Commandité

ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে এই কাজগুলো করুন - Banglatech24.com

0
4

আমাদের মধ্যে অনেকের সর্বাধিক ব্যবহৃত ওয়েবসাইট বা অনলাইন সার্ভিস হলো ফেসবুক। প্রতিদিন আমরা ফেসবুক ব্যবহার করলেও ফেসবুক আইডি হ্যাক থেকে বাচাতে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করছি কি? ফেসবুক আইডি হ্যাক হতে পারে এমন আশংকা জানা থাকার পাশাপাশি ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে জরুরি পদক্ষেপ গ্রহণ করাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পোস্টে জানবেন ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত সেসব সম্পর্কে বিস্তারিত।

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার

ফেসবুকে তো পাসওয়ার্ড সবাই ব্যবহার করি, কিন্তু এই ব্যবহৃত পাসওয়ার্ড কতটা নিরাপদ তা কি আমরা জানি? না, আমাদের ব্যবহৃত পাসওয়ার্ডসমূহ কতটুকু নিরাপদ তা আমাদের অনেকেরই অজানা। কিন্তু সবসময় ফেসবুকসহ যেকোনো একাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের চেষ্টা করুন। শক্তিশালী পাসওয়ার্ডে বড় ও ছোট হাতের লেখার পাশাপাশি চিন্হ ও সংখ্যা থাকে।

এছাড়া প্রতিটি একাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার থেকে বিরত থাকুন। প্রতিটি একাউন্টে আলাদা পাসওয়ার্ড ব্যবহারে প্রতিটি একাউন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কিছুটা হলেও। আগেরদিনে অনেকেই সহজ কিছু সংখ্যা বা সহজেই অনুমান করা যায় এমন শব্দ ফেসবুকের পাসওয়ার্ড হিসেবে সেট করত। এমনটি করা খুবই ঝুঁকিপূর্ণ।

এমন অনেক সফটওয়্যার আছে যেগুলো পাসওয়ার্ড অনুমান করে এবং কিছু কৌশলের মাধ্যমে পাসওয়ার্ড বের করে ফেলে। তাই আপনার পাসওয়ার্ড এমন হতে হবে যেটা অন্য কেউ অনুমান করতে না পারে। সেই সাথে বিভিন্ন চিহ্ন এবং বড়-ছোট হাতের অক্ষর থাকা উচিৎ। আর যদি কখনো মনে হয় কেউ আপনার পাসওয়ার্ড দেখে ফেলেছে, তাহলে সাথে সাথে পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।

👉 ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

মোবাইল নাম্বার কনফার্ম করুন

আপনার ফেসবুক একাউন্টে ইতিমধ্যে মোবাইল নাম্বার এড করা না থাকলে একাউন্টের নিরাপত্তা বাড়াতে এখনি আপনার ফেসবুক একাউন্টে মোবাইল নাম্বার এড করে নম্বরটি ভেরিফাই করে রাখুন। ফেসবুক সেটিংসে প্রবেশ করে Account & personal information মেন্যু হতে Contact Info অপশনে প্রবেশ করে ফেসবুক একাউন্টে মোবাইল নাম্বার এড করা যাবে।

সেফ ব্রাউজিং

ফেসবুক থেকে আমরা প্রায়সই বিভিন্ন লিংকে প্রবেশ করে থাকি। কিন্তু এসব ওয়েবসাইট সম্পূর্ণ নিরাপদ কিনা তা কিন্তু আমরা একবারও চেক করিন, যা ঠিক নয়। তবে এই দায়িত্ব ফেসবুক নিজেই পালন করে সেফ ব্রাউজিং নামে একটি ফিচারের কল্যাণে। ফেসবুক সেটিংসে প্রবেশ করে Password and security মেন্যু থেকে Safe Browsing ফিচারটি চালু করে দিন। এই ফিচারের চালু করার পর ফেসবুক থেকে কোনো লিংকে প্রবেশের সময় উক্ত লিংক ক্ষতিকর হওয়ার সম্ভাবনা থাকলে ওয়ার্নিং প্রদর্শন করবে ফেসবুক।

👉 ফেসবুক হ্যাক হলে কিভাবে বুঝবেন ও করণীয়

লগিন এপ্রুভালস

লগিন এপ্রুভালস ফিচার এর মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক থেকে রক্ষা করা সম্ভব। কোনো নতুন ডিভাইস থেকে ফেসবুক একাউন্টে লগিনের ক্ষেত্রে সিকিউরিটি কোড এর প্রয়োজন হয় এই ফিচার চালু করলে। ফেসবুক সেটিংসে প্রবেশ করে টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করে দিলে এই ফিচারটি একটিভ হয়ে যাবে। ফিচারটি চালু করার পর কোনো নতুন ডিভাইস থেকে ফেসবুক একাউন্টে লগিনের সময় পূর্বে লগিন থাকা ফেসবুক একাউন্ট থেকে লগিন এপ্রুভ করা যাবে। আবার চাইলে মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড এর রিকুয়েস্ট করে উক্ত কোড দ্বারাও লগিন করা যাবে।

👉 ফেসবুক টু-স্টেপ ভেরিফিকেশন চালু করার নিয়ম

একটিভ সেশনস

আমরা বিভিন্ন ডিভাইস থেকে ফেসবুকে লগিন করে থাকি। তবে অজান্তেই অনেক ডিভাইসে আমাদের লগিন সেশন একটিভ থেকে যায়, যা ফেসবুক আইডি হ্যাক হওয়ার অন্যতম কারণ। ফেসবুক সেটিংস থেকে Password and security মেন্যুতে প্রবেশ করে Where You’re logged in এর পাশে থাকা See All অপশনে ট্যাপ করে সকল একটিভ সেশন দেখা যাবে। প্রদর্শিত একটিভ সেশনের ডিভাইসের নামের পাশে থাকা মেন্যুতে প্রবেশ করে উক্ত ডিভাইস থেকে লগ আউট করা যাবে। এছাড়া সন্দেহজনক কোনো অপরিচিত ডিভাইস দেখলে অবশ্যই Secure Account অপশন সিলেক্ট করে একাউন্টের নিরাপত্তা পুনরায় চেক করুন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে এই কাজগুলো করুন

স্প্যাম লিংক এড়িয়ে চলুন

স্প্যাম থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করে থাকে ফেসবুক। তবে এর পরেও হ্যাকাররা সার্বক্ষণিক চেষ্টা করে প্রতারণার জাল ছড়িয়ে দেয় স্প্যামি লিংক এর মাধ্যমে। ফেসবুক মেসেজ, গ্রুপ, পেজ, ইত্যাদি মাধ্যমে ফিশিং লিংক ছড়িয়ে দিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে পারে হ্যাকার। তাই ফেসবুকে দেখা লিংকে ক্লিক করার সময় সাবধান থাকুন। 

হ্যাকাররা জনপ্রিয় ওয়েবসাইট এর আদলে একই ধরনের নামের ডোমেইন নেইম নেয়, এমনকি সাইট ও হুবহু আসলে সাইটের মত তৈরী করে। তাই এর মধ্যে কোনো প্রতারণার ফাঁদে পা দেওয়ার পরও আপনি বুঝতে পারবেন না যে আপনি প্রতারিত হচ্ছেন কিনা। ফেসবুক থেকে যেকোনো লিংকে ক্লিক করার সময় সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন।

👉 ফেসবুক হ্যাক এড়াতে এর মাধ্যমগুলো সম্পর্কে সজাগ থাকুন

ব্যবহারের পর লগ আউট

নিজের ব্যক্তিগত ফোন বা কম্পিউটার ছাড়া অন্য কোথাও হতে ফেসবুকে লগিন করেছেন? তবে উক্ত ডিভাইস অন্যের হাতে দেওয়ার আগে অবশ্যই আপনার ফেসবুক একাউন্টটি লগ আউট করতে ভুলবেন না। এই বিষয়টি খুব সাধারণ একটি কাজ হওয়া স্বত্বেও অনেকে অবহেলা করে এই বিষয়টি অবজ্ঞা করেন। কিন্তু নিজের ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে চাইলে এই বাড়তি সতর্কতা মেনে চলা উচিত।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0432531/protect-facebook-id-from-hacking/

Join 8,426 other subscribers
Rechercher
Catégories
Lire la suite
Tech
ফোনকে ডাকলেই আপনার ডাকে উত্তর/সারা দিবে। How to find your phone esily | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
Par Nettumi 2026-09-26 11:51:30 0 555
Nulled
Posty v1.0 - News Management System Laravel CMS Script
Posty v1.0 – News Management System Laravel CMS PHP Script Free Download. Posty is a...
Par Nettumi 2026-09-17 18:08:07 0 18
Hacking Course
এন্ড্রয়েডের যে টিপসগুলো সবার ব্যবহার করা উচিত - Banglatech24.com
এন্ড্রয়েড ব্যবহার করা অনেক সহজ এবং এটি সবার জন্যই এক্সেসযোগ্য। তবে এন্ড্রয়েড ব্যবহারকারীরা যদি...
Par Nettumi 2026-09-25 09:41:55 0 3
Nulled
Easy Video Player v9.2 - WordPress Plugin Download
Easy Video Player v9.2 – WordPress Plugin Free Download. Easy Video Player is a Powerful...
Par Nettumi 2026-09-18 03:25:20 0 24
Tech
কেন আপনি সফটওয়্যার ব্যবহার করবেন ফার্মেসী ব্যবসার জন্য? | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
Par Nettumi 2026-09-25 03:58:25 0 2
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com