ডাটা উপভোগ করা যাবে রাত ১.০১টা থেকে সকাল ৯টা পর্যন্ত। আর সকাল ৯.০১টা থেকে রাত ১ টা পর্যন্ত প্যাকেজটি নিলে ২ ঘণ্টার জন্য ৪জিবি ডাটা পাবেন।

৩৪ টাকার আনলিমিটেড ২ ঘণ্টার জন্য ১৫জিবি অফার উপভোগ করা যাবে রাত ১.০১টা থেকে সকাল ৯টা পর্যন্ত। আর সকাল ৯.০১টা থেকে রাত ১ টা পর্যন্ত প্যাকেজটি নিলে ২ ঘণ্টার জন্য ৬জিবি ডাটা পাবেন।

👉 রবি আনলিমিটেড ইন্টারনেট চালু করার নিয়ম

👉 রবি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ – আপনার সিম বন্ধ হবে কিনা দেখুন

সরাসরি প্যাকের মূল্য রবি সিমে রিচার্জ করে অফারগুলো নিতে পারবেন। এছাড়া মাইরবি অ্যাপ থেকেও প্যাকগুলো কেনা যাবে।

পরিপূর্ণ শর্ত ও শর্টকোডগুলো এখানে দেখুন। উল্লেখ্য যে আনলিমিটেড ডাটা ও আনলিমিটেড মেয়াদের রবি ইন্টারনেট প্যাকগুলো ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত প্রযোজ্য হবে বলে তাদের প্রেস রিলিজেও জানিয়েছে রবি। গ্রামীণফোন মেয়াদহীন ডাটা প্যাক চালুর পর রবি এই ধরনের বাধাহীন ইন্টারনেট এর সুবিধা নিয়ে এলো।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0836736/robi-launched-unlimited-data-packs/

Join 8,426 other subscribers
Buscar
Categorías
Read More
Nulled
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | PWD Job Circular 2026
4/5 - (5 votes)গণপূর্ত অধিদপ্তর (PWD) কর্তৃপক্ষ হতে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬...
By Nettumi 2026-09-18 09:27:37 0 31
Nulled
SMS Gateway v10.0 - Use Your Android Phone as SMS/MMS Gateway (SaaS) Script
SMS Gateway v10.0 – Use Your Android Phone as SMS/MMS Gateway (SaaS) PHP Script Free...
By Nettumi 2026-09-17 18:12:59 0 10
Tech
আপনার ফোনে যে ক্ষতিকর অ্যাপ থাকলে বিপদে পড়বেন - Banglatech24.com
সম্প্রতি Autolycos নামে একটি ম্যালওয়্যার প্লে স্টোরে থাকা কিছু অ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঐ...
By Nettumi 2026-09-25 10:05:54 0 6
Nulled
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BARI Job Circular 2026
5/5 - (1 vote)বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) কর্তৃপক্ষ হতে বাংলাদেশ কৃষি গবেষণা...
By Nettumi 2026-09-18 09:28:56 0 31
Hacking Course
চাঁদ সম্পর্কে কিছু ভুল ধারণা এবং সেগুলোর ব্যাপারে সঠিক তথ্য জানুন
মানব সভ্যতার জন্ম লগ্নের শুরু থেকেই মানুষ চাঁদ দেখে অভিভূত হয়েছে। চাঁদ মহাকাশে আমাদের এধরণের...
By Nettumi 2026-09-25 09:55:05 0 11
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com