Patrocinado

কম দামে নতুন স্যামসাং স্মার্টফোন - Banglatech24.com

0
2

কম দামে যারা স্যামসাং এর ফোন খুঁজছেন, তাদের জন্য স্যামসাং অফিসিয়ালি দেশের বাজারে নিয়ে আসলো স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর। খুব সাধারণ ব্যবহারকারীদের জন্য স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ফোনটি আদর্শ পছন্দ হতে পারে।

৬.৫ইঞ্চির এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ডুয়াল সিমের এই ফোনে উভয় সিমে ৪জি ব্যবহার করা যাবে। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ১.৬গিগাহার্জ এর ইউনিসক প্রসেসর। ২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ রয়েছে ফোনটিতে।

স্টোরেজ এসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে। ফোনটি চলবে ওয়ান ইউআই ৩.১ কোর দ্বারা, যা  বেশ অপটিমাইজড হওয়ার কারণে বেশ অসাধারণ পারফরম্যান্স প্রদান করবে।

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ফোনটির ব্যাক রয়েছে ৮মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরা ব্যবহার করে সর্বোচ্চ ৩০এফপিএস এ ১০৮০পি রেজ্যুলেশনে ভিডিও করা যাবে। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ৫মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি রয়েছে, যা দাম বিবেচনায় দারুণ একটি সংযোজন। 

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ফোনটি পাওয়া যাবে শুধুমাত্র ২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর এর দাম ৯,৬৯৯।

ফোনটি স্যামসাং স্টোর থেকে অফিসিয়ালি কিনলে পাবেন ১০১দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও গিফট হিসেবে একটি ফ্রি টিশার্ট ।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর

একনজরে স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর এর ফিচারসমূহ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্পেসিফিকেশন বিবেচনায় আপনার কাছে স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ফোনটি কেমন লেগেছে? ফোনটি সম্পর্কে আপনার মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে।

👉 স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২২

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Pesquisar
Categorias
Leia mais
Nulled
ওয়েব ডেভেলপমেন্ট ও ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর পার্থক্য | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
Por Nettumi 2026-09-21 05:28:39 0 4
Tech
মানুষ কেন পাপ করে? ইসলাম এ বিষয়ে কী বলে?
মানুষ কেন পাপ করে—কখনো কি আমরা নিজের মনকে এই প্রশ্নটা করেছি? আমরা সবাই জানি, পাপ করা...
Por Nettumi 2026-09-25 16:11:15 0 2
Nulled
MusicEngine - Music Social Networking v1.2.4 - PHP Script Free
MusicEngine – Music Social Networking Nulled PHP Script By Codenamenina on Codecanyon....
Por Nettumi 2026-09-18 04:04:41 0 14
Nulled
Android Quotes Diary v5.0 - (Image, Text Quotes, Quote Maker, Upload) App Source
Android Quotes Diary v5.0 – (Image, Text Quotes, Quote Maker, Upload) App Source Code...
Por Nettumi 2026-09-18 03:48:15 0 16
Tech
বিকাশ লোন আপনি পাবেন কিনা যেভাবে বুঝবেন - Banglatech24.com
অনেকেই প্রশ্ন করে থাকেন “আমি কি বিকাশ লোন পাবো”? কিংবা, “আমার বিকাশ অ্যাপে লোন...
Por Nettumi 2026-09-25 10:06:38 0 1
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com