Sponsored

নগদ একাউন্টের পিন পরিবর্তন করার নিয়ম - Banglatech24.com

0
2

নগদ একাউন্টের পিন কোনো কারণে পরিবর্তন করতে চাইলে বেশ সহজে নগদ একাউন্টের পিন পরিবর্তন করতে পারবেন। আপনার বর্তমান নগদ পিন জানা থাকলে সেক্ষেত্রে বেশ সহজে নগদ মোবাইল মেন্যু ব্যবহার করে নগদ একাউন্টের পিন পরিবর্তন করা যাবে।

এই পোস্টে নগদ একাউন্ট পিন জানা থাকলে নগদ পিন কিভাবে পরিবর্তন করবেন তা জানতে পারবেন। এছাড়া নগদ একাউন্টের পিন ভুলে গেলে সেক্ষেত্রে কিভাবে নগদ একাউন্টের পিন রিসেট করবেন সে সম্পর্কেও জানতে পারবেন।

নগদ একাউন্টের পিন পরিবর্তন করার নিয়ম

নগদ একাউন্টের পিন পরিবর্তন করা যাবে নগদ অ্যাপ থেকে ও মোবাইল মেন্যু কোড, *১৬৭# নাম্বারে ডায়াল করে। নগদ একাউন্টের পিন পরিবর্তন করতেঃ

  • নগদ মোবাইল মেন্যু কোড, *167# নাম্বারে ডায়াল করুন
  • “PIN Reset” অপশন সিলেক্ট করতে “8” লিখে রিপ্লাই করুন
  • এরপর “Change PIN” অপশন সিলেক্ট করতে “2” লিখে রিপ্লাই করুন
  • এরপর আপনার বর্তমান নগদ পিন লিখে রিপ্লাই করুন
  • এরপর নতুন নগদ পিন প্রদান করে রিপ্লাই করুন
  • পুনরায় নতুন নগদ পিন প্রদান করে নতুন পিন কনফার্ম করুন

নগদ অ্যাপ ব্যবহার করেও নগদ একাউন্টের পিন পরিবর্তন করা যাবে। অ্যাপ থেকে নগদ একাউন্টের পিন পরিবর্তন করতেঃ

  • পিন প্রদান করে নগদ অ্যাপে প্রবেশ করুন
  • My Nagad / আমার নগদ ট্যাবে প্রবেশ করুন
  • Change PIN / পিন পরিবর্তন অপশন সিলেক্ট করুন
  • এরপর প্রথম বক্সে বর্তমান নগদ পিন প্রদান করুন
  • এরপর পরবর্তী দুই বক্সে নগদ নতুন পিন প্রদান করুন
  • নতুন নগদ পিন কার্যকর করতে Submit / সাবমিট বাটনে ট্যাপ করুন।

উল্লেখিত নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করে আপনার নগদ একাউন্টের পিন পরিবর্তন করতে পারবেন। এইতো গেলে নগদ পিন জানা থাকলে নগদ পিন রিসেট করার নিয়ম। এখন আপনি যদি নগদ একাউন্ট এর পিন ভুলে যান, সেক্ষেত্রে কি করবেন? চলুন জেনে নেওয়া যাক।

নগদ একাউন্টের পিন রিসেট করার নিয়ম

নগদ একাউন্টের পিন ভুলে গেলে সেক্ষেত্রে নগদ একাউন্টের পিন রিসেট করতে হবে। নগদ একাউন্টের পিন রিসেট করতে যে এনআইডি কার্ড দ্বারা নগদ একাউন্ট খোলা হয়েছে সেটি ও গত ৯০দিনের লেনদেন ভেরিফাই করতে হবে। নগদ একাউন্টের পিন ভুলে গেলে পিন রিসেট করতেঃ

  • *167# নাম্বারে ডায়াল করুন
  • এরপর “PIN Reset” অপশন সিলেক্ট করতে “8” লিখে রিপ্লাই করুন
  • পরবর্তী মেন্যু থেকে “Reset PIN” অপশন সিলেক্ট করতে “1” লিখে রিপ্লাই করুন
  • এরপর ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার (এনআইডি নাম্বার) প্রদান করে রিপ্লাই করতে হবে
  • সঠিকভাবে এনআইডি কার্ডের তথ্য প্রদান করলে একটি কনফার্মেশন এসএমএস পাবেন
  • এরপর ব্যবহারকারীর জন্মতারিখ প্রদান করতে যা একাউন্ট খোলার সময় প্রদান করা হয়েছিলো
  • পরবর্তী ধাপে গত ৯০দিনের যেকোনো লেনদেন এর পরিমাণ ও লেনদেনের ধরণ ভেরিফাই করতে বলা হবে

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

উল্লেখিত নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করে নগদ একাউন্টের পিন রিসেট এর প্রথম ধাপ সম্পন্ন করা যাবে। এর পরের ধাপে নগদ একাউন্টের নতুন পিন সেট করা যাবে। নগদ একাউন্টের উক্ত ধাপ সম্পর্কে বিস্তারিত জানতে “নগদে একাউন্টের পিন ভুলে গেলে করণীয়” পোস্টটি ঘুরে আসুন। পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

নগদ একাউন্টের পিন সম্পর্কিত নিয়মাবলি

নগদ একাউন্টের পিন পরিবর্তন করার নিয়ম
  • নগদ একাউন্টের পিন হিসেবে শুধুমাত্র চারটি ডিজিটের সংখ্যা ব্যবহার করা যাবে
  • নগদ পিন পরিবর্তন বা রিসেট এর সময় প্রদত্ত তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে
  • পিন রিসেট এর ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বার চেষ্টা করা যাবে
  • পরপর ৫ বার পিন রিসেট এর ব্যর্থ চেষ্টা করলে নগদ একাউন্টের পিন রিসেট এর অপশন ৪ ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে
  • পিন রিসেট এর অপশন লক হয়ে গেলে শুধুমাত্র নগদ কাস্টমার কেয়ার সেন্টার থেকে নগদ পিন পরিবর্তন করা যাবে

👉 নগদ একাউন্টের ৯টি সুবিধা যা আপনার জানা দরকার

নগদ একাউন্টের পিন পরিবর্তন সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0230048/%E0%A6%A8%E0%A6%97%E0%A6%A6-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8/

Join 8,426 other subscribers
Search
Categories
Read More
Nulled
The City v7.5 - Place App with Backend Source
The City v7.5 – Place App with Backend Source Code Free Download. The City is Android App...
By Nettumi 2026-09-17 18:41:23 0 12
Nulled
Parcheesi Ludo v1.1 (Android Studio + Admob + GDPR) App Source Code
Parcheesi Ludo v1.1 (Android Studio + Admob + GDPR) App Source Code Free Download. Ludo...
By Nettumi 2026-09-18 03:57:00 0 6
Nulled
WhatsJet SaaS v7.2.0 Nulled - A WhatsApp Marketing Platform with Bulk Sending, Campaigns & Chat Bots & CRM Script
WhatsJet SaaS v7.2.0 Nulled – A WhatsApp Marketing Platform with Bulk Sending, Campaigns...
By Nettumi 2026-09-17 18:07:33 0 80
Job
(১৩০ জন) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BAEC Job Circular 2026
4.3/5 - (30 votes)☰ মোট পদের ক্যাটাগরি০৭👥 মোট শূন্যপদ১৩০ জন আবেদনের শেষ দিন ২৭ মে ২০২৬ ইং, বিকেল...
By Nettumi 2026-09-24 18:43:29 0 11
Nulled
SEO7 - SEO & Digital Marketing Agency HTML Template
SEO7 – SEO & Digital Marketing Agency HTML Template Free Download. SEO7 is a Sleek,...
By Nettumi 2026-09-17 18:25:23 0 26
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com